26/05/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত আল্লাহর মেহমানগণ!
আপনাদের সবাইকে পবিত্র হজের এ মহাসফরে স্বাগতম ও মোবারকবাদ জানাই। হজ পালনের সময় বিশেষত মিনা, আরাফা ও মুজদালিফার ময়দানে অবস্থানের সময় কিছু জরুরি জিনিসপত্র সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে আপনার সফর আরও স্বস্তিদায়ক, পরিপাটি ও নিরাপদ হবে ইনশাআল্লাহ।
নিম্নোক্ত প্রয়োজনীয় সামগ্রীসমূহ অবশ্যই সঙ্গে রাখার অনুরোধ রইল:
১. নুসুক কার্ড – এটি হজে আপনার পরিচয়পত্রের কাজ করবে।
২. ইহরামের কাপড় – ২ সেট – একটি ব্যবহার করলে অন্যটি শুকানোর সময় কাজে লাগবে।
৩. প্রয়োজনীয় ঔষধ – যেমন ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিক, ব্যথানাশক বা ব্যক্তিগত ঔষধ।
৪. স্যান্ডেল – ২ জোড়া – হাঁটার সময় আরামদায়ক এবং অতিরিক্ত একজোড়া নিরাপত্তার জন্য।
৫. ছাতা – সূর্যের তাপ থেকে বাঁচতে এবং হঠাৎ বৃষ্টির জন্য প্রয়োজনীয়।
৬. মোবাইল ও চার্জার – যোগাযোগ রক্ষা ও প্রয়োজনীয় তথ্য জানার জন্য।
৭. মেছওয়াক, ব্রাশ ও টুথপেস্ট – দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখতে।
৮. জায়নামাজ – নামাজের সময় ব্যবহারের জন্য।
৯. গামছা/তোয়ালে – ওজু, গোসল বা ঘাম মোছার কাজে আসবে।
১০. টয়লেট পেপার বা টিস্যু – পার্সোনাল হাইজিনের জন্য গুরুত্বপূর্ণ।
১১. হাওয়ার বালিশ (যদি থাকে) – রাতে আরামের জন্য ব্যবহৃত হতে পারে।
১২. কোমরের বেল্ট – অর্থ, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিরাপদে রাখার জন্য।
১৩. মাস্ক – ধুলাবালি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে।
১৪. প্রয়োজনীয় শুকনো খাবার – যেমন খেজুর, বাদাম, বিস্কুট, শুকনা রুটি ইত্যাদি।
১৫. ছোট পানির বোতল – প্রয়োজনের সময় পানি রাখা ও বারবার রিফিল করার সুবিধার্থে।
১৬. হালকা চাদর বা শীতের কাপড় – রাতে ঠাণ্ডা অনুভব হলে কাজে লাগবে।
১৭. বিছানা/পাটি - আরাফা ও মুজদালিফার ময়দানে অবস্থানের সময় পাটি জরুরি প্রয়োজন।
১৮. চশমা বা সানগ্লাস (যদি প্রয়োজন হয়) – সূর্যরশ্মি থেকে চোখ রক্ষা করতে।
১৯. হাতের ছোট ব্যাগ বা ব্যাকপ্যাক – প্রয়োজনীয় জিনিসগুলো সংগঠিতভাবে রাখার জন্য।
আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
ক. আপনার কাফেলার গাইডের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।
খ. সময়মতো খাবার গ্রহণ ও পর্যাপ্ত বিশ্রাম নিন।
গ. অন্য হাজিদের প্রতি সদ্ব্যবহার ও ধৈর্য প্রদর্শন করুন।
ঘ. যে কোন জরুরি প্রয়োজনে কাফেলার নির্ধারিত হেল্পলাইন নম্বর অথবা ঙ. বাংলাদেশ মক্কা হজ মিশনের কন্ট্রোলের অথবা হট লাইনের অথবা আইটির (বিজনেস অটোমেশন) হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
পরিশেষে, হজের এই মহান সফর আল্লাহ তায়ালার কাছে কবুল হোক, সকলের জন্য নিরাপদ, সহজ ও সার্থক হোক এই দোয়া করি। আমীন।