Mizan Tours and Travels

Mizan Tours and Travels It is a government approved Hajj and Travels agency.We serve Hajj pilgrims all over Bangladesh. Hajj license number is 1539.

28/01/2026

*পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে আকর্ষণীয় উমরা প্যাকেজ*
২০ ফেব্রুয়ারী যাওয়া ০৬ মার্চ আসা (১৪ দিন) ডাইরেক্ট সৌদি বিমানে পবিত্র রমজানে উমরায় যেতে আগ্রহীদের জন্য আকর্ষণীয় অফার।
১. ডাইরেক্ট বিমান।
২. ⁠দুইবেলা খাবার।
৩. ⁠সর্বোচ্চ ৯০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
৪. ⁠যিয়ারাহ
৫. ⁠সার্বক্ষণিক গাইড হিসেবে আমি সাথে থাকব ইনশাআল্লাহ।

*প্যাকেজ খরচ : ১,৯০,০০০/- টাকা*

শর্তাবলী :
১. পাসপোর্ট কপি।
২. ⁠বুকিং এর সময় ৫০,০০০/- টাকা জমা দিতে হবে।
৩. ⁠আসন সীমিত।
৪. ⁠রমজানে উমরা করতে আগ্রহীগন সুযোগটি গ্রহন করতে পারেন। টিকেট ও হোটেল এখন কনফার্ম করে রাখলে আপনারা এই সুযোগটি পাবেন। পরবর্তীতে এই প্যাকেজ মূল্য বেশি বেশি হয়ে যাবে।
*পবিত্র রমজানের একটি উমরা নবীজির সাথে হজ্জ করার সমান সাওয়াব পাওয়া যায়।*

পুর্ণ সফরে আমি সাথে থাকব ইনশাআল্লাহ।

মো: মিজানুর রহমান
01553-490969
01723-490969

২০২৬ সালের সমন্বিত হজযাত্রীদের টিকা নেওয়ার আগে নিম্নোক্ত স্বাস্থ্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবেব...
10/01/2026

২০২৬ সালের সমন্বিত হজযাত্রীদের টিকা নেওয়ার আগে নিম্নোক্ত স্বাস্থ্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে

বাধ্যতামূলক পরীক্ষা:
• Urine R/M/E
• Random Blood Sugar (RBS)
• X-ray Chest P/A view (রিপোর্টসহ)
• ECG (রিপোর্টসহ)
• Serum Creatinine
• Complete Blood Count (CBC with ESR)
• Blood Grouping and Rh Typing



প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষা

কোনো জটিল বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে প্রয়োজনে আরও পরীক্ষা করতে হবে, যেমন—
1. হৃদরোগের ক্ষেত্রে: Echocardiography
2. কিডনি সমস্যায়: S. Creatinine, USG of KUB
3. লিভার সিরোসিসে: USG Whole Abdomen, Upper GIT Endoscopy
4. দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে:
• Sputum for AFB
• CT Scan of Chest
• Serum Bilirubin
• SGPT
• Albumin–Globulin Ratio



📄 রিপোর্ট জমা ও টিকা
• সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি
👉 টিকা কেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে
• রিপোর্ট যাচাইয়ের পরই টিকা প্রদান ও স্বাস্থ্য সনদ দেওয়া হয়।

উমরা বা বিদেশ ভ্রমণে লাগেজ পাওয়া না গেলে করনীয় -জেনে রাখা ভালো যে 👇বিদেশ ভ্রমণে পৌঁছে যদি লাগেজ বেল্টে আপনার ব্যাগ না আ...
02/01/2026

