23/06/2025
আমরাই বা কেন পিছিয়ে থাকি??
(লাইভ লোকেশন)
ট্রেনের লাইভ লোকেশন নিয়ে অনেকেই অনেক সময় প্যারা খান। এখন আর প্যারা নিতে হবেনা। পিডিবির একজন ইঞ্জিনিয়ার (আসিফুজ্জামান আসিফ, বুয়েট গ্র্যাজুয়েট) নিয়ে এলো তার ই সমাধান একদম ফ্রি তে।
ট্রেন এ আমরা কম বেশি সবাই উঠেছি।ট্রেন এর নানা অসঙ্গতির মধ্যে একটি হলো সময়মতো না ছাড়া। তাই প্রতিটি ট্রেন এর বর্তমান অবস্থান জানা একজন ট্রেন যাত্রীর জন্য জরুরি। সেই বাংলাদেশ ট্রেন এর সকল ট্রেন এর লাইভ লোকেশন , বর্তমান গতি, পরবর্তী স্টেশন, পরবর্তী স্টপেজ স্টেশন, ট্রেন ছাড়তে কতক্ষন, ট্রাই শেষ গন্তব্যে পৌছাইতে কত বাজবে এইসব তথ্য পাবেন এই ওয়েব অ্যাপ এ । শুধুমাত্র সার্চ বার এ আপনার ট্রেন নং অথবা ট্রেন নাম লিখে দিলেই ট্রেন এর বর্তমান অবস্থা জানতে পারবেন সম্পূর্ণ ফ্রী তে।যদিও sms এর মাধ্যমে লোকেশন জানা যায় কিন্তু সেটা চার্জ প্রযোজ্য এবং সেটা ডাইনামিক না। এর এই অ্যাপ এ সব তথ্য পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রী।প্রতি ৫ সেকেন্ড পর পর ট্রেন এর লাইভ লোকেশন দেখতে পারবেন। আশা করি জীবনে করো না কারো কখনো কাজে লাগবে। ওয়েব অ্যাপ টি পরবর্তীতে গুগল ম্যাপে লাইভ লোকেশনসহ আরো ফাংশন অ্যাড করার পরিকল্পনা রয়েছে। iOS ও Android এর জন্য অ্যাপও আসবে ইনশাআল্লাহ।
https://bd-live-train-tracking.vercel.app