ঘুরিয়ান - G H O O R I a N

ঘুরিয়ান - G H O O R I a N

29/10/2025

ট্রেন: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস🔥
টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)
✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা

শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা
✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।

রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।
⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা

0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।
🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:
কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।

✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷

✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]

✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]

✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]
রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]
এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

12/10/2025
🇨🇳 ✈️ চীন ভ্রমণের আগে অবশ্যই পড়ুন!চীন ভ্রমণে যাচ্ছেন? তাহলে এই গাইডটি আপনার জন্যই তৈরি!চীন একদমই প্রযুক্তিনির্ভর দেশ — এ...
12/10/2025

🇨🇳 ✈️ চীন ভ্রমণের আগে অবশ্যই পড়ুন!

চীন ভ্রমণে যাচ্ছেন? তাহলে এই গাইডটি আপনার জন্যই তৈরি!

চীন একদমই প্রযুক্তিনির্ভর দেশ — এখানে প্রায় সবকিছুই ডিজিটাল সিস্টেমে চলে। তাই চীনে যাওয়ার আগে যদি কিছু প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল ও একটিভ না করেন, ভ্রমণ হতে পারে বেশ ঝামেলার!

⚠️ কেন প্রস্তুতি জরুরি?

🔹 Google, Facebook, YouTube, WhatsApp, Instagram — সবই চীনে ব্যান (Banned)
🔹 Visa, MasterCard, PayPal, Apple Pay — কাজ করবে না
🔹 Google সার্চও ব্যবহার করতে পারবেন না
🔹 VPN ছাড়া আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশ প্রায় অসম্ভব

তবে চিন্তার কিছু নেই! চীনের নিজস্ব অ্যাপগুলো ব্যবহার জানলে আপনার ভ্রমণ হবে একদমই ঝামেলামুক্ত 👇

📱 চীনে ভ্রমণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ৯টি অ্যাপ
1️⃣ Alipay (支付宝)
💰 মোবাইল পেমেন্টের রাজা!
দোকান, রেস্টুরেন্ট, ট্যাক্সি, এমনকি রাস্তার ফল বিক্রেতার কাছেও QR কোড স্ক্যান করে পেমেন্ট সম্ভব।
➡️ বিদেশিরা Visa/MasterCard লিংক করতে পারে।

2️⃣ WeChat (微信)
💬 চ্যাট + কল + পেমেন্ট — সব এক অ্যাপে!
এটাই চীনের WhatsApp + Facebook + bKash।
➡️ Dual currency কার্ড লিংক করলে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কেটে নেয়।

3️⃣ Didi (滴滴出行)
🚗 চীনের Uber!
ইংরেজি ইন্টারফেসসহ রাইড বুকিং অ্যাপ।
➡️ WeChat লিংক করা থাকলে রাইডের ভাড়া অটো কেটে নেয়।

4️⃣ Baidu Map (百度地图)
🗺️ Google Maps চীনে কাজ করে না!
তাই দিকনির্দেশনার জন্য Baidu Map-ই সবচেয়ে নির্ভরযোগ্য।
➡️ আগেই প্রয়োজনীয় লোকেশন সেভ করে রাখুন।

5️⃣ Trip.com (携程网)
🏨 হোটেল ও টিকিট বুকিংয়ের জন্য সেরা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
➡️ ইংরেজি সাপোর্ট আছে, সহজেই ফ্লাইট, ট্রেন ও হোটেল বুক করতে পারবেন।

6️⃣ MetroMan (地铁通)
🚇 মেট্রো যাত্রীদের জন্য আবশ্যিক!
প্রায় সব শহরের মেট্রো রুট ও ভাড়া অফলাইনেও দেখা যায়।

7️⃣ Meituan (美团)
🍜 চীনের Foodpanda!
খাবার অর্ডার, সিনেমা টিকিট, রেস্টুরেন্ট রিভিউ — সব একসাথে।

8️⃣ 12306 (中国铁路)
🚉 অফিসিয়াল রেল অ্যাপ।
➡️ বিদেশিরা পাসপোর্ট দিয়ে ট্রেন টিকিট বুক করতে পারে।

9️⃣ Fliggy (飞猪)
🛫 Alibaba-এর ট্রাভেল অ্যাপ।
➡️ ফ্লাইট, হোটেল ও ট্যুর প্যাকেজ সহজেই বুক করা যায়।

