গ্লোবাল ট্যুরিজম : Global Tourism

গ্লোবাল ট্যুরিজম : Global Tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গ্লোবাল ট্যুরিজম : Global Tourism, Travel Service, Dhaka.

Passport, Visa support, Flight tickets, Global tours, Hotel & Activity booking, & all-in-one Travel services—your hassle-free gateway to the world.✈️🌍

☎️ +8801301001144 (WhatsApp)
☎️ +8801301001155 (WhatsApp)
📩 [email protected]
📩 [email protected]

24/09/2026
17/09/2026

কালকে রাতে গুলশান থেকে উবারে করে বাসায় ফিরছিলাম।

গাড়িতে উঠার পর চালক খুব বিনয়ের সাথে বললেন
- ম্যাম আমি কল দিয়েছিলাম কারণ অনেকেই রাইড ক্যানসেল করে দেয় লোকেশনে যাওয়ার পর।

বললাম
- না ঠিক আছে এটাই তো নিয়ম। কল তো দিবেনই।

কেন যেন মনে হলো এই ছেলে এই লাইনে নতুন। জিজ্ঞেস করলাম

- আপনি কতদিন উবার চালান?

সে উত্তর দিলো
- ম্যাম, আমি মালয়শিয়া ছিলাম। বড় কোম্পানিতে চাকরী করতাম। ওরা গাড়ির পার্টস বানায়। দেড় লাখ টাকা বেতন। এই জুনেই দেশে আসছি তারপর আর যেতে পারি নাই।

জিজ্ঞেস করলাম
- কেন? ওয়ার্ক পারমিট শেষ? ভিসা এক্সপায়ার হয়ে গেছে ?

সে বলল
- জ্বি না ম্যাম। আমার পাসপোর্ট টা আটকায় দিসে।

আমি- পাসপোর্ট আটকে দিয়েছে মানে কি ? বাংলাদেশ ইমিগ্রেশন? কোন উল্টাপালটা কিছু করসিলেন নাকি ভাই?

সে বলল
- না না ম্যাম। আমার বউ পাসপোর্ট নিয়ে নিসে এয়ারপোর্ট এ দেখা হওয়ার পরই।

আমি - হায় আল্লাহ। কেন ?

সে লাজুক মুখে উত্তর দিলো
- তাঁকে বাসা থেকে নিয়ে একা একা বিয়ে করসিলাম ম্যাম। বিয়ে করে সে তার বাসায় চলে যায়। তার চারদিন পর আমার ফ্লাইট ছিলো। এয়ারপোর্ট এ শেষ দেখা হয়। তারপর পাঁচ বছর আমি দেশে আসি নাই।

আমি বললাম
- কি বলেন আপনি? এটা তো বিরাট ক্রাইম করসেন। তাইলে পাসপোর্ট নেয়া ঠিক আছে।

সে বলল
- আসলে ম্যাম ওখানে প্রতি মাসে দেড় লাখ টাকা একাউন্টে ঢুকতো, ছুটিতে আসলে বেতন বন্ধ থাকতো। দুইমাস ছুটি কাটালে তিন লাখ লস আর আরও পাঁচ লাখ খরচ। এইসব ভেবে আসা হয় নাই।

আমি বললাম
- ভিসা যখন আছে, চাকরী আছে তখন বরং আপনার বৌকে ভিজিট ভিসা করিয়ে বেড়াতে নিয়ে যান। সে আপনার কাজের জায়গা দেখলে, আপনার সাথে কিছুদিন থাকতে পারলে আর ঝামেলা করবে না। পরে আস্তে ধীরে তাকেও নিয়ে যাবেন একবারে।

সে উত্তর দিলো
- না ম্যাম। সে নিজেও যাবে না, আমাকেও আর যেতে দিবে না। সে বলে তার টাকা লাগবে না, স্বামী লাগবে। দেশে যা রোজগার করতে পারবো তাতেই তার চলবে। সে টাকা চায় না, সে আমাকে চায়।

জিজ্ঞেস করলাম
- আপনি রাজি এই প্রস্তাবে?

বললো- জ্বি ম্যাম রাজি। প্রবাস জীবন কার ভালো লাগে? এখন বাসায় ঢুকলে কেউ খাবার নিয়ে অপেক্ষা করে। আব্বা আম্মা বোন এর চেহারা দেখি প্রতিদিন। এইটা অনেক আনন্দের।

আমি - আর কামাই রোজগার?

