01/04/2026
বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত?
প্রতি বছর আমাদের দেশের অনেক স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যাচ্ছে। অনেকেরই ইচ্ছে থাকে বাইরে পড়তে যাবার। আপনিও যদি সেই ইচ্ছে পোষণ করেন, তাহলে স্টুডেন্ট লাইফের পড়াশোনা, আড্ডা, ক্লাস—সবকিছুর পাশাপাশি নিজের স্বপ্নের জন্য একটু সময় আলাদা করে রাখুন।
অনেকেই শেষ মুহূর্তে preparation শুরু করে, তারপর দেখে deadline মিস হয়ে যাচ্ছে বা profile strong না। বাস্তবে বাইরে পড়তে যাওয়া একদিনের সিদ্ধান্ত না—এটা ধাপে ধাপে তৈরি করতে হয়।
নিচে undergrad এবং postgrad আলাদা করে কিছু basic কিন্তু practical স্টেপস দেওয়া হলো—
📖 Undergrad এর জন্য preparation
১. কখন থেকে শুরু করা উচিত
Class 9 বা 10 থেকে basic preparation শুরু করা সবচেয়ে safe। কমপক্ষে ২ বছর সময় থাকলে profile build করা সহজ হয়।
২. কী কী জিনিসে focus করবেন
• Academic result
SSC এবং HSC result খুব গুরুত্বপূর্ণ। consistent ভালো GPA রাখার চেষ্টা করুন।
• English proficiency
আগে থেকেই English reading এবং writing habit তৈরি করুন। IELTS preparation HSC এর পর শুরু করলেই যথেষ্ট।
• Extracurricular activity
শুধু পড়াশোনা না; debate, volunteering, club activity—এগুলো profile অনেক strong করে।
• Basic skill development
Presentation skill, communication skill এবং independent thinking develop করা দরকার।
📖 Postgraduate এর জন্য preparation
১. কখন থেকে শুরু করা উচিত
Undergrad এর 2nd year থেকে planning শুরু করা ভালো। Final year এ এসে শুরু করলে অনেক কিছু miss হয়ে যায়।
২. কী কী জিনিসে focus করবেন
• CGPA
Strong CGPA maintain করা গুরুত্বপূর্ণ। minimum requirement থাকলেও higher CGPA সবসময় advantage দেয়।
• IELTS / English test
3rd year এর শেষ বা 4th year এর শুরুতেই দিয়ে ফেললে শেষ মুহূর্তের চাপ কমে।
• Research / academic work
Research paper, thesis বা academic project postgrad application এ বড় ভূমিকা রাখে।
• Experience
Internship, job experience বা relevant কাজ—field অনুযায়ী practical exposure খুব গুরুত্বপূর্ণ।
• Personal Statement
নিজের story clear রাখা জরুরি—কেন এই subject, কেন এই country—এগুলো আগে থেকেই ভাবা দরকার।
📌 একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় overlooked বিষয়
এখন দেশের বাইরে পড়ছে এমন অনেক বাঙালি স্টুডেন্ট Facebook, YouTube, Instagram-এ নিয়মিত তাদের experience শেয়ার করছে।
এই জায়গাটা অনেকেই ব্যবহার করেন না। কিন্তু এটা আসলে early preparation এরই অংশ হতে পারে।
📌 কীভাবে কাজে লাগাবেন
• তাদের content নিয়মিত follow করুন
• comment বা inbox এ specific question করুন
• real experience শুনুন
• একই country বা university নিয়ে clarity নিন
এভাবে অনেক confusion আগেই clear হয়ে যায়, আর decision নেওয়াও সহজ হয়।
📌 কিছু authentic source
• British Council
• IDP IELTS
• Cambridge English
এই প্ল্যাটফর্মগুলোতে study abroad planning, IELTS requirement, timeline—সবকিছু structuredভাবে দেওয়া আছে।
📌 যারা পুরো process নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য
আমরা এক জায়গা থেকেই পুরো service provide করি—
English proficiency course থেকে শুরু করে file opening, bank support—সবকিছু একসাথে, step by step guidance সহ।
আপনি যদি বাইরে পড়তে যাওয়ার জন্য interested হন বা already প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সঠিক guideline নিয়ে শুরু করাটা অনেক গুরুত্বপূর্ণ। এই journey টা সহজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
📍 House-15, Road-07, Sector-04, Uttara, Dhaka
📞 01812-906820
শেষ কথা—
বাইরে পড়তে যাওয়া একটা process। এটা যত আগে বুঝে শুরু করা যায়, তত কম stress হয়।
অনেকেই ভাবে perfect সময় আসলে শুরু করবে।
বাস্তবে, শুরু করলেই সময়টা perfect হয়ে যায়।