Ajmain opi

Ajmain opi Traveling to find myself and get lost in the beauty of the world.”

10/04/2024

বিনা সুতরায় নামায বাতিল কখন?

সুতরার ভিতর দিয়েও কোন পুরুষ, শিশু বা পশু পার হয়ে গেলে নামাযীর মনোযোগে ব্যাঘাত ঘটে ঠিকই, তবে নামায একেবারে নষ্ট হয়ে যায় না। পরন্তু বিনা সুতরায় নামায পড়লে এবং সামনে দিয়ে সাবালিকা মেয়ে, গাধা বা মিশমিশে কালো কুকুর পার হয়ে গেলে নামায বাতিল হয়ে যায়।

মহানবী (ﷺ) বলেন, “(সুতরাহ্‌ না হলে) সাবালিকা মেয়ে, গাধা ও কালো কুকুর নামায নষ্ট করে ফেলে।” আবূ যার বললেন, ‘হে আল্লাহর রসূল! হ্‌লুদ ও লাল না হয়ে কালো কুকুরেই নামায নষ্ট করে তার কারণ কি?’ বললেন, “কারণ, কালো কুকুর শয়তান।” (মুসলিম, সহীহ ৫১০,আবূদাঊদ, সুনান, ইবনে খুযাইমাহ্‌, সহীহ)

10/04/2024

নামাদের সামনে দিয়ে যাওয়ার করণীয় ------

মহানবী (ﷺ) বলেন, “তোমাদের মধ্যে কেউ সামনে সুতরাহ্‌ রেখে নামায পড়লে এবং কেউ তার ঐ সুতরার ভিতর দিয়ে পার হতে চাইলে সে যেন তার বুকে ঠেলে পার হতে বাধা দেয় ও যথাসম্ভব রুখতে চেষ্টা করে।” এক বর্ণনায় আছে, “তাকে যেন দু’ দু’ বার বাধা দেয়। এর পরেও যদি সে মানতে না চায় (এবং ঐ দিকেই পার হতেই চায়) তাহলে সে যেন তার সাথে লড়াই করে। কারণ, (বাধাদান সত্ত্বেও যে বাধা মানে না) সে তো শয়তান।” (বুখারী, মুসলিম,ইবনে খুযাইমাহ্‌, সহীহ, মিশকাত ৭৭৭নং)

তিনি বলেন, “সুতরাহ্‌ ছাড়া নামায পড়ো না। কাউকে তোমার সামনে বেয়ে পার হতেও দিও না। (সুতরার ভিতর বেয়ে যেতে) সে যদি মানা না মানে, তবে তার সাথে লড়। কারণ, তার সাথে শয়তান আছে।” (ইবনে খুযাইমাহ্‌, সহীহ ৮০০নং)

10/04/2024

নামাদের সামনে দিয়ে যাওয়ার করণীয় ------

মহানবী (ﷺ) বলেন, “যে নামাযীর সামনে বেয়ে পার হয়, সে যদি জানত যে, এতে তার কত পাপ হবে, তাহলে সে ৪০ (বছর বা মাস বা দিন নামাযীর সালাম ফিরার) অপেক্ষা করাকে ভাল মনে করত, তবুও নামাযীর সামনে বেয়ে অতিক্রম করত না।” (বুখারী, মুসলিম, মিশকাত ৭৭৬ নং)

অবশ্য নামাযীর সামনে সুতরা থাকলে পার হওয়া হারাম বা গুনাহর কাজ নয়। অনুরুপ সুতরাহ্‌ না থাকলেও যদি নামাযীর সামনে প্রায় ৩ হাত দূর থেকে পার হয়, তাহলেও গুনাহ হবে না। (মাজমূ’ ফাতাওয়া, ইবনে বায ২/২৬৭)

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajmain opi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share