22/05/2026
Government Tolaram College বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। এটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষার মান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে।
এখানে এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, গণিত, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কলেজটিতে বর্তমানে প্রায় ১৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
কলেজটিতে রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ইনডোর ও আউটডোর গেমস এবং শিক্ষা সফরের মতো সহশিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়। ১৯৯৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবেও পুরস্কৃত হয় এই প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য কলেজের নিজস্ব ৪টি বাস রয়েছে। এই বাসগুলো নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের কলেজে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
🚩 BusZone of Bangladesh