উমরা বা বিদেশ ভ্রমণে লাগেজ পাওয়া না গেলে করনীয় -

জেনে রাখা ভালো যে 👇
বিদেশ ভ্রমণে পৌঁছে যদি লাগেজ বেল্টে আপনার ব্যাগ না আসে, ঘাবড়াবেন না। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো—এয়ারপোর্ট ছাড়ার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের **Baggage Service / Lost & Found কাউন্টারে** গিয়ে রিপোর্ট করা। সেখানে আপনার বোর্ডিং পাস ও ব্যাগেজ ট্যাগ দেখিয়ে একটি রিপোর্ট (PIR) খুলতে হবে এবং তারা একটি রেফারেন্স নম্বর দেবে। বেশিরভাগ ক্ষেত্রেই লাগেজ স্থায়ীভাবে হারায় না, বরং ফ্লাইট কানেকশন বা হ্যান্ডলিং সমস্যার কারণে দেরি হয় এবং ২৪–৭২ ঘণ্টার মধ্যে খুঁজে পাওয়া যায়। লাগেজ পাওয়া গেলে এয়ারলাইন্স সাধারণত আপনার হোটেল বা অবস্থানস্থলে নিজ দায়িত্বে ডেলিভারি করে দেয়। এই সময় জরুরি প্রয়োজনে কাপড় বা প্রয়োজনীয় জিনিস কিনতে হলে অবশ্যই রসিদ রেখে দিন, কারণ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এয়ারলাইন্স থেকে ক্ষতিপূরণ দাবি করা যায়। যদি দীর্ঘ সময় পার হয়ে যায় এবং লাগেজ না পাওয়া যায়, তখন লিখিতভাবে ক্লেইম করার সুযোগ থাকে। তাই ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র, টাকা ও প্রয়োজনীয় ওষুধ সবসময় হ্যান্ড ক্যারিতেই রাখুন। সচেতন থাকলে লাগেজ মিসিং হলেও সমস্যার সমাধান বেশিরভাগ সময়ই পাওয়া যায়।

21/12/2025

এক নজরে ওমরাহ:- শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়ম একসাথে।

◈ মিকাত যাওয়ার আগেই ইহরাম বাধতে হবে। বাংলাদেশ থেকে যারা সরাসরি মক্কায় যাবেন তাদের মিকাত ইয়া-লামলাম, যেটা জেদ্দা বিমানবন্দর পৌঁছার আগেই । তাই বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই ইহরাম বেধে যেতে হবে। আর যারা প্রথমে মদিনায় যাবেন তারা মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে যুলহুলাইফা নামক মিকাতে থেকে ইহরাম বাধবেন। এরপর ওমরার নিয়ত করতে হবে।
اَللّٰهُمَّ لَبَّيْكَ عُمْرَةً
উচ্চারণ: আল্লাহুম্মা লাব্বাইকা 'উমরাতান।

◈ এরপর কাবা শরীফে প্রবেশের আগ পর্যন্ত তালবিয়াহ পড়তে হবে:

لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ ، لَا شَرِيْكَ لَكَ

উচ্চারণ: লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা- শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা অন নি'মাতা লাকা অল মুল্ক লা- শারীকা লাক।
অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই এবং রাজত্বও আপনারই, আপনার কোনো শরীক নেই।

◈ মসজিদুল হারাম এ প্রবেশ করার দু'আ: (যেকোনো মসজিদে প্রবেশের সময় এই দু'আ পড়তে হয়)
بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَالسَّلاَمُ عَلٰي رَسُوْلِ اللّٰهِ ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: বিসমিল্লা-হি অস সলা-তু অস সালা-মু 'আলা- রসূলিল্লা-হি, আল্লা-হুম্মাফ তাহলী আব অ- বা রহমাতিকা।
অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি। সালাত ও সালাম রাসূলুল্লাহ (সাঃ) এর উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজা উন্মুক্ত করে দিন।

◈ কা'বা ঘর দৃষ্টিগোচর হওয়া মাত্র বলতে হবে:
اَللّٰهُ اَكْبَر
আল্লা-হু আকবার
◈ তাওয়াফের শুরুতে 'হাজরে আসওয়াদ' এর দিকে হাত ইশারা করে বা চুমু খেয়ে বা স্পর্শ করে বলতে হবে:
بِسْمِ اللّٰهِ اَللّٰهُ اَكْبَرُ
বিসমল্লা-হি আল্লা-হু আকবার
হাজরে আসওয়াদ কর্নার থেকে আবার হাজরে আসওয়াদ কর্নারে ফিরে আসা পর্যন্ত এক বার, এভাবে সাত বার প্রদক্ষিণ করতে হবে আল্লাহর ঘর কে।
◈ তাওয়াফের প্রতি চক্করে 'রুকনে ইয়ামানী' থেকে "হাজরে আসওয়াদ' পর্যন্ত স্থানে নিম্নোক্ত দোয়া পড়তে হবে:
رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْیَا حَسَنَۃً وَّ فِي الْاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রব্বানা- আ-তিনা- ফিদ দুনইয়া 'হাসানাতাও অফিল আ-খিরাতি হাসানাতাও অকিনা 'আযা-বান্নার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও ও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও।
আর বাকী ৩ পাশে যেকোনো দু'আ পড়া যায়।
◈ তাওয়াফ শেষ করে সম্ভব হলে "মাকামে ইব্রাহীম' এর পিছনে এসে নিম্নোক্ত আয়াতটি পড়তে হবে:
وَاتَّخِذُواْ مِنْ مَّقَامِ اِبْرٰهٖيْمَ مُصَلّٰي
অত্তাখিজু মিম মাকা-মি ইবরা-হীমা মুসল্লা
অর্থ: ইব্রাহীম এর দন্ডায়মান স্থানকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো।

