Air Information A to Z

Air Information A to Z Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Air Information A to Z, Airport, Airport, Dhaka.

​এভিয়েশন এবং আকাশপথের আদ্যোপান্ত জানতে আমাদের সাথেই থাকুন। দেশি-বিদেশি এয়ারলাইনস, টিকিটিং এবং বিমানে ভ্রমণের খুঁটিনাটি সব সঠিক তথ্য সবার আগে পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন।
Information is processed and organized data that carries meaning or significance.

31/08/2026

এয়ারপোর্টে বিভিন্ন চুরি সংক্রান্ত অভিযোগ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। বিশেষ করে যারা এয়ারপোর্ট এ চুরি নিয়ে দুঃশ্চিন্তায় থাকেন তারা সম্পূর্ণ পোস্ট টি পড়বেন।

৬ মাসে ১৬৬ জনকে কারাদণ্ড,
১০৩৬ জনকে ৬১ লক্ষ ৫২ হাজার টাকা অর্থদণ্ড
#এয়ারপোর্ট_ক্রনিকলস-৪৫

বিমানবন্দরে কর্মরত ৪ জন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিগত ৬ মাসে যাত্রী অধিকার রক্ষা ও বিমানবন্দরের বিভিন্ন অপরাধ প্রতিরোধ করতে প্রতিদিনই অভিযান পরিচালনা করেছেন ।

বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০৩৪ জনকে বিভিন্ন অপরাধে মোট ৬১ লক্ষ ৫২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

বিমানবন্দরে যাত্রীদের সমস্যা লাঘবে এবং বিমানবন্দরের সার্বিক পরিবেশ আগের চেয়ে ভালো করতে টিম এয়ারপোর্ট এর সকলের সহযোগিতায় এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে ।

আমাদের কাছে আসা একটি বড় অভিযোগ হলো বিমানবন্দরে লাগেজ থেকে মালামাল চুরি হয়। তবে
লাগেজ থেকে চুরির অনেকগুলো #অভিযোগ_তদন্ত করে #সিসি_ক্যামেরা_ও_বডি_ক্যামেরা যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি যে, আমাদের #দেশে_আসার_পর লাগেজ থেকে #এদেশের_কেউ_কোনো_কিছু_চুরি_করেনি।

এসময় মাত্র ০১ জন #ভুলে_ফেলে_যাওয়া_ব্যাগ থেকে টাকা #চুরির_চেষ্টা করায় তাকে সাথে সাথে দায়িত্ব থেকে #অব্যাহতি_ও_কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে এসময় অন্তত ২০০+ মানুষের ফেলে যাওয়া ফোন/টাকা/অলংকার/ইত্যাদি বিভিন্ন মূল্যবান জিনিষ বিমানবন্দরে কর্মরত বিভিন্ন #কর্মীরা_খুঁজে_পেয়ে কর্তৃপক্ষের মাধ্যমে #যাত্রীদের_ফেরত দিয়েছে, যা আমরা অনেকেই জানিনা!

তাদেরকে বিশেষ ধন্যবাদ।

অনেকেই এখনো জানেননা যে,
লাগেজ এর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫ সালের ডিসেম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সকল বিমানের #লাগেজ_ব্যবস্থাপনায়_শতভাগ
#বডি_ওর্ণ_ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশে সকল লাগেজ হ্যান্ডলিং এর ক্ষেত্রে একসাথে #তিনজন_ব্যক্তি_বডি_অন_ক্যামেরা চালু করে প্রতিটি লাগেজ বিমান থেকে নামায় বা উঠায়।

দুইজন বডি ক্যামেরা নিয়ে বিমানে ঢুকে লাগেজ নামায় যেখানে একজনের ক্যামেরায় তার কাজ ও সামনের জনের কাজ দেখা যায়। আর নীচে দাঁড়ানো ব্যক্তির ক্যামেরায় ওপরের দুজনকে দেখা যায়।
প্রত্যেকের ক্যামেরা কাজের সময় #সার্বক্ষণিক_চালু রাখতে হয় এবং কাজ শেষে কন্ট্রোল রুমে জমা দিতে হয় ।
সেখানে নির্দিষ্ট স্থানে রাখলেই সে ফুটেজটা #সার্ভারে_অটো_আপলোড হয়ে যায় যা ৯০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

