Ghurantis-ঘুরান্তিস

Ghurantis-ঘুরান্তিস Eat. Sleep. Play. See. Shop. Wonder. Wander. See the world with ghurantis. www.ghurantis.com

★সত্যি বলতে, শ্রীলঙ্কা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে ফিটস এয়ার সম্পর্কে জানতাম না। সুলভ মূল্যে ঢাকা–কলম্বো–ঢাকা ফ্লাইট খু...
26/02/2026

★সত্যি বলতে, শ্রীলঙ্কা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে ফিটস এয়ার সম্পর্কে জানতাম না। সুলভ মূল্যে ঢাকা–কলম্বো–ঢাকা ফ্লাইট খুঁজতে গিয়ে এই এয়ারলাইনসের নাম জানতে পারি। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে শ্রীলঙ্কার ফিটস এয়ার।

★নভেম্বরের শেষ দিকে ভ্রমণের জন্য আমরা বেশ আগেভাগেই ইকোনমি শ্রেণির টিকিট নিশ্চিত করেছিলাম। তারপরও ভাড়া পড়েছিল জনপ্রতি প্রায় ৫৮ হাজার টাকা। গতকাল আমার এক সহকর্মী মার্চের ১৮ তারিখের ফ্লাইটের জন্য টিকিট নিশ্চিত করেছেন, তাঁর ক্ষেত্রে ভাড়া পড়েছে প্রায় ৭০ হাজার টাকা।

★ফিটস এয়ার রাত ১২টায় ঢাকা থেকে কলম্বোর উদ্দেশ্যে ছেড়ে যায়। কলম্বো থেকে স্থানীয় সময় সাতটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে পুরো দিনটা ভ্রমণের জন্য কাজে লাগানো যায়।

★ মাঝারি আকারের উড়োজাহাজে সেবা দেয়। ইকোনমি শ্রেণির আসনগুলো কিছুটা চিপাচাপা। এক সারিতে পাশাপাশি তিনজন বসতে হয়। পাশে অপরিচিত কেউ থাকলে কিছুটা অস্বস্তি লাগতে পারে। আমার মতো লম্বা যাত্রীদের জন্য পা রাখার জায়গাটাও খুব বেশি আরামদায়ক নয়। আর মাঝ আকাশে হালকা ঝাঁকুনি লাগলে ভয় পাওয়ার কিছু নেই, মাঝারি আকারের উড়োজাহাজ ভ্রমণের স্বাভাবিক অভিজ্ঞতারই অংশ।

★তিন ঘণ্টার এই যাত্রায় ফিটস এয়ার থেকে একটি চকলেটও খাইতে দেয় না! পানি বা অন্য কোনো খাবার চাইলে ফ্লাইটে কিনে নিতে হয়। টিকিট বুক করার সময়ও খাবারের অপশন বেছে নেওয়ার সুযোগ থাকে।

ভিসা পরিষেবা সহজ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
21/02/2026

ভিসা পরিষেবা সহজ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

12/01/2026

ঢাকা টু কলম্বো

ভিসা জটিলতার জন্য অনেকেই দেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করলেও বিশ্লেষকদের মতে এর কারণ আরও গভীরে লুকিয়ে আছে। তাদের মতে, ব...
16/11/2025

ভিসা জটিলতার জন্য অনেকেই দেশের রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করলেও বিশ্লেষকদের মতে এর কারণ আরও গভীরে লুকিয়ে আছে। তাদের মতে, বিভিন্ন দেশে অনিয়মিত পথে বাংলাদেশিদের ঢোকার প্রবণতা, আর সহজে ভিসা মেলে এমন দেশ হয়ে অন্য দেশে পাড়ি জমানোর ঘটনাগুলো এখন বিভিন্ন দেশের প্রশাসনের নজরে এসেছে।

বিবিসি বাংলায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এভাবে মন্তব্য করেছেন, “ভিসা পাওয়ার সুযোগকে অনেকে অপব্যবহার করছে। এই অনিয়মিত যাত্রাপ্রবণতাই এমন দেশগুলোকে—যেখানে আগে অভিবাসনবিরোধী ভাবনা তেমন ছিল না—এখন আরও সতর্ক করে তুলছে। যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড।”

শোনা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসায় মানুষ পাঠিয়ে পরে তা শ্রমিক ভিসায় রূপান্তর করে দেন। আবার প্রতিবেশী দেশের বাংলাদেশকে ঘিরে দেওয়া ভিসা সীমাবদ্ধতার কারণে অন্য দেশগুলোও ভিসা দেওয়া নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে বলে মনে করছেন অনেকে।

ফলে অল্প কয়েকজনের অনিয়ম বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বোঝা বহন করতে হচ্ছে বৃহত্তর সংখ্যক মানুষকে—এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশে গিয়ে প্রকাশ্যে বিবাদ বা মারামারির ঘটনা, যা বাংলাদেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিভিন্ন দেশের ভিসা জটিলতায় এটির প্রতিফলন দেখা যাচ্ছে।

ভিসা অনুমোদনের ক্ষেত্রে পাসপোর্টের শক্তিমত্তার বিষয়টিও আলোচনায় আসে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন—যার বেশিরভাগই আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশ; যেখানে আমাদের নাগরিকদের যাতায়াতও তুলনামূলকভাবে কম।

এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অভ্যন্তরীণ অস্থিরতায় অনেকে অবৈধভাবে বিদেশ যাওয়ার সুযোগ খুঁজছেন—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

31/10/2025

দেশের এমাথা থেকে ওমাথা হেঁটে যাচ্ছেন অলি সাব, উদ্দেশ্য কী?

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ ...
22/10/2025

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপনে যা জানানো হয়েছে:

🐅 আজকের তাজা ছবি, কটকা (জামতলা) টাওয়ার থেকে দেখা মিলেছে বাঘ মামার... সুন্দরবনে বাঘ দেখতে আপনি যাচ্ছেন কবে? 😍ছবিঃ Ahonaf...
20/09/2025

🐅 আজকের তাজা ছবি, কটকা (জামতলা) টাওয়ার থেকে দেখা মিলেছে বাঘ মামার... সুন্দরবনে বাঘ দেখতে আপনি যাচ্ছেন কবে? 😍

ছবিঃ Ahonaf Al Sadman

12/09/2025

#মধু #মৌচাষ #মানুষের_গল্প

06/09/2025

ইউরোপের বিভিন্ন দেশ সফরে বেরিয়েছিলেন বাংলাদেশি তিন তরুণী রাবেয়া বাসরী রাইসা, অবনী রায় ও নিশি চৌধুরী। সমুদ্রদর্শন, হাইকিংসহ পথে পথে তাঁদের নানা অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে স্লোভেনিয়ায় গিয়ে করেছেন স্কাই ডাইভিং।

See details in comments
16/06/2025

See details in comments

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ghurantis-ঘুরান্তিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghurantis-ঘুরান্তিস:

Share

Category