◈ মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকাত নামাজ: প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হয়।

◈ জম-জমের পানি পান করার সময়ের একটি ছোট্র দু'আ-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًاوَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা 'ইলমান না-ফিআন অ রিযক্বান অ-সিআন, অ আমালান স-লিহা; অ শিফা-আন মিন কুল্লি দা-য়িন।
অর্থঃ ‘হে আল্লাহ! আপনি আমাদের উপকারী জ্ঞান দান করুন; আমাদের রিযিকে বরকত দিয়ে দিন; আমাদের নেক কাজ করার তাওফিক দান করুন; সকল অসুস্থতাতে শেফা বা সুস্থতা দান করুন’।

◈ জম-জম পানি পান করার পর হাজরে আসওয়াদের কাছে যাবেন, সম্ভব হলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন এবং চুমু খাবেন। হাজরে আসওয়াদ স্পর্শ করার সময়ে বলবেনঃ
بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ
(বিসমিল্লাহি অল্লাহু আকবার)
অথবা বলবেনঃ
اللهُ أَكْبَرُ
(আল্লাহু আকবার)
তারপর, সাঈ করার জন্য সাফা পাহাড়ের কাছে চলে যাবেন।

◈ সাঈ এর সময় সাফা পাহাড়ের নিকটবর্তী হয়ে নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللّٰهِ ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا ، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ
ইন্নাস সফা- অল মারঅতা মিন শা'আইরিল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা- জুনা-হা 'আলাইহি আই ইয়াততওঅফা বিহিমা-, অমান তাতওঅফা খইরান। ফাইন্নাল্লা-হা শা-কিরুন 'আলীম।
অর্থ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। অতএব যে ব্যক্তি বায়তুল্লাহর হজ্জ অথবা উমরাহ করবে, তার জন্য এ দু'টি পাহাড় প্রদক্ষিণ করায় কোনো দোষ নেই। সুতরাং যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তার যথার্থ মূল্যায়নকারী ও তার সম্পর্কে সম্যক অবগত। (সূরা আল-বাকারাহ, আয়াতঃ ১৫৮)

◈ সাফা এবং মারওয়াতে নিম্নবর্ণিত দু'আটি পাঠপূর্বক দুই হাত তুলে অন্যান্য দু'আ করতে পারেন:
اَللّٰهُ اَكْبَرُ ، اَللّٰهُ اَكْبَرُ ، وَلِلّٰهِ الْحَمْدُ
আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ।
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ ، وَ هُوَ عَلٰي كُلِّ شَيْئٍ قَدِيْرٌ
লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারিকা লাহু লাহুল মুল্ক অলাহুল হামদ অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ ، أَنْجَزَ وَعْدَهٗ ، وَ نَصَرَ عَبْدَهٗ ، وَ هَزَمَ الْاَحْزَابَ وَحْدَهٗ
লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু আনজাঝা অ'দাহু অ নাসারা আব্দাহু অ হাঝামাল আহঝা-বা অহদাহু।

◈ সাঈ এর সময় সবুজ আলোর জায়গাটুকুতে এই দু'আটি পড়তে হবে: সবুজ আলোর জায়গাটুকুতে একটু দৌড়াতে হবে এবং পড়তে হবে
رَبِّ اغْفِرْ وَارْحَمْ ، إِنَّكَ أَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
উচ্চারণঃ রব্বিগফির অরহাম, ইন্নাকা আনতাল আ'আঝঝুল আকরাম।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন, রহম করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক শক্তিশালী ও সম্মানিত।

◈ সাঈ শেষ করে মসজিদুল হারাম থেকে বের হওয়ার দু'আ: (যেকোনো মসজিদ থেকে বের হওয়ার দু'আ)
بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَالسَّلاَمُ عَلٰي رَسُوْلِ اللّٰهِ ، اَللّٰهُمَّ اِنِّىْ أَسْاَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণঃ বিসমিল্লাহি অস সলা-তু অসসালা-মু আলা রসূলিল্লা-হি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাডলিক।
অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ-এর উপর অনুগ্রহ ও শান্তি বর্ষণ কর। হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

