22/08/2022
যে প্রশ্ন গুলোর উত্তর আপনি খুঁজছেন !
১) আপনাদের হাব কোথায় কোথায় আছে?
উত্তরঃ আপাদত খিলগাও,উত্তারা,রামপুরা।
২) আপনারা কি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে পণ্য পিক আপ করেন?
উত্তরঃ হ্যাঁ,ঢাকা জেলা যেকোন স্থান থেকে।
৩) আপনাদের ডেলিভারি চার্জ কত?
উত্তরঃ একই শহরের ভেতর ডেলিভারি চার্জ মাত্র ৮০ টাকা থেকে, আর সারাদেশে ডেলিভারি চার্জ ১২০ টাকা থেকে।
**ঢাকা সিটির মধ্যে COD চার্জ ০ টাকা ।
**ঢাকা সিটির বাইরে COD চার্জ ১%।
৪) আমি পেমেন্ট কিভাবে পাবো? মাধ্যমটা কি?
উত্তরঃ ডেলিভারি হওয়ার পর বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হবে ।
৫) পার্সেল ট্র্যাকিং এর কি কোন উপায় আছে?
উত্তরঃ হ্যাঁ. আপাদত আমাদের ম্যাসেজ এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। আর দ্রুতই আমরা আমাদের এপ এবং ওয়েবসাইট এর মাধ্যমে ট্র্যাক এর ব্যাবস্থা যুক্ত করছি
৬)আমি কতো দিনের মধ্যে পেমেন্ট পাবো?
উত্তরঃ আপনার পার্সেলটি ডেলিভারি হওয়ার পর আপনি ব্যাংক অথবা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
* ইনস্ট্যান্ট পেমেন্ট- পার্সেলটি ডেলিভারি হওয়ার পর পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে ব্যাংক অথবা বিকাশ এ সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট নিতে পারবেন। [শর্ত প্রযোজ্য]
* রেগুলার পেমেন্ট- আপনার পার্সেলটি ডেলিভারি হওয়ার পর আপনি পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাংক অথবা বিকাশ এ আপনার পেমেন্ট নিতে পারবেন।
৭) নেক্সট ডে মেথডে কোথায় কোথায় ডেলিভারি করা যায়?
উত্তরঃ- নেক্সট ডে তে ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, খুলনা সিটি, সিলেট সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কক্সবাজার সহ ৭ টি জেলা সদরে হোম ডেলিভারি করা হয়।
৮) ঢাকার বাইরে কি হোম ডেলিভারি হয়?
উত্তরঃ যেসব স্থানে হোল্ডিং নাম্বার থাকে সেখানে হোম ডেলিভারি সম্ভব।
৯) আপনারা কি সব ধরনের প্রোডাক্ট ডেলিভারি করেন?
উত্তরঃ- ভঙ্গুর, তৈলাক্ত, জলীয়, ফ্রোজেন এবং খাদ্যদ্রব্য জাতীয় প্রোডাক্ট আমরা ডেলিভারি করি না।