প্রতিটি ফুটেজ বাংলাদেশ বিমানে ডেপুটেশনে কাজ করা বাংলাদেশ #সেনাবাহিনীর_একজন_মেজর_এর_দায়িত্বে থাকে যা আমরা প্রয়োজনে যাচাই করতে পারি।

একইভাবে যাত্রীদের লাগেজ সেখানেই মানুষের সংস্পর্শে আসে সে ্থান_সিসি_ক্যামেরা_এর_আওতাভুক্ত।

সুতরাং

বাংলাদেশে আসার পর লাগেজ চুরি করা এখন অত্যন্ত দুরূহ।
যদি কেউ করার চেষ্টা করে তবে সে ধরা পড়ে যাবে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আর এছাড়াও এর বাইরে #বেল্ট_থেকে_অন্যের_লাগেজ_চুরির_চেষ্টার অপরাধে একাধিক ব্যক্তিকে #কারাদণ্ড দেয়ার পর থেকে বাংলাদেশে আসার পর লাগেজ বা লাগেজ থেকে #চুরি_অনেকটাই_বন্ধ।

যদিও #অন্যদেশ_থেকে_লাগেজ_বিমানে_ওঠানোর_আগে লাস্ট স্ক্রিনিং এর সময় টিপ তালা/ master key দিয়ে খোলা যায় এমন ধরনের তালা বা TSA approved তালা না থাকলে #সেই_দেশ_তালা_ভেঙ্গে_লাগেজ_চেক করার অধিকার রাখে।

বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানে ওঠার আগে কোনো সিকিউরিটি আইটেম, ফ্লেমেবল বা #নিষিদ্ধ_কিছু পেলে তা #বাজেয়াপ্ত_করে_তালা_ভাঙ্গা_অবস্থায়ই_লাগেজটা_পাঠিয়ে_দেন।

যদিও লিখিত নোটিশ দিয়ে যাত্রীদের জানানো উচিত, তবে উত্তর আমেরিকার কিছু দেশ বাদে অধিকাংশ দেশ এই চেক করার নোটিশ লাগেজ এর মধ্যে দেয় না।

এরকম নোটিস দেয়া নিশ্চিত করার জন্য আমরা সকল এয়ারলাইন্স এর সাথে কথা বলে #সমাধানের_উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।

সংশ্লিষ্ট দেশের এয়ারপোর্টের মাধ্যমে এরকম নোটিস দেয়া নিশ্চিত করতে পারলে অনেক বিষয় আরো স্পস্ট হবে।

আর এ বিষয়ে তথ্য বা স্পস্টিকরণের অভাবে নাম খারাপ হয় আমাদের বিমানবন্দরের ও আমাদের দেশের।

বিমানবন্দরের প্রতি মানুষের আস্থা কম থাকার কারণে অনেকেই ভুল বোঝেন বা অনেক ক্ষেত্রে অপপ্রচারের ঘটনাও ঘটে।

তারপরও কোনো কিছু #মিসিং হলে বা লাগেজ #ক্ষতিগ্রস্ত_হলে_এয়ারলাইন্স_ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এবং সকল #ফুটেজ_যাচাই করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টিম এয়ারপোর্ট এর সবাই মিলে চেষ্টা চলছে জিরো টলারেন্স রেখে আমাদের বিমানবন্দর এর ইমেজ পুনরুদ্ধার করার ।

আমরা আমাদের বিমানবন্দর তথা বাংলাদেশের সম্মান রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে।

বাংলাদেশে আসার পর কোনো লাগেজ থেকে কেউ কিছু চুরি করেছে এমনটা সিসি ক্যামেরা বা বডি ওর্ণ ক্যামেরা এর ফুটেজ দেখে বা অন্য কোন ভাবে প্রমাণিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেকোন অভিযোগ বা মতামত জানাতে এয়ারপোর্ট হটলাইন নম্বর ১৩৬০০ এ ফোন করতে পারবেন।