এরপর চুল কাটলেই উমরাহ শেষ হয়ে যাবে।

মদিনায় রাসূল সা. এর রওজায় সালাম পাঠ করাঃ

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া আইয়ুহাননাবী অ রহমাতুল্লাহি অ বারাকাতুহু।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া নাবীআল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া হাবীবাল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া খয়রা খলকিল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া সাইয়িদাল মুরসালীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া খ-তামান নাবিয়্যীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া শা-ফীয়াল মুযনিবীন।

তারপর হযরত আবু বকর (রা.)-এর কবর বরাবর দাঁড়িয়ে পাঠ করতে হবে- আসসালামু আলাইকা ইয়া খলি-ফাতি রসূলুল্লাহি আবু বকর আস সিদ্দীক রাদিয়াল্লা-হু তায়ালা আনহু ।

তারপর হযরত উমর (রা.)-এর কবর বরাবর দাঁড়িয়ে পাঠ করতে হবে- আসসালামু আলাইকা ইয়া আমীরাল মু'মিনীর উমার ইবনুল খত্তা-ব রদিয়াল্লা-হু তায়ালা আনহু।
(কপিড)

🕋 হিজর ইসমাইল (হাতীম) কাবা শরিফের দেয়ালের সঙ্গে সংযুক্ত অর্ধচন্দ্রাকার অংশ।দেখতে কাবার বাইরে মনে হলেও বাস্তবে এটি কাবা শ...
16/12/2025

🕋 হিজর ইসমাইল (হাতীম) কাবা শরিফের দেয়ালের সঙ্গে সংযুক্ত অর্ধচন্দ্রাকার অংশ।
দেখতে কাবার বাইরে মনে হলেও বাস্তবে এটি কাবা শরিফের মূল কাঠামোরই অন্তর্ভুক্ত।

এই বিষয়টি শুধু ইতিহাসভিত্তিক নয়,
সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত।

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন,
তিনি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করেছিলেন,
"হিজর ইসমাইল কি কাবার অংশ?"
নবী ﷺ উত্তর দেন:
👉 “হ্যাঁ, এটি কাবার অংশ।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই কারণেই যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম (রা.), তাবেঈন এবং অগণিত হাজী ও উমরাহকারী এখানে নামাজ ও দোয়ার জন্য আকুল হয়েছেন।

🕰️ হিজর ইসমাইলে প্রবেশ ও নামাজের সময় (বর্তমান ব্যবস্থাপনা অনুযায়ী)

🔸 নারীদের জন্য:
🕢 সকাল ৭:৩০ – ১১:০০

🔸 পুরুষদের জন্য:
🌙 রাত ১০:০০ – ২:০০

📌 এই সময়গুলোতে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সীমিত সংখ্যক মুসল্লিকে নিয়ন্ত্রিতভাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

সময় ও ব্যবস্থাপনায় পরিবর্তন হতে পারে
তাই নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🤲 হিজর ইসমাইলে ইবাদতের আদব ও কয়েকটি জরুরি দিক নির্দেশনা

▪ লাইনে অপেক্ষার সময় ধৈর্য ধারণ করুন।
যিকির, দুরুদ ও ইস্তিগফারে নিজেকে ব্যস্ত রাখুন।

▪ ভিড় বা বিশৃঙ্খলা দেখলেও
নিজে কখনো নিয়ম ভাঙবেন না, প্রতিবাদে জড়াবেন না।
এ সময় পড়ুন: লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

▪ ভিড়ের কারণে প্রথম সুযোগে প্রবেশ না করতে পারলে, হতাশ হবেন না
এটাকে আল্লাহর হিকমত হিসেবে মেনে নিন।

▪ বয়স্ক, অসুস্থ বা দুর্বল কাউকে দেখলে
নিজের আগে তাকে অগ্রাধিকার দিন।

▪ একবার সুযোগ পেলে, দ্বিতীয়বার প্রবেশের চেষ্টা না করাই উত্তম
আপনার ছাড়টাই হতে পারে অন্য কারো বহুদিনের আকাঙ্ক্ষা।

ইবাদতের মর্যাদা আদব, ধৈর্য ও অন্যের হক আদায়ের মধ্যেই।
হে কাবার মালিক, আমাদের সবাইকে
আদবসহ ইবাদত করার তাওফিক দিন,আমীন!
(সংগ্রহীত)

15/12/2025

২০২৫ রমজানে সাশ্রয়ী উমরা অফার | Umrah at Ramadan | Mokkah | Saudi Arabia | Umrah 2025

আমাদের এজেন্সির ২০২৬ সালের ক্যালেন্ডার হাতে পেয়েছি। হাজ্বী ও শুভাকাঙ্ক্ষীদের অফিসে আমন্ত্রণ, নতুন বছর শুরু হোক, নতুন উদ...
15/12/2025

আমাদের এজেন্সির ২০২৬ সালের ক্যালেন্ডার হাতে পেয়েছি। হাজ্বী ও শুভাকাঙ্ক্ষীদের অফিসে আমন্ত্রণ, নতুন বছর শুরু হোক, নতুন উদ্যমে। মহান আল্লাহর কাছে বারাকা কামনা করছি!!!