সে - রিজিক এর মালিক আল্লাহ। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে উবার চালাচ্ছি। আস্তে ধীরে চিন্তা করবো আর কিছু করা যায় কিনা।

আমি নামতে নামতে বললাম
- পাসপোর্টওয়ালিকে আমার শুভেচ্ছা দিয়েন। তাঁকে বইলেন বাংলার ঘরে ঘরে তার মতো বউ দরকার। ভালো থাকেন আপনারা।

বি: দ্র: - কাল সারাদিন মনটা খুব খারাপ ছিলো। একটা আধাঘণ্টার কথোপকথনে মনটা চট করে ভালো হয়ে গেলো।

অতটুকু সময়ের মধ্যে একটা মানুষের জীবন, প্রেম, দাম্পত্য, প্রবাস জীবন, কত কিছু দেখে ফেললাম।

তবে একেবারে বুকে এসে লেগেছে ওই কথাটা
- সে টাকা চায় না। সে আমাকে চায়।

আহারে সব পুরুষ যদি বুঝতো এই সহজ কথাটা…….

মেয়েরা অনেক কিছু চায় তখনই যখন সে মানুষটাকে পায় না…🙂

✍️রাখি নাহিদ

মক্কায় এলার্ট জারি করা হয়েছে। বাংলাদেশী হাজিরা নিরাপদে অবস্থান করুন। আল্লাহর সাহায্য প্রার্থনা করুন।
16/09/2026

মক্কায় এলার্ট জারি করা হয়েছে। বাংলাদেশী হাজিরা নিরাপদে অবস্থান করুন। আল্লাহর সাহায্য প্রার্থনা করুন।

13/09/2026

যারা ভারতের ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা নিয়ে একই ট্রিপে স্থলপথে নেপাল এবং ভুটান—দুই দেশই ঘুরে আসার পরিকল্পনা করছেন, জেনে রাখুন, একই ট্রিপে বাংলাদেশ থেকে রওনা হয়ে ভারতের ভেতর দিয়ে স্থলপথে নেপাল ও ভুটান দুই দেশ একসাথে ঘুরে আবার স্থলপথেই বাংলাদেশে ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয়!

যারা এই দাবি করছে, তারা ইমিগ্রেশনের নিয়ম না জেনে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

নেপাল: সাধারণত ভারতের চ্যাংড়াবান্ধা/রানীগঞ্জ সীমান্ত রুট ব্যবহার করে ট্রানজিট ভিসায় স্থলপথে নেপাল যাওয়া যায়।
ভুটান: চ্যাংড়াবান্ধা/জয়গাঁও রুট ব্যবহার করে স্থলপথে ট্রানজিট ভিসা নিয়ে ভুটান যাওয়া যায়।তবে ২০০০ সালের আগে ২ নেপাল ও ভূটান একসাথে যাওয়া যেত তখন এই ট্রানজেট ভিসা ছিল ট্রিপল এন্ট্রি তাই সম্ভব ছিল এখন হচ্ছে ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা।

গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী-
ভিসার মেয়াদ: ভারতের ট্রানজিট ভিসা সাধারণত ইস্যুর তারিখ থেকে ১৫ দিনের জন্য কার্যকর থাকে।আমি যখন প্রথমবার নেপাল যাই ২০০৭ এ তখন এক মাসের ট্রানজিট ভিসা দিয়েছিল পরের ট্রানজিট ভিসা গুলো ছিল 15 দিনের।আমি বেশ কয়েক বার বাইরোড নেপাল গিয়েছি।বাইরোড ভূটান যাওয়া শুরু করি ২০১৭ থেকে।আমার লাস্ট ভূটান ইভেন্ট একজন চট্টগ্রাম থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা পেয়েছিল। এই ভিসায় ভারত প্রবেশ করার পর সর্বোচ্চ ৩ দিন (৭২ ঘণ্টা) অবস্থান করা যায়।২ রাত থেকে ৩য় দিন ৫ টার মধ্যে ভারত বের হয়ে যেতে হবে এই সুযোগ ব্যবহার করে দার্জিলিংসহ বিভিন্ন জায়গা অনায়াসে ঘুরতে পারবেন। আমি দার্জিলিংসহ ভূটান ইভেন্ট করেছি। বাইরোড নেপাল যেতে হলে আগে নেপালের ভিসা নিতে হবে কারণ বাইরোড নেপাল গেলে নেপাল বর্ডার থেকে অনএরাইভাল ভিসা দেয় না। বিমানে গেলে অনএরাইভাল ভিসা দেয়। ভূটান সব পথে অনএরাইভাল ভিসা দেয় তাই ভারতের ট্রানজিট ভিসার জন্য ভিসা আগে নিতে হয় না।