ভালো থাকুক আমাদের বিমানবন্দর।
ভালো থাকুক বাংলাদেশের মানুষ।
ভালো থাকুক আমাদের বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তিপদবী: মোটর ট্রান্সপোর্ট অপারেটর (এমটিও)প্রয়োজনীয় যোগ্যতাঃ•  প্রার্থীদের অবশ্যই বি.আর.টি.এ. থেকে বৈধ পেশা...
25/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
পদবী: মোটর ট্রান্সপোর্ট অপারেটর (এমটিও)

প্রয়োজনীয় যোগ্যতাঃ
• প্রার্থীদের অবশ্যই বি.আর.টি.এ. থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
• হালকা ও মিডিয়াম লাইসেন্সের ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি পাস হতে হবে এবং কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্পভাবে, অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৩-৩৮ বছর।
• ভারী লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাস এবং কমপক্ষে ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
• উচ্চতা ৫'৪" (১৬৩ সেন্টিমিটার)

কর্মস্থলঃ
• হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
• কর্পোরেট অফিস, ইউএস-বাংলা এয়ারলাইন্স
• উত্তরা অফিস, ঢাকা
• বাংলাদেশের যেকোনো এয়ারপোর্ট

বেতন ও অন্যান্য সুবিধাঃ
• হালকা লাইসেন্স: ২২,০০০/- টাকা প্রতি মাস
• মাঝারি লাইসেন্স: ২৪,০০০/- টাকা প্রতি মাস
• ভারী লাইসেন্স: ২৫,০০০/- টাকা প্রতি মাস (প্রবেশনের পর ২৮,০০০/- টাকা প্রতি মাস)
• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
• উৎসব ভাতা ও অন্যান্য: কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
• স্বাস্থ্যবীমা সুবিধা

আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৬
আবেদন লিংক: https://forms.gle/5kx13aFJrkKB6iyA9

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞 𝐄𝐢𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 ✨🌙𝐃𝐚𝐢𝐥𝐲 𝟓 𝐅𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐭𝐨 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫 Book your Eid journey today and fly home with comfort.           ...
20/05/2026

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞 𝐄𝐢𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 ✨🌙

𝐃𝐚𝐢𝐥𝐲 𝟓 𝐅𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐭𝐨 𝐒𝐚𝐢𝐝𝐩𝐮𝐫

Book your Eid journey today and fly home with comfort.

゚

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Senior Executive – Audit & Cost Control𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Dh...
20/05/2026

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!
𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Senior Executive – Audit & Cost Control
𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time
𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Dhaka

𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀:
• Bachelor’s degree in Accounting or Finance
• CACC course completion is required; certificate level completion will be preferred
• 1–2 years of relevant experience
• Experience in Group of Companies, Multinational Companies, Airlines, Manufacturing, or FMCG will be preferred
• Strong analytical and problem-solving skills
• Sound knowledge of audit procedures, financial controls, and cost analysis
• Good understanding of accounting principles and compliance requirements
• Proficiency in MS Excel, ERP systems, and reporting tools
• Strong documentation and report-writing skills
• Excellent communication and coordination abilities
• Ability to work independently with confidentiality and strong attention to detail
• Strong organisational skills

𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀:
• Weekly 2 holidays
• Lunch facilities (fully subsidised)
• Annual salary review
• 2 festival bonuses
• Health insurance

𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸: https://bdjobs.com/h/details/1488001?ln=1
𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: 30 May, 2026
゚

✈️ বোর্ডিং পাসে কেন 'VIP', 'CIP' বা 'C' সিল দেওয়া হয়? কারা পান এই বিশেষ সুবিধা?​আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ এভিয়েশনে...
17/05/2026

✈️ বোর্ডিং পাসে কেন 'VIP', 'CIP' বা 'C' সিল দেওয়া হয়? কারা পান এই বিশেষ সুবিধা?
​আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ এভিয়েশনের একটি অত্যন্ত আকর্ষণীয় এবং সাধারণ যাত্রীদের মনে লুকিয়ে থাকা এক প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম!
​আপনারা যারা বিমানে যাতায়াত করেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন— বিমানবন্দর থেকে বোর্ডিং পাস (Boarding Pass) নেওয়ার পর তাতে কখনো VIP, কখনো CIP, আবার কখনো বড় করে C সিল বা মার্কিং করে দেওয়া হয়।
​অনেকে ভাবেন এটা হয়তো সাধারণ কোনো বিষয়, কিন্তু এভিয়েশন সিকিউরিটি এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। চলুন আজ এক নজরে জেনে নেওয়া যাক এই সিলগুলোর আসল রহস্য এবং কারা, কেন এই সুবিধাগুলো পান:
​১. 'VIP' সিল (Very Important Person) 👑
​কারা পান: রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিদেশী কূটনীতিকবৃন্দ।
​কেন দেওয়া হয়: রাষ্ট্রীয় প্রোটোকল লিস্ট বা "Warrant of Precedence" অনুযায়ী তারা এই মর্যাদার অধিকারী। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা, সময় সাশ্রয় এবং তাদের পদের মর্যাদা রক্ষা করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিশেষ সিল ও প্রোটোকল প্রদান করে।
​২. 'CIP' সিল (Commercially Important Person) 💼
​কারা পান: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, সর্বোচ্চ করদাতা এবং বিদেশে অবস্থানরত সফল প্রবাসী বাংলাদেশী (NRB) যারা বৈধ চ্যানেলে দেশে প্রচুর রেমিট্যান্স পাঠান।
​কেন দেওয়া হয়: এটি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) পক্ষ থেকে দেওয়া একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। দেশের অর্থনীতি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদের যে 'সিআইপি গেজেট' বা কার্ড দেওয়া হয়, তার ভিত্তিতেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ, দ্রুত ইমিগ্রেশন ও বোর্ডিং সুবিধা নিশ্চিত করতে এই সিল দেওয়া হয়।
​৩. 'C' বা 'F' মার্কিং (Business / First Class) 🛋️
​কারা পান: যেকোনো যাত্রী যিনি নিজের অর্থায়নে বা কোম্পানির খরচে বিমানের বিজনেস ক্লাস (Business Class) বা ফার্স্ট ক্লাস (First Class) টিকিট বুকিং করেন।
​কেন দেওয়া হয়: এটি সম্পূর্ণ এয়ারলাইন্সের নিজস্ব বাণিজ্যিক পলিসির অংশ। যেহেতু এই যাত্রীরা সাধারণ টিকিটের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে প্রিমিয়াম টিকিট কেনেন, তাই গ্রাউন্ড স্টাফরা যেন এক নজরেই তাদের চিনে বিশেষ লাউঞ্জ এক্সেস, প্রায়োরিটি বোর্ডিং এবং অতিরিক্ত লাগেজ সুবিধা দিতে পারেন, সেজন্যই এই মার্কিং।
​৪. বিশেষ সহায়তা সিল (যেমন: Wheelchair / Medical) ♿
​কারা পান: অসুস্থ, বয়স্ক, গর্ভবতী নারী, একা ভ্রমণকারী শিশু (Unaccompanied Minor) বা শারীরিকভাবে অক্ষম যাত্রী।
​কেন দেওয়া হয়: আন্তর্জাতিক এভিয়েশন সংস্থা ICAO এবং IATA-র মানবিক ও নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এটি বাধ্যতামূলক। যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে বোর্ডিং পাসে এই সিল বা কোড (যেমন: WCHR) দেওয়া হয়, যেন গ্রাউন্ড ক্রু-রা তাকে শুরু থেকে শেষ পর্যন্ত হুইলচেয়ার বা বিশেষ সেবা দিতে পারেন।
​💡 সহজ কথায়:
​VIP ও CIP সিলগুলো পাওয়া যায় রাষ্ট্রীয় মর্যাদা ও দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ (সরকারের পক্ষ থেকে)। আর 'C' মার্কিং বা বিশেষ সিলগুলো পাওয়া যায় টিকিটের মূল্য এবং যাত্রীর শারীরিক প্রয়োজনের ওপর ভিত্তি করে (এয়ারলাইন্সের পক্ষ থেকে)। হাজার হাজার যাত্রীর ভিড়ে যেন কাউকে ভুল সেবা দেওয়া না হয় এবং বিমানবন্দরের কার্যক্রম যেন দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন হয়, এটাই এই "Visual Code" বা সিলের মূল লক্ষ্য।
​তথ্যটি ভালো লাগলে এবং নতুন কিছু জেনে থাকলে অবশ্যই পোস্টটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এভিয়েশন সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পেজে।
​সবাই ভালো থাকুন, নিরাপদ হোক আপনার আকাশ যাত্রা! ✈️✨
​