13/12/2025

সস্তায় বিমান টিকেট নিন|| Biman Ticket||

09/12/2025

🕋মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস ওমরাহ্ প্যাকেজ (জানুয়ারী-২০২৬)

✨ ১৪ দিনের বিশেষ ওমরাহ্ প্যাকেজ:-
🔹 ডিরেক্ট ফ্লাইট: মাত্র ১,৫৫,০০০/- সম্ভাব্য ( ১৯ জানুয়ারি ঢাকা-জেদ্দা)
(০৩ ফেব্রুয়ারি জেদ্দা-ঢাকা)

📌 প্যাকেজে যা অন্তর্ভুক্ত:
✅ ওমরাহ্ ভিসা
✅ রিটার্ন এয়ার টিকেট
✅ উন্নতমানের আবাসন ব্যবস্থা
✅ প্রতিদিন ৩ বেলা মানসম্মত খাবার
✅ এসি পরিবহনে যাতায়াত
✅ অভিজ্ঞ মোয়াল্লেম এর তত্ত্বাবধানে মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন

🤲🏻 আগ্রহী ভাই-বোনদেরকে দ্রুত বুকিং নিশ্চিত করার অনুরোধ রইল।

🔰 আমাদের অতিরিক্ত সেবাসমূহ:
🟢 এয়ার টিকেট বুকিং
🟢 ভিসা প্রসেসিং
🟢 দেশ-বিদেশের প্যাকেজ ট্যুর

📱ফোন নম্বর (বাংলাদেশ):
📞 +৮৮০১৭২৩-৪৯০৯৬৯
📞 +৮৮০১৫৫৩-৪৯০৯৬৯

📍অফিস: ৩/৩-বি,পুরানা পল্টন সোলেমান প্লাজা(৪র্থ তলা),ঢাকা-১০০০.

📧 Email: [email protected]

✨বিশ্বস্ততা, সেবার মান, এবং অভিজ্ঞতার আলোকে—আপনার ওমরাহ্ যাত্রার সর্বোত্তম সঙ্গী হতে প্রস্তুত মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস ।

🐪 উটের গোশত খেলে ওযু ভেঙে যায় — সহীহ হাদীসের স্পষ্ট হুকুমউটের গোশত যে ভাবেই খাওয়া হোক পুরে বা রান্না—মাংস, কলিজা, নাড়িভ...
26/11/2025

🐪 উটের গোশত খেলে ওযু ভেঙে যায় — সহীহ হাদীসের স্পষ্ট হুকুম

উটের গোশত যে ভাবেই খাওয়া হোক পুরে বা রান্না—মাংস, কলিজা, নাড়িভুঁড়ি বা চর্বি—যে কোনো অংশ খেলে ওযু ভেঙে যায়।
কারণ এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।

📖 জাবের ইবন সামুরাহ (রাঃ) বলেন—
লোকেরা জিজ্ঞেস করল:
“ছাগলের গোশত খেলে কি ওযু করতে হবে?”
নবী ﷺ বললেন: “ইচ্ছা করলে করো।”

আবার জিজ্ঞেস করা হলো:
“উটের গোশত খেলে কি ওযু করতে হবে?”
তিনি বললেন: “হ্যাঁ, ওযু করো।”
📚 সহীহ মুসলিম

🔍 তাই উটের যেকোনো অংশ খেলে নতুন করে ওযু করা আবশ্যক—এতে কোনো ব্যতিক্রম নেই।

📌 আল্লাহ তাআলা বলেন:
“রাসূল ﷺ যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত করেন তা থেকে বিরত থাকো।”
( সূরা) আল-হাশর 59:7

✦ সুন্নাহ মানলে জীবন সহজ হয়, ইবাদত হয় গ্রহণযোগ্য।
✦ হুকুমের পেছনের হিকমত না জানলেও মানা—এটাই প্রকৃত আনুগত্য।