অনওয়ার্ড টিকিট ও ভিসা: ট্রানজিট ভিসার আবেদনের জন্য আপনার পাসপোর্ট ও ফর্মের পাশাপাশি নেপাল বা ভুটানের নিশ্চিত টিকিট এবং ওই দেশগুলোর প্রয়োজনীয় কাগজপত্র বা ট্রাভেল পারমিট/ভিসা দেখাতে হয়। এবং আপনি ঢাকা থেকে ভিসা নেয়ার ক্ষেত্রে ঢাকা থেকে বর্ডার পর্যন্ত যাওয়া আসার কনফার্ম টিকিট এপ্লিকেশনের সাথে জয়াম দিতে হবে।হোটেল বুকিং লাগবে

💡 কেন এটি সম্ভব নয়?
ভারতের ডাবল এন্ট্রি ভিসায় আপনি ভারতের সীমান্তে সর্বোচ্চ ২ বার প্রবেশ (Entry) এবং ২ বার বের (Exit) হওয়ার সুযোগ পাবেন।
স্থলপথে ভ্রমণের জন্য এক ট্রিপে যেকোনো একটি দেশই (নেপাল অথবা ভুটান) বেছে নেওয়া বাধ্যতামূলক এবং একই ট্রানজিট রুট ব্যবহার করে দেশে ফিরতে হবে।

🚫 সাবধান! ট্যুরিস্ট ভিসা বনাম ট্রানজিট ভিসাঃ
অনেকে মনে করেন ভারতের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা থাকলেই স্থলপথে নেপাল বা ভুটান যাওয়া যায়। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলপথে নেপাল/ভুটান প্রবেশ করলে ভারত সরকার আপনার পাসপোর্টকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করে দেবে, যার ফলে ভবিষ্যতে আর কখনোই ভারতের ভিসা পাবেন না। স্থলপথে যেতে হলে অবশ্যই ট্রানজিট ভিসা নিতে হবে।

ভুল তথ্যের ফাঁদে পা দিয়ে নিজের পাসপোর্ট এবং ভ্রমণকে ঝুঁকিতে ফেলবেন না। তথ্যটি শেয়ার করে আপনার ভ্রমণপিয়াসী বন্ধুদেরও সচেতন করুন!
🚨 ট্রাভেলার্স অ্যালার্ট: ট্রানজিট ভিসা নিয়ে নেপাল ও ভুটান ভ্রমণের নামে ভুয়া তথ্যে বিভ্রান্ত হবেন না! 🚨

#ভারত #ট্রানজিট_ভিসা #সড়কপথে_নেপাল #সড়কপথে_ভূটান #ভুটান #নেপাল #ভারতের_ভিসা

১ ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ (GCC Grand Tours Visa) হলো ইউরোপের শেনজেন ভিসার আদলে...
12/09/2026

১ ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণ

‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ (GCC Grand Tours Visa) হলো ইউরোপের শেনজেন ভিসার আদলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জন্য চালু হতে যাওয়া একটি একক বা সমন্বিত ভিসা ব্যবস্থা। সম্প্রতি জিসিসি-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি জানিয়েছেন যে এই বহুল প্রতীক্ষিত ভিসা ব্যবস্থাটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এই ভিসাটি কার্যকর হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিট বা ভিসা দিয়েই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) অন্তর্ভুক্ত ৬টি দেশ ভ্রমণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: এটি মূলত একটি সহজ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে, যেখানে আবেদনকারীকে তথ্য পূরণ করে, পাসপোর্ট ও ছবি আপলোড করে এবং ফি প্রদান করে ইমেইলের মাধ্যমে ইলেকট্রনিক ভিসা (e-Visa) সংগ্রহ করতে হবে। (https://gccvisa.com/)

ফি ও চালুর তারিখ: জিসিসি কর্তৃপক্ষ এই ভিসার আনুষ্ঠানিক উদ্বোধনের সুনির্দিষ্ট তারিখ, ভিসার মেয়াদ এবং আবেদন ফি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করেনি। তবে প্রযুক্তিগত ও নীতিগত সমন্বয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