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Executive – Business Analyst𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Dhaka𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺...
12/05/2026

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!
𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Executive – Business Analyst
𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time
𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Dhaka

𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀:
• Bachelor’s degree in Business Administration, Computer Science, or related field
• Strong analytical and documentation skills
• Experience in business process mapping and requirement gathering
• Good understanding of system workflows and product development lifecycle
• Strong communication and stakeholder management skills
• Good knowledge of software requirement analysis and User Acceptance Testing (UAT)
• 1–2 years of experience in a Software Company, IT-enabled service, or Direct Selling/Marketing Service Company
• Freshers are also encouraged to apply

𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀:
• Weekly 2 holidays
• Fully subsidised lunch
• Yearly salary review
• 2 festival bonuses
• Rebated air ticket as per company policy
• Health insurance
• Free air ticket as per company policy

𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸: https://jobs.bdjobs.com/jobdetails?id=1485017&ln=1
𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: 20 May 2026

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Trainee Instructor – Dangerous Goods (DG)𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: ...
11/05/2026

𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗔𝗶𝗿𝗹𝗶𝗻𝗲𝘀 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!
𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻: Trainee Instructor – Dangerous Goods (DG)
𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗧𝘆𝗽𝗲: Full Time
𝗝𝗼𝗯 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Dhaka

𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀:
• B.Sc. degree (preferably in Chemistry, Physics, Science, or related field)
• Fresh graduates are strongly encouraged to apply
• Certification or prior experience as a DGR Instructor/Trainer will be an added advantage
• Experience in airline, ground handling, or cargo operations is preferable
• Knowledge of SOP development or operational manuals will be beneficial
• Strong communication skills in English (written & verbal)
• Proficiency in MS Office and Learning Management Systems (LMS)
• Ability to work in a fast-paced operational environment

𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀:
• Monthly Salary: BDT 35,000 – 40,000
• Working meals
• Pick & drop facility
• 2 festival bonuses
• Yearly salary review
• Free air tickets as per company policy

𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸: https://forms.gle/JkzUdjbRQX9UHj6M8
𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: 20 May 2026

✈️ ২০২৬ সালের বিশ্বের সেরা ১০ এয়ারলাইনস: কারা আছে শীর্ষে?​অ্যাভিয়েশন জগতের সবচাইতে নির্ভরযোগ্য রেটিং সংস্থা AirlineRatin...
07/05/2026

✈️ ২০২৬ সালের বিশ্বের সেরা ১০ এয়ারলাইনস: কারা আছে শীর্ষে?
​অ্যাভিয়েশন জগতের সবচাইতে নির্ভরযোগ্য রেটিং সংস্থা AirlineRatings.com সম্প্রতি ২০২৬ সালের জন্য বিশ্বের সেরা এয়ারলাইনসগুলোর তালিকা প্রকাশ করেছে। যাত্রীসেবা, উদ্ভাবন এবং নিরাপত্তার বিচারে এবারও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার এয়ারলাইনসগুলো।
​দেখে নিন বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ থাকা এয়ারলাইনসগুলো:
​১. কাতার এয়ারওয়েজ (Qatar Airways): টানা কয়েক বছরের মতো এবারও তারা এক নম্বর স্থান দখল করে নিয়েছে। তাদের অসাধারণ 'Qsuite' এবং ইকোনমি ক্লাসের উন্নত মানের খাবার তাদের শীর্ষে রেখেছে। 🇶🇦
২. ক্যাথে প্যাসিফিক (Cathay Pacific): হংকং ভিত্তিক এই এয়ারলাইনটি যাত্রী সেবায় বিশেষ উন্নতির মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 🇭🇰
৩. সিঙ্গাপুর এয়ারলাইনস (Singapore Airlines): ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং কেবিন ক্রুদের আতিথেয়তার জন্য তারা বরাবরের মতোই সেরাদের কাতারে। 🇸🇬
৪. কোরিয়ান এয়ার (Korean Air): তাদের নেটওয়ার্ক এবং আধুনিক ফ্লাইং এক্সপেরিয়েন্সের জন্য চতুর্থ স্থানে রয়েছে। 🇰🇷
৫. স্টারলাক্স এয়ারলাইনস (STARLUX Airlines): তাইওয়ানের এই নতুন এয়ারলাইনটি দ্রুত জনপ্রিয় হয়ে ৫ নম্বরে উঠে এসেছে। 🇹🇼
৬. জাপান এয়ারলাইনস (Japan Airlines) 🇯🇵
৭. টার্কিশ এয়ারলাইনস (Turkish Airlines) 🇹🇷
৮. এমিরেটস (Emirates) 🇦🇪
৯. এয়ার নিউজিল্যান্ড (Air New Zealand) 🇳🇿
১০. ইতিহাদ এয়ারওয়েজ (Etihad Airways) 🇦🇪
​বিশেষ তথ্য:
​সেরা হাইব্রিড এয়ারলাইন: লুফথানসা (Lufthansa) 🇩🇪
​সেরা লো-কস্ট ক্যারিয়ার: এইচকে এক্সপ্রেস (HK Express) 🇭🇰
​আপনার পছন্দের এয়ারলাইন কোনটি? কমেন্টে জানান! 👇
​