আসুন, রাসূল ﷺ-এর নির্দেশনা অনুযায়ী জীবন সাজাই।
(সংগ্রহীত)

🚫 কম দামের উমরাহ অফারে প্রতারিত হবেন না! ❌কম টাকায় উমরাহ অফার দেওয়ার পেছনে বাস্তবতা কী—তা জেনে নিন:👉 কেউ হয়তো এই টাকার আ...
23/11/2025

🚫 কম দামের উমরাহ অফারে প্রতারিত হবেন না! ❌

কম টাকায় উমরাহ অফার দেওয়ার পেছনে বাস্তবতা কী—তা জেনে নিন:

👉 কেউ হয়তো এই টাকার আড়ালে চোরাচালান কাজে জড়াতে পারে
👉 কেউ যাত্রী দিয়ে অবৈধ পণ্য বহন করাতে পারে
👉 আবার কেউ এয়ার টিকেটের টাকা পরিশোধ না করে ঝুঁকি তৈরি করে
👉 অনেক ক্ষেত্রে সৌদি আরবে হোটেল ভাড়া ও খাবারের বিল বাকি রেখে যাত্রীদের ভোগান্তিতে ফেলে

এইভাবেই অনেক সময় “কম দামে উমরাহ” বাস্তবে বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

সাধারণ বৈধ ট্রাভেল এজেন্সিগুলো কখনোই এমন অবাস্তব অফার দেয় না। এ ধরনের অফার সাধারণত তথাকথিত “গ্রুপ লিডার”দের মাধ্যমে দেওয়া হয়, যা বিশ্বাসযোগ্য নয়।

⚠️ সকলকে সতর্ক থাকার অনুরোধ।

ইনশাআল্লাহ, বিশ্বস্ততা ও স্বচ্ছতার সাথে Mizan Tours and Travels আপনাদের পাশে আছে।
জানুয়ারি উমরাহ গ্রুপের জন্য এখনই বুকিং দিন।
✈️ সীমিত আসন – টিকিট থাকা সাপেক্ষে বুকিং গ্রহণ করা হচ্ছে।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন এখনই।

🏠
মিজান ট্যুরস এন্ড ট্রাভেল
৩/৩-বি,পুরানা পল্টন,সোলেমান প্লাজা (৪র্থ তলা),ঢাকা-১০০০।
মোবাইল:
01723-490969
01553-490969

17/11/2025

*পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে আকর্ষণীয় উমরা প্যাকেজ*
১৮/১৯ ফেব্রুয়ারী যাওয়া ০৩/০৪ মার্চ আসা (১ম রমজান হতে ১৪ রমজান) ডাইরেক্ট বিমানে পবিত্র রমজানে উমরায় যেতে আগ্রহীদের জন্য আকর্ষণীয় অফার।
১. ডাইরেক্ট বিমান।
২. ⁠দুইবেলা খাবার।
৩. ⁠সর্বোচ্চ ৯০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
৪. ⁠যিয়ারাহ
৫. ⁠সার্বক্ষণিক গাইড হিসেবে আমি সাথে থাকব ইনশাআল্লাহ।

*প্যাকেজ খরচ : ১,৭০,০০০/- টাকা*

শর্তাবলী :
১. পাসপোর্ট কপি/পাসপোর্ট করার স্লীপ বা NID দিয়ে বুকিং দেয়া যাবে।
২. ⁠বুকিং এর সময় ৫০,০০০/- টাকা জমা দিতে হবে।
৩. ⁠এই অফার ২০/১১/২৫ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে টিকেটের মূল্য যা বৃদ্ধি পাবে তা প্যাকেজ খরচের সাথে যুক্ত হবে।
৪. ⁠আসন সীমিত।
৫. ⁠রমজানে উমরা করতে আগ্রহীগন সুযোগটি গ্রহন করতে পারেন। টিকেট ও হোটেল এখন কনফার্ম করে রাখলে আপনারা এই সুযোগটি পাবেন। পরবর্তীতে এই প্যাকেজ ১,৯০,০০০/- টাকায়ও পাওয়া যাবে না।
*পবিত্র রমজানের একটি উমরা নবীজির সাথে হজ্জ করার সমান সাওয়াব পাওয়া যায়।*

পুর্ণ সফরে আমি সাথে থাকব ইনশাআল্লাহ।

মো: মিজানুর রহমান
01553-490969
01723-490969

Address

3/3-B, Purana Paltan, Soleman Plaza (3rd Floor)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Tours and Travels:

Share