প্রবাসীদের জন্য সুবিধা: এই ভিসা সুবিধাটি শুধুমাত্র আন্তর্জাতিক পর্যটকদের জন্যই নয়, বরং জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বিদেশি প্রবাসীদের (Expatriates) জন্যও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে, যাতে তারা একটিমাত্র পারমিটেই অন্য ৫টি দেশ ঘুরে আসতে পারেন।

11/09/2026

বিয্বের সবচেয়ে নিরাপদ ১০ দেশের তালিকা করেছে গ্লোবাল পিস ইনডেক্স

1. Iceland - আইসল্যান্ড

2. Ireland - আয়ারল্যান্ড

3. New Zealand - নিউ জিল্যান্ড

4. Austria - অস্ট্রিয়া

5. Switzerland - সুইজারল্যান্ড

6. Singapore - সিঙ্গাপুর

7. Portugal - পর্তুগাল

8. Denmark - ডেনমার্ক

9. Slovenia - স্লোভেনিয়া

10. Finland - ফিনল্যান্ড

নিরাপদ এই ১০ দেশের তালিকার মধ্যে আপনি কোন কোন দেশে গিয়েছেন?

সূরা কাহাফে মিরাকেল আছে। জানেন সেগুলো কী?প্রতি জুম'আ বার সূরা কাহাফ পড়ার কথা এসেছে। আমরা অনেকেই পড়ি। কিন্তু আপনি কি জান...
11/09/2026

সূরা কাহাফে মিরাকেল আছে। জানেন সেগুলো কী?

প্রতি জুম'আ বার সূরা কাহাফ পড়ার কথা এসেছে। আমরা অনেকেই পড়ি। কিন্তু আপনি কি জানেন, এই সূরায় লুকিয়ে আছে মানবজীবনের সবচেয়ে বড় চারটি পরীক্ষার সমাধান এবং এক অবিশ্বাস্য অলৌকিকতার বিবরণ?

▪️প্রথম মিরাকেল : আসহাবে কাহাফ বা গুহাবাসীর ঘটনা। কয়েকজন তরুণ যখন নিজেদের ঈমানটুকু বাঁচাতে সবকিছু ছেড়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, আল্লাহ তাআলা তখন তাদের টানা ৩০০ বছরের ও বেশি গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখলেন।

এমনকি তাদেরকে ঘুমের মধ্যেই আল্লাহ তা'আলা তাদের কন্ট্রোল করতেন, যাতে রোদের আলো না লাগে। সূরা কাহাফে বিস্তারিত এসেছে। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, সারা দুনিয়া এক হয়ে বিপক্ষে চলে গেলেও আল্লাহর ওপর খাঁটি ভরসা থাকলে তিনি ঠিকই অলৌকিক উপায়ে রক্ষা করবেন।

▪️দ্বিতীয় মিরাকেল : দুই বাগানের অহংকারী মালিকের গল্প। বিশাল ধন-সম্পদের মালিক হয়ে সেই লোকটা যখন অহংকারে অন্ধ হয়ে গেল, আল্লাহ নিমিষেই তার সব সুখ চুরমার করে ধুলোয় মিশিয়ে দিলেন।

এই ঘটনা আমাদের নির্মম এক সত্য মনে করিয়ে দেয়, দাড়িপাল্লার এই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। তাই অহংকার নয়, রবের দরবারে সবসময় বিনম্রচিত্তে শুকরিয়া আদায় করা উচিত।

▪️তৃতীয় মিরাকেল : হযরত মুসা (আ.) ও খিজির (আ.)-এর সফর। মুসা (আ.) ও খিজির (আ.)-এর ঘটনার মূল সারাংশ হলো, বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে যা বেদনাদায়ক বা অমানবিক মনে হয়, তার আড়ালেও যে আল্লাহর সুগভীর প্রজ্ঞা ও কল্যাণ লুকিয়ে থাকে।

▪️চতুর্থ মিরাকেল : ক্ষমতাধর বাদশাহ জুলকারনাইনের ইতিহাস। ক্ষমতার চূড়ান্ত শিখরে থেকেও তিনি ছিলেন চরম মাত্রায় ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রতি নিবেদিতপ্রাণ। এই ইতিকথা আমাদের ক্ষমতার মোহ আর মায়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে শেখায়।

