26/01/2026
সেন্টমার্টিন ভ্রমণ অভিজ্ঞতা ২০২৬ঃ
বাংলাদেশের যে কয়টি টুরজম ডেস্টিনেশন আছে আর মধ্যে অন্যতম সেন্টমার্টিন,প্রতিবছর মাত্র ২ মাস খোলা থাকে সেন্টমার্টিন,এ কারনে সবার পক্ষে সেন্টমার্টিন ভ্রমণ সম্ভব নয়, আর এখানকার ব্যবসায়ীরা যারা আছে তারা মানুষের গলা কেটে টাকা ইনকাম করে, যেটা বাংগালীরা সুযোগ পেলেই করে। সেন্টমার্টিন অনেক সুন্দর ডেস্টিনেশন হওয়ায় অনেক ব্যয়বহুল হওয়া সত্বেও মানুষের চাহিদার শীর্ষে থাকে সবসময়। এখানকার সকল ব্যবসায়ীরা মানে সকল ব্যবসায়ীরা মানুষের গলা কেটে টাকা ইনকাম করে,, মানে এখানে আপনি যেকোনো প্রডাক্ট গায়ে থাকা মূল্যে তো পাবেনই না বরং ২/৩ গুন দাম দিয়ে বাধ্য হয়ে কিনতে হবে,, গায়ে দেয়া মূল্যে পাওয়া সম্ভব ও না কারণ তাদের মালামাল আনতেও অনেক খরচ হয়, কিন্তুু এত বেশিও না যতটা বেশি তারা মানুষের কাছ থেকে নেয়। এখানের ৯৫% রিসোর্ট মালিক বাহিরের তারা এই ২ মাসের জন্য অনেক বেশি টাকা চার্জ করে রিসোর্ট ভাড়ার ক্ষেত্রে, খাবারের দাম মোটামুটি ৩০০ টাকার নিচে কোনো প্যাকেজ নেই, অথচ প্রচুর মাছ পাওয়া যায় এই সেন্টমার্টিনে। আসলে এখানে সবকিছু সিন্ডিকেট আর সিন্ডিকেট আর আপনাকে বাধ্য হয়ে এসব সেবা নিতেই হবে। বাট ব্যবহার কারো খারাপ না অনেকে অনেক মিশুক আবার কেউ একটু একগেয়েমি তবে তারা ও হয়তো সিস্টেমে আটকা। এমন কি শীপ টিকেট ৩৫০০ টাকার সিট অনায়সে ১০ হাজার দিয়ে কিনতে হচ্ছে, এবং শীপের সার্ভিস আর ক্যন্টিনের খাবারের দাম আর নাই বললাম। মানুষ ভালো জিনিস খাইয়ে ভালো বা বেশি টাকা প্রফিট করে সেটা ঠিক আছে কিন্তুু কোয়ন্টিটি আর কোয়ালিটি ঠিক না রেখে দাম বেশি নেয়াটা অন্যায়, অবিচার।টুরিস্টদের কে জিম্মি করে টুরিজম বিজনেস বা শীপ বিজনেস যেটাই করেন কোনোটাই সাসটেইনেবল হবে না।
সরকার যেটা করতে পারে -
★সম্পূর্ণ দ্বীপ সরকার অপারেট করবে
★লোকালদের রিসোর্ট বিজনেসের ব্যবস্থা করে দিতে পারে
★বহিরাগতদের বিজনেস সংক্ষিপ্ত করতে পারে, কারণ এখানকার টুরিজম বাচাতে হলে অবশ্যই লোকালদের আগে গুরুত্ব দিতে হবে
★মালামাল আনার জন্য সরকারি খরচে প্রতিদিন শীপে বা ট্রলারে ফ্রিতে আনার ব্যবস্থা করতে পারে, যাতে দ্রব্যমূল্যের দাম সীমিত থাকে।
★একেবারে ১০ মাস বন্ধ না করে প্রতিদিন অন্তত ১ টা করে শীপ চালু থাকতে পারে, আবহাওয়া খারাপ না থাকলে
★শীপ পরিচালনা করতে হবে সরকারি ভাবে, যাতে একক কোনো প্রতিষ্ঠান সকল টিকেট না নিতে পারে।
এ পোস্ট অনেকের ভালো না ও লাগতে পারে আমি আমার মতামত শেয়ার করলাম। একজন টুরিজম শিক্ষার্থী হিসেবে আরো অনেক কিছু অভিযোগ বা সংশোধন মাথায় আসে কিন্তুু এসব কিছু কখনই কতৃপক্ষের কাছে পৌছাবে না 🙂