01/09/2026
চকবাজারে গেলেই তো সব প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে শুধু শুধু শিপিং চার্জ দিয়ে সময় নষ্ট করে কেন বিদেশ থেকে আনতে যাবেন এই প্রশ্নটা অনেকেই করেন। কিন্তু এর পেছনে কিছু হিসাব আছে, একটু শুনুন।
আপনি যদি ব্যবসায় টিকে থাকতে চান, ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ট্রেন্ড সেট করতে চান তাহলে লোকাল মার্কেট এড়িয়ে যেতে হবে। কেন বলছি, বলি।
চকবাজারে যে প্রোডাক্ট আপনি খুঁজছেন, সেটা খুঁজলেই পেয়ে যাবেন। মাত্র ২-৩ হাজার টাকা নিয়েই কাল থেকে ব্যবসা শুরু করে দিতে পারবেন। কিন্তু সেল করতে গিয়ে দেখবেন, একই প্রোডাক্ট বাজারে আরও ১০ জনের কাছে আছে। তারা আপনার চেয়েও কম দামে সেল করে যাচ্ছে। এটা দেখে মাথায় হাত পড়ে যায় যেটা আপনি কিনেছেন, সেটাই তারা সেল করছে।
ব্যবসায় লাভের সহজ হিসাব একটাই সোর্সিং যত কম, প্রফিট তত বেশি। আপনার কেনা দামই যদি সেলিং প্রাইসের কাছাকাছি হয়ে যায়, তাহলে প্রফিট আসবে কোথা থেকে?
এর প্রধান কারণ হলো একজন ইম্পোর্টার একটা প্রোডাক্ট আনলো, ধরুন ১০০০ পিস, দাম পড়লো পিস প্রতি ৩০ টাকা, সে সেল দিলো ৪০ টাকায়। এখন বাজারে একই প্রোডাক্ট অনেক জায়গায়। আর মানুষের পছন্দও দিন দিন বদলায়। আপনাকে এই প্রোডাক্ট দিয়ে যতটুকু হওয়ার হলো, ইতিমধ্যে সে আবার নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছে। এখন আপনার প্রোডাক্ট আউটডেটেড। তাহলে কি আবার নতুন প্রোডাক্ট কিনবেন? আগেরটা তাহলে কই যাবে?
এবার আসি, কেন লোকাল মার্কেট এড়াতে হবে। আপনি যখন নিজেই নিজের পছন্দমতো প্রোডাক্ট আনবেন, সরাসরি চায়না সাপ্লায়ার থেকে সেখানে হাজারো সাপ্লায়ার আছে, আপনি যাচাই-বাছাই করে নিতে পারবেন, ভ্যারাইটি প্রোডাক্টও আছে। ইউনিক প্রোডাক্ট টার্গেট করে ইম্পোর্ট করলে, প্রোডাক্টের দাম ২০ টাকায় নিয়ে আসতে পারবেন, আর বাজারে ৩০ টাকায় সেল দিলেও আপনার প্রফিট ঠিকঠাক বের হয়ে আসবে। আর যখন আপনি ইউনিক প্রোডাক্ট বাজারে লঞ্চ করবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনি লিডিং পজিশনে থাকবেন।
এখন বোঝা গেলো তো, কেন চায়না সাপ্লায়ারই বেস্ট অপশন?
এবার প্রশ্ন আসে, সাপ্লায়ার পাবো কোথায়? এর জন্য আমাদের ইনবক্স করতে পারেন, আরও যেকোনো প্রশ্ন থাকলেও আমাদের টিম আপনাকে বিস্তারিত জানাবে।
Minu Traders