আর সবচেয়ে বড় কথা হলো, সূরা কাহাফ মানেই শেষ জামানার সবচেয়ে ভয়ংকর ফিতনা দা*জ্জালের হাত থেকে বেঁচে থাকার অব্যর্থ গ্যারান্টি!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি জুম'আর দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, দুই জুম'আর মধ্যবর্তী সময় তার জন্য নূরে আলোকিত করে দেওয়া হবে। (বায়হাকি : ৬২০৯)

বিশেষ করে দা*জ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকতে এই সূরার প্রথম কিংবা শেষ দশটি আয়াত মুখস্থ করার তাগিদ দেওয়া হয়েছে। (বায়হাকি : ৫৯৯৬, সহিহ মুসলিম : ৮০৯)

তাই জীবনের এই গোলকধাঁধায় সঠিক পথের দিশা পেতে প্রতি জুম'আয় এই সূরাটি তেলাওয়াত করুন।

(সংগৃহীত)

এজেন্সী ছাড়া নিজে নিজে উমরাহ করবেন কীভাবে?অনেকেই গ্রুপে জানতে চান, এজেন্সী ছাড়া নিজে নিজে উমরাহ করা সম্ভব কি না এবং কীভা...
07/09/2026

এজেন্সী ছাড়া নিজে নিজে উমরাহ করবেন কীভাবে?

অনেকেই গ্রুপে জানতে চান, এজেন্সী ছাড়া নিজে নিজে উমরাহ করা সম্ভব কি না এবং কীভাবে করবেন? বিশেষ করে ভিসা, হোটেল বুকিং ও ট্রান্সপোর্ট নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যায়। আজকে আমি নিজের অভিজ্ঞতার আলোকে পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরছি, যাতে আপনি প্রক্রিয়াটি বুঝতে পারেন এবং পরিকল্পনা করতে সুবিধা হয়।

১. প্রথমেই জেনে নিন: ভিসা কি নিজে নিজে করা যায়?

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য **উমরাহ ভিসা সরাসরি নিজেরা আবেদন করার সুযোগ নেই। **সৌদি সরকারের নিয়ম অনুযায়ী উমরাহ ভিসা আবেদন করতে হয় **সৌদি সরকারের নিবন্ধিত ও বৈধ উমরাহ লাইসেন্সধারী এজেন্সীর মাধ্যমে। **এইজন্য ভিসা আপনারা দেখবেন সার্ভিস প্রোভাইডার এর নাম ও এক্সটার্নাল এজেন্ট হিসেবে অন্য একটি এজেন্সীর নাম দেয়া থাকে। আমাদের বাংলাদেশী এজেন্সীদের আইডি সাধারণত এক্সটার্নাল এজেন্ট এর জায়গায় দেখা যায়।

অর্থাৎ, আপনি চাইলে নিজে ফ্লাইট, হোটেল ও অন্যান্য বিষয় বুক করতে পারবেন, কিন্তু **ভিসার জন্য একটি অনুমোদিত এজেন্সীর সহযোগিতা প্রয়োজন হবে। **ভিসা ফি সাধারণত উঠা-নামা করে। বর্তমানে রেইট চলছে ১৭,০০০-২০,০০০ টাকা এর মধ্যে।

২. ভিসা আবেদনের আগে কী কী প্রয়োজন?

উমরাহ ভিসা আবেদন করার আগে সাধারণত নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হয় এজেন্সীদের NUSUK Masar সিস্টেমে —

• প্রতিজনের জন্য Nusuk অনুমোদিত হোটেল সীট বুকিং করেছেন কিনা

• প্রতিজনের জন্য Nusuk অনুমোদিত ক্যাটারিং থেকে ফুড ভাউচার কেনা হয়েছে কিনা

• Airport থেকে Hotel পর্যন্ত অন্তত একটি লোকাল ট্রান্সপোর্ট কনফার্মেশন (জেদ্দা টু মক্কা/মদিনা এয়ারপোর্ট টু মদিনা হোটেল)। এটা কিছু ক্ষেত্রে অনেকে স্কিপ করে কিন্তু এয়ারপোর্টে নুসুকের লোকজন বাগে পেলে ওদের বাসে উঠিয়ে দিয়ে জরিমানা করবে ভিসা কোম্পানীকে। তাই ভালো এজেন্সীরা এই রিস্ক নেয় না।

