29/09/2021
বাংলাদেশি ট্রেন লাভার্স ফেসবুক পেজে মডারেটর হিসাবে জয়েন করুনঃ
**********************************************************************
গলফিং কিংবা ফিশিং এর মতো রেলফ্যানিং সারা বিশ্বে অত্যন্ত পরিচিত ও সমাদৃত একটি শখ বা hobby । ব্রিটেন ও আমেরিকার মতো দেশে ট্রেনস্পটার ও রেলফ্যানদের তথ্য ও মতামতকে অনেক গুরুত্ব দেয়া হয়। কারন এরাই নিরাপত্তা ও সেবার ক্ষেত্রে ওয়াচডগের ভুমিকা পালন করে।
ট্রেনস্পটার ও রেলফ্যান একই ব্যাক্তি হতে পারে। তবে এদের মধ্যে সূক্ষ পার্থক্য রয়েছে। ট্রেনস্পটাররা একটি নির্দিষ্ট সেকশনে চলাচলকারী লোকো ও কোচের ডেটা/ছবি সংরক্ষন করেন ও সবার সাথে শেয়ার করেন। রেলফ্যান কোন নির্দিষ্ট কোচ বা লোকোতে আবদ্ধ থাকেন না। পুরো রেলওয়েতেই তাদের ব্যাপ্তি।
রেলফ্যানিং এর সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, রেলওয়ের প্রচলিত আইন যেন কোন ভাবেই লংঘিত না হয়।
রেলকে ভালোবাসুন, রেলফ্যানিং চালিয়ে যান।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশি ট্রেন লাভার্স নামে এই ফেসবুক পেজ আমরা চালু করেছি। এখানে সকল ধরণের ট্রেনের ভিডিও আমরা শেয়ার করে থাকি। আপনি যদি একজন রেল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনিও আপনার পছন্দের ট্রেনের ভিডিও এই পেজে শেয়ার করতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজের মডারেটর হতে পারেন।
বাংলাদেশি ট্রেন লাভার্স ফেসবুক পেজের মডারেটর হতে চাইলে এই পেজে মেসেজ করুন এবং আপনার ফোন নাম্বার দিন। আমরা আপনাকে আমাদের ফেসবুক পেজের মডারেটর করে দিব। তারপর থেকে আপনি চাইলেই আপনার পছন্দের ট্রেনের ভিডিও আমাদের পেজে শেয়ার করতে পারবেন। এবং আপনি একজন রেল ফ্যান হিসাবে নিজেকে আত্ম প্রকাশ করতে পারবেন।
আপনার মেসেজের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