02/04/2021
একটি মানবিক আবেদন
অভিশপ্ত করোনার প্রকোপ কিছুটা কমলেও অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বৃহৎ প্রান্তিক জনগোষ্ঠী। স্বাভাবিক দৈনন্দিন জীবন যাপনে এখন অভ্যস্ত হতে পারেনি দেশের নিন্ম আয়ের মানুষগুলো।এরই মধ্যে পবিত্র মাহে রামাজান সমাগত, অন্য সময়ের চাইতে স্বভাবতই এই সময়ে সাহারি ও ইফতাতেরে জন্য অধিক খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে যা কিনা দরিদ্র প্রান্তিক পরিবার গুলোর পক্ষে ক্রয় করা সম্ভব হবে না। দেশের ভিবিন্ন প্রান্তে কাজ করার পূর্ব অভিজ্ঞতায় আমারা দেখেছি অসংখ্য রোজাদারকে খাদ্যর অভাবে সাহারি খেয়ে বা না খেয়ে সামান্য পানি দিয়ে ইফতার করতে। করোনার কারণে এবার এই দৃশ্যটি আরো ভয়াবহ হয়ে উঠবে। তাই দরিদ্র বয়বৃদ্ধ মানুষগুলোর রোজা পালনকে সহজ করতে আমারা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ্। আমরা পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, পাবনা, মেহেরপুর , মাদারিপুর, গোপালগঞ্জ, বরগুনা, নোয়াখালী , চাঁদপুর, মানিকগঞ্জ, খুলনা, সাতক্ষিরা, নেত্রকোণা ও ময়মনসিংহের অভাবগ্রস্থ দরিদ্র্য কবলিত প্রায় ৫০০ টি পরিবারের তালিকা প্রস্তুত করেছি, যেখানে দুই জন বৃদ্ধ বাবা-মা আছেন যাদের ইফতার ও সাহারির ব্যবস্থা করার মত কেউ নাই।তাই উনাদের জন্য আমরা পুরো মাসের সাহারি ও ইফতারের প্যাকেজ তৈরি করেছি।
সাহারি ও ইফতার প্যাকেজঃ চাল -৩০ কেজি ১৪০০ টাকা ,ডাল-২ কেজি ১৫০টাকা, আলু - ৫ কেজি ৭৫টাকা , পেয়াজ- ৩ কেজি ১৫০টাকা, তেল -২ লিটার ২৫০টাকা, ছোলা- ২ কেজি ২০০টাকা, হলুদ+মরিচ- ১ কেজি ২০০টাকা, জিরা গুড়া ১০০ গ্রাম ৬০ টাকা, ধনিয়া গুড়া ৩০ টাকা, লবণ - ১ কেজি ৩৫টাকা, রসুন - ১ কেজি ১০০টাকা, আদা - ৫০০ গ্রাম ৫৫টাকা, সাবান ১ টা ৩২টাকা মুড়ি -১ কেজি ৭৫টাকা, চিড়া -১ কেজি ৭৫টাকা, চিনি -১ কেজি ৭০টাকা, প্যাকেট দুধ ১/২ কেজি ২০০টাকা, খেজুর - ১কেজি ১০০টাকা, মোট= ৩০০০ টাকা।
(বিদ্রঃ তালিকাভুক্ত খাদ্যসামগ্রী ও পরিবারের সংখ্যা কম বেশি হতে পারে)
দানের সর্বোত্তম মুহূর্ত পবিত্র মাহে রমজানে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী সকল ভাই ও বোনেদের প্রতি আমাদের মানবিক আবাদেন আসুন অভাবগ্রস্থ বৃদ্ধ বাবা-মায়ের জন্য রামাজানের উপহার হিসাবে সাহারি ও ইফতারের ব্যবস্থা করি।
যোগাযোগ ও সহযোগিতায়ঃ ০১৭২৩০৫৭১৫৫ বিকাশ ( ব্যক্তিগত)
Account Name: Universal Amity Foundation
Account Number: 1201200010809
Bank Name: Dutch-Bangla Bank Limited
Branch:Khulna
SWIFT CODE :DBBLBDDH
Routing Number: 090471544
Mobile:01723057155
Let's work for Bangladesh LWFB Inc
Sistersinact-SIA