এরপর ভিসা এজেন্সী যদি হোটেল ঠিক করে দেয় তবে —

• হোটেলের BRN (Booking Reference Number) সংগ্রহ করে

• হোটেলের Booking Request (Talab) অনুমোদন করায়

• ফুড ভাউচার যুক্ত করে

• Airport to Hotel Transport Voucher যুক্ত করে

• সব ঠিকঠাক এন্ট্রি করে ভিসা আবেদন সম্পন্ন করে।

৩. তাহলে কি বাসায় বসে নিজে ভিসা আবেদন করা সম্ভব?

বাংলাদেশী হিসেবে সাধারণভাবে না।

কারণ এজেন্সি আইডি, প্রয়োজনীয় BRN ও Transport Approval ছাড়া ভিসা আবেদন সম্পন্ন করা যায় না।

তবে একটি ব্যতিক্রম রয়েছে.....

যেসব বাংলাদেশি পাসপোর্টধারীর—

• US Visa

• UK Visa

• অথবা Schengen Visa

রয়েছে এবং সেটি অন্তত একবার ব্যবহার (Used) করা হয়েছে, তারা অনেক ক্ষেত্রে Visa on Arrival সুবিধা পেয়ে থাকেন।

তবে এটি শতভাগ নিশ্চিত নয় Schengen Visa এর ক্ষেত্রে। কখনও কখনও ওয়ান ওয়ে টিকেটে এয়ারলাইনস বোর্ডিংয়ের সময়ও অতিরিক্ত যাচাই করতে পারে এবং আপনাকে ট্রাভেল করতে নাও দিতে পারে আগে থেকে ভিসা না দেখালে। তাই ভ্রমণের আগে সর্বশেষ নিয়ম যাচাই করা উচিত এবং সর্ট ট্রানজিট হিসেবে জেদ্দা ব্যবহার করে টিকেট নেয়ার চেষ্টা করা উচিৎ যাতে ভিসা না পেলে ফ্লাইট এগিয়ে চলে যাওয়া যায়।

৪. AGODA বা BOOKING.COM ধরনের ওয়েবসাইট থেকে হোটেল বুক করলে সমস্যা কোথায়?

অনেকেই Agoda, Booking.com বা অন্যান্য ওয়েবসাইট থেকে হোটেল বুক করেন।

এখানে মূল সমস্যা হলো—

এসব ওয়েবসাইটের বুকিং সরাসরি Nusuk সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড নয়। ফলে ভিসার জন্য প্রয়োজনীয় BRN স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না।

এক্ষেত্রে যা করতে হয়—

• Agoda বা Booking.com থেকে হোটেল বুকিং করতে হয়।

• এরপর হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে Booking Request (Talab) অনুমোদন করাতে হয়।

• অনুমোদনের পর সেই তথ্য ভিসা এজেন্সীর কাছে জমা দিতে হয়।

বাস্তবে এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় অনেক ভিসা এজেন্সী এটি করতে আগ্রহী হয় না। এই যোগাযোগের বিষয়টির দায়িত্বও এজেন্সী নিবে না কারন এজেন্সীরা বেশীরভাগ সময় রুম বুক করে ৩য় পক্ষ ভেন্ডর দিয়ে যাদের রুম/ফ্লোর আগে থেকে কেনা থাকে।আর বুকিং ও এগোডা মেইন্টেইন করে হোটেল কর্তৃপক্ষ নিজে তাই এই কাজটি আপনাকে নিজেই করতে হবে মেইলিং বা ফোনে কথা বলে। বাস্তবে আসলে সৌদি রিসিপশনে যারা বসে তারা এইগুলা নিয়ে খুব বেশী সিরিয়াস নয় অর্থাৎ ৫ স্টার হোটেল না হলে বুকিং বা ফোন করে BRN এপ্রুভ করা অনেক কঠিন।

৫. অধিকাংশ ভিসা এজেন্সী কী করে?

