Crab Corner

Crab Corner "আপনাদের সেবায়,আল্লাহর সন্তুষ্টিই একমাত্র লক্ষ্য!!

আসসালামু আলাইকুম সবাইকে!

আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

আমরা সারা বাংলাদেশে বড়ো জাতের কাঁকড়া অনলাইনে বিক্রি করে থাকি। আমাদের কাছ থেকে দুই ধরনের কাঁকড়া কিনতে পারবেন।

রেডিমেড কাঁকড়া : এটা খাবারের রেডি করা থাকে। আপনি শুধু নিয়েই খেতে পারবেন কাটার কোনো ঝামেলা ছাড়াই।

রেগুলার কাঁকড়া : এই কাকড়া থাকবে সম্পুর্ন জীবিত এবং এটিকে বাড়িতে নিয়ে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে তারপর খেতে হবে।



অর্ডার করতে সরাসরি আমাদের পেইজে মেসেজ করুন অথবা বিস্তারিত জানতে কল করুন পেইজে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নম্বরে।

16/08/2023

রিযক বৃদ্ধির ছয়টি উপায়:

১). তাক্বওয়া:
"যে আল্লাহকে ভয় করে,আল্লাহ্ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযক দেবেন।" [সূরা তালাক (৬৫): ২-৩]

২). তাওয়াক্কুল:
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।আল্লাহ্ সবকিছুর জন্যে একটি নির্দিষ্ট পরিমাণ সময় স্থির করে রেখেছেন।“ [সূরা তালাক (৬৫):৩

৩). দান-সদকা:
"কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?" [সূরাবাক্বারাহ(২): ২৪৫]

৪. কৃতজ্ঞতা:
"আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।"
[সূরা ইবরাহিম(১৪): ৭]

৫). ইস্তিগফার:
“অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।“
[সূরা নূহ (৭১): ১০-১২]

৬). পারিবারিক বন্ধন দৃঢ় করা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম বলেছেন,“যে কামনা করে যে তার রিযক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।“ [সহীহ বুখারী]

আল্লাহ্ তাআ'লা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন!

Address

102/5, Road#6, Block#B, Section#12, Pallabi, Mirpur, Dhaka#1216
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crab Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category