🌐 চীনে VPN ব্যবহার
চীনের ইন্টারনেট ব্যবস্থা খুবই সীমিত — “Great Firewall of China” নামে পরিচিত।
যদি আপনি Google, YouTube বা WhatsApp ব্যবহার করতে চান, তাহলে VPN লাগবে।

✅ কার্যকর VPN:
ExpressVPN
NordVPN
Lantern
Astrill

🇧🇩 গুয়াংঝৌর বাঙালি কেন্দ্র — সানিয়ানলি (Sanyuanli)

চীনে এমন জায়গা যেখানে মনে হবে আপনি বাংলাদেশেই আছেন —
সেটি হলো সানিয়ানলি (三元里 - Sanyuanli)।

🕌 এখানে পাবেন:
হালাল রেস্টুরেন্ট
মসজিদ
বাংলা দোকানের সাইনবোর্ড
এবং বিশাল বাঙালি কমিউনিটি

🚕 যেভাবে পৌঁছাবেন:

✈️ Guangzhou Baiyun International Airport → Sanyuanli:
সময়: ২৫–৩০ মিনিট
ভাড়া: ¥100–120 (Didi বা ট্যাক্সি)
🚇 Metro Line 2 → Sanyuanli Station (三元里站)
নেমেই পাবেন পুরো বাঙালি কমিউনিটি এলাকা।

🧭 ভ্রমণ টিপস:

✅ WeChat ও Alipay অ্যাকাউন্ট আগে থেকেই ভেরিফাই করুন
✅ স্থানীয় সিম নিন (China Unicom / China Mobile)
✅ পাসপোর্ট ও ভিসার ডিজিটাল কপি রাখুন
✅ মেট্রো বা ট্যাক্সিতে QR স্ক্যান পেমেন্ট ব্যবহার করুন
✅ MetroMan অ্যাপ অফলাইনে খুলে রাখুন

🎒 স্মার্টভাবে প্রস্তুত হলে, চীন ভ্রমণ হবে একদমই ঝামেলামুক্ত!
📍 আপনার ট্রিপে সবচেয়ে কাজে লেগেছে কোন অ্যাপটা? কমেন্টে জানাতে ভুলবেন না!

Choose from over 1.2 million hotels in more than 200 countries, 30 million real guest reviews. Book flights to over 5,000 destinations worldwide. 24/7 Customer Service.

12/10/2025

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবার
কি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো :

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকে গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। কিন্তু, গেলেই তো আর হবে না। গিয়ে থাকবেন কোথায় এটা অনেকের জন্য চিন্তা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধানেই আমরা আজকে উপস্থাপন করছি সাজেকের ১৫ টি রিসোর্ট এবং রিসোর্টগুলোর অবস্থান, খরচ ও যোগাযোগ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা।
সাজেকের সেরা ১৫ টি রিসোর্ট ও কটেজ | সাজেক রিসোর্ট মোবাইল নাম্বার

আলোচনার প্রথমেই দেখে এক নজরে নেই সাজেক রিসোর্ট তালিকা:

রিসোর্ট রুংরাং
সাজেক রিসোর্ট
রুন্ময় রিসোর্ট
মেঘপুঞ্জি রিসোর্ট
মেঘ মাচাং রিসোর্ট
লুসাই কটেজ
জুম ঘর ইকো রিসোর্ট
সাম্পারি রিসোর্ট
আদ্রিকা ইকো রিসোর্ট
ট্রিনিটি রিসোর্ট
মেঘাদ্রি ইকো রিসোর্ট
রুলুই রিসোর্ট
ছায়ানীড় ইকো রিসোর্ট
ম্যাডভেঞ্চার রিসোর্ট
চাঁদের বাড়ি রিসোর্ট

১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক

সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। আর অন্যান্য দিনে কাপল রুম গুলো ২৫০০ টাকায় এবং ডাবল রুম গুলো ৩০০০ টাকায় পেয়ে যাবেন।

সুবিধা:

চমৎকার রুমসজ্জা।
পূর্ব পাশে খোলা বারান্দা।
ইলেকট্রনিক সুবিধা।
উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।
রুম সার্ভিস।
রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।

আপনি যদি সাজেক যেয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01884710723, 01869649817।

এছাড়া আপনি চাইলে সোশাল মিডিয়া ফেসবুকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এই রিসোর্টের রুম গুলোর ভাড়া শুরু হয় ১০০০০ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ১৫০০০। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।

তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।

সুবিধা:

এসি ও নন-এসি রুম
রুম সার্ভিস
ওয়াই-ফাই নেটওয়ার্ক
খাবারের ব্যবস্থা।
প্রাইভেট বেলকনি।
নান্দনিক রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।
রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।

এইসব সুযোগ সুবিধার পাশাপাশি কোনো সেনা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর সরকারী অফিসারদের জন্য সাজেক রিসোর্টে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি সাজেকের এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮৫৯০২৫৬৯৪, ০১৮৪৭০৭০৩৯৫, ০১৭৬৯৩০২৩৭০।
৩। রুন্ময় রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। দোতালার কামরা গুলো আপনি ৪৯৫০ অর্থাৎ প্রায় ৫০০০ টাকায় পেয়ে যাবেন। আর নিচতলার কামরা গুলোতে থাকলে চাইলে আপনার গুণতে হবে প্রায় ৪৪৫০ টাকা। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ ৬০০ টি টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।
টেলিভিশন দেখার সুবিধা।
অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার: ০১৮৬৫৪৭৬৮৮।
৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।

এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে ৫৫০০ এবং অন্যান্য দিনে ৫০০০ এ পেয়ে যাবেন।

তারাশার জন্য ছুটির দিনে গুণতে হবে ৬০০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৫৫০০ টাকায় পেয়ে যাবেন।

তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।
উন্নত মানের রেস্ট রুম।
ওয়েলকাম ড্রিংকস।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
রুম সার্ভিস।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।
ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।
রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।
নিরাপত্তার নিশ্চয়তা।

সাজেকের চমৎকার এই রিসোর্টটাতে থাকতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার :

01815761065
ফেসবুক
ওয়েবসাইট লিংক

৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক

নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।

যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ৩৫০০ যা ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায় ৪০০০ এ। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ৪০০০ যা ছুটির দিনে ৪৫০০ তে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক ঘুরতে গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৮২২১৬৮৮৭৭
ফেসবুক পেজ

৬। লুসাই কটেজ

সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া ৫০০ টা কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:

লুসাই স্পেশাল রুম ৩৫০০
কাপল রুম ২৫০০
জলঘর কাপল রুম ৩৫০০
ফ্যামিলি রুম ৩০০০
গ্রুপ রুম ৪০০০
জলঘর বাইকার্স রুম ৩৫০০

এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

সুবিধা:

হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই কটেজে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার:

০১৬৩৪১৯৮০০৫
ফেসবুক লিংক

৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। যার ভাড়া ৪০০০ টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:

সুবিধা:

প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

যোগাযোগের ঠিকানা:

০১৮৮৪২০৮০৬০।
ফেসবুক পেইজ

৮। সাম্পারি রিসোর্ট, সাজেক

সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া নামের এই কটেজ গুলোর ভাড়া ৩৫০০ টাকা।
কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে। এই রুমের ভাড়া ২৫০০ টাকা।
দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে। এগুলোর ভাড়া ৩৫০০ করে পড়বে।
তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে। এজন্য গুণতে হবে ৪৫০০ টাকা।

এই ভাড়াগুলো ছুটির দিনের জন্য। এছাড়া অন্য দিনে প্রতিক্ষেত্রেই ৫০০ টাকা ছাড় দেয়া হয়। কেউ যদি পুরো রিসোর্ট ভাড়া নিতে চায় তাহলে সাধারণত ৩৫০০০ টাকা এবং ছুটির দিনে ৪০০০০ টাকা গুণতে হবে। এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:

সুবিধা:

খোলা মাচা, দোলনা ও বাগান।
ফটোশুট করার ব্যবস্থা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।
উন্নত মানের রেস্ট রুম
খাবারের ব্যবস্থা
রুম সার্ভিস
সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

01849-889055, 01835-538083, 01869-157666
ফেসবুক লিংক

৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক

এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।

এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা। ছুটির দিনে ভাড়া ৪০০০ এবং অন্য দিনগুলোতে তা ৩৫০০ টাকা।

সুবিধা:

লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেকের জনপ্রিয় এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার :

০১৮৭৭৭২২৮৫৯
০১৮৯৬১৭৮১৫০ (ঢাকা অফিস)
ফেসবুক লিংক

#সাজেক

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরিয়ান - G H O O R I a N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share