We Always Care for Little Angels!Infant travels FREE with NOVOAIR Issue Day: Mother’s Day to International Day of Famili...
07/05/2026

We Always Care for Little Angels!

Infant travels FREE with NOVOAIR

Issue Day: Mother’s Day to International Day of Families (10 May 2026 to 15 May 2026)

Travel: From 10 May 2026 onwards

✈️  আকাশে বিমান কত উঁচুতে ওড়ে? ☁️​আমরা যখন আকাশ পানে তাকাই, তখন সব বিমানকে একই উচ্চতায় মনে হলেও আসলে এদের উড্ডয়ন সীমা ভি...
07/05/2026

✈️
আকাশে বিমান কত উঁচুতে ওড়ে? ☁️
​আমরা যখন আকাশ পানে তাকাই, তখন সব বিমানকে একই উচ্চতায় মনে হলেও আসলে এদের উড্ডয়ন সীমা ভিন্ন। সাধারণত বিমানের ধরন এবং দূরত্বের ওপর ভিত্তি করে এই উচ্চতা ঠিক করা হয়।
​🛩️ ছোট বিমান (Small Planes/Propeller Planes):
​ছোট বিমান বা প্রপেলারচালিত বিমানগুলো সাধারণত অনেক নিচ দিয়ে চলাচল করে।
​উচ্চতা: এগুলো সাধারণত ১০,০০০ থেকে ২৫,০০০ ফুটের মধ্যে ওড়ে।
​কারণ: ছোট বিমানের ইঞ্জিন সাধারণত কম শক্তিশালী হয় এবং এগুলো স্বল্প দূরত্বের যাত্রায় ব্যবহৃত হয়। তাই এদের অনেক উপরে ওঠার প্রয়োজন হয় না।
​🚀 বড় বিমান (Commercial Jetliners):
​যাত্রীবাহী বড় জেট বিমানগুলো অনেক বেশি উচ্চতা দিয়ে চলাচল করে।
​উচ্চতা: এগুলো সাধারণত ৩০,০০০ থেকে ৪২,০০০ ফুট (প্রায় ৯ থেকে ১৩ কিলোমিটার) উচ্চতায় ওড়ে।
​কারণ: এই উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকে, ফলে বাতাসের বাধা (Drag) কম পায়। এতে জ্বালানি খরচ কম হয় এবং বিমান অনেক দ্রুত গতিতে চলতে পারে। এছাড়া মেঘ বা ঝড়-বৃষ্টির মতো আবহাওয়া এড়িয়ে চলার জন্যও এই উচ্চতা সবচেয়ে নিরাপদ।
​মজার তথ্য: সবথেকে বড় যাত্রীবাহী বিমানগুলো সাধারণত ৩৫,০০০ ফুটের আশেপাশে থাকতেই বেশি পছন্দ করে! 🌍✨
​ ゚

Address

Airport
Dhaka
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air Information A to Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share