কেউ এইসব সাইট থেকে বুকিং করলে ভিসা প্রক্রিয়াটি সহজ করার জন্য অনেক এজেন্সী সরাসরি Nusuk অনুমোদিত হোটেল থেকে প্রয়োজনীয় BRN সংগ্রহ করে যেটা বলা যায় ফেইক বুকিং। অর্থাৎ জাস্ট ভিসা করার জন্য তাদের পরিচিত একটা র‍্যান্ডম হোটেল থেকে রুম বুক দেখিয়ে তলব (BRN) পাঠায়। এরপর সেই BRN ব্যবহার করেই ভিসা আবেদন করা হয়।

সাধারণত BRN-এর খরচ ভিসা ফি-এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।

BRN-এর আনুমানিক খরচ

• প্রতি ব্যক্তি (বাচ্চা/বয়স্ক)

• প্রতি রাত

• প্রায় ১৫–২০ সৌদি রিয়াল (SAR)

(হোটেল ও সময়ভেদে পরিবর্তিত হতে পারে। রমজানে একটু বেশী নেয়)

৬. ট্রান্সপোর্ট সম্পর্কে যা জানা জরুরি

ভিসা আবেদনের জন্য অন্তত Arrival Transport প্রয়োজন হয়।

যেমন—

• জেদ্দা এয়ারপোর্ট → মক্কা হোটেল

• মদিনা এয়ারপোর্ট → মদিনা হোটেল

এই ট্রান্সপোর্ট অনুমোদিত ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে বুক করতে হয়।

আনুমানিক খরচ—

• জেদ্দা → মক্কা (৪ সিটার SEDAN Car): 250-300 SAR

• মদিনা এয়ারপোর্ট → মদিনা হোটেল (৪ সিটার SEDAN Car): **170-200 SAR **

গ্রুপে মানুষ বেশী হলে অন্যান্য গাড়ির রেট সেই অনুযায়ী বাড়বে।

এরপরের যাতায়াত, যেমন—

• মক্কা ↔ মদিনা

• শহরের ভেতরের চলাচল

• ট্যাক্সি, উবার বা ট্রেন

এসব আপনি নিজের সুবিধামতো বুক করতে পারবেন।

ফুড ভাউচার যুক্ত করাঃ

পহেলা রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি থেকে নতুন নিয়মে হাজীদের ভিসার সাথে বাধ্যতামুলক ফুড ভাউচারও যুক্ত করে নুসুকে ভিসা এপ্লাই করতে হবে। এটাকে বাইপাস করা যায় ফেইক ফুড ভাউচার কিনে যেটার দাম পড়ে ৫+- রিয়াল।

সংক্ষেপে আরো কিছু পয়েন্ট

• সাধারণত এজেন্সীরা সিঙ্গেল একজনের ভিসা করে না একবারে ট্রাস্টেড কেউ না হলে। কারন অনেকেই উমরাহ ভিসার সুযোগ নিয়ে কাজের সন্ধানে পালিয়ে গিয়ে আর ফেরত আসে না। এইধরনের কাজ কেউ করলে এজেন্সী বিশাল অংকের জরিমানা ফেইস করে ওই লোকের জন্য।

• গ্রুপের ক্ষেত্রে বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল একজনের BRN নেয়া যাবে না। ৩/৪ সিটের রুমের BRN নিতে হবে। অর্থাৎ ধরেন আপনার কোয়াড রুম অর্থাৎ ৪জনের রুম বুক করেছেন কিন্তু বাচ্চা একজন এর জন্য নুসুকে আলাদা করে BRN নিতে হলে পুরো রুমের নিতে হবে।

• পরের ট্রান্সপোর্টগুলো উবার/লোকাল ট্রান্সপোর্ট দিয়ে যাতায়াত করতে পারবেন আবার ভিসার সাথে ফুল রুট জিয়ারাহ সহও নিতে পারবেন এজেন্সী থেকে।

• এজেন্সী বুলেট ট্রেনের টিকেটের দায়িত্ব নেয় না সাধারণত। আপনি নিজে স্ট্রেশন থেকে বা অনলাইনে কেটে নিতে পারবেন।

আশা করি লেখাটি উমরাহ ভিসা, হোটেল ও ট্রান্সপোর্ট নিয়ে অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করবে।

আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমার জানা ও অভিজ্ঞতার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব।

✍️ ইমরান নাইম

06/09/2026

দুবাই ভিসা আপডেট!
সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়েছে। আবেদন করা যাচ্ছে বাংলাদেশ থেকে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when গ্লোবাল ট্যুরিজম : Global Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্লোবাল ট্যুরিজম : Global Tourism:

Shortcuts

Share

Category