Travel Maniac

Travel Maniac This page is all about travelling, Feel free to like,share. "Travel and Explore the World"

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিভিন্ন ইউনির গবেষকরা ২০১৬ সালে নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক পেপারে বাংলাদ...
23/11/2025

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিভিন্ন ইউনির গবেষকরা ২০১৬ সালে নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক পেপারে বাংলাদেশের প্লেটের বেগ হিসাব করে দেখিয়েছেন। তারা দেখেছেন বাংলাদেশের প্লেট বছরে ১৫ থেকে ৪০ মিলিমিটার করে উত্তর-পূর্ব দিকে সরছে, বার্মা প্লেটের নিচ দিয়ে। ইন্ডিয়ান প্লেটের বাংলাদেশ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলি জমে, যার নিচে আছে একটা ওশানিক প্লেট, এবং এই ওশানিক প্লেট কন্টিনেন্টাল বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এই ধরনের সক্রিয় অঞ্চলকে বলে সাবডাকশন জোন। আর এসব জোনের যেখানে এক প্লেট আরেক প্লেটের নিচে তলিয়ে যেতে থাকে সেই সীমান্তে তৈরি হয় মেগাথ্রাস্ট ফল্ট। পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পগুলি সাধারণত মেগাথ্রাস্ট ফল্টে ঘষাঘষির কারণেই হয়।

ইন্ডিয়া ও বার্মা প্লেটের এই সাবডাকশন জোনের একটা সীমান্ত হচ্ছে ডিফর্মেশন ফ্রন্ট। এই ফ্রন্টের পশ্চিমে পাথর খুব একটা বিকৃত (ডিফর্মড) হয় না, কিন্তু ফ্রন্টের পূর্বের পাথর বিকৃত হয়ে পৃথিবীর পেটের ভিতর যেতে থাকে। আর এই ফ্রন্টের অবস্থান ঢাকার খুব কাছে। ছবিতে একমাত্রিক প্লটের নিচে মানচিত্রে ডিফর্মেশন ফ্রন্ট দেখানো হয়েছে কালো ড্যাশ লাইন দিয়ে। বুঝাই যাচ্ছে লাইনটি ঢাকার উপর দিয়ে যায়। তার মানে এই না যে ঢাকাতেই বড় ভূমিকম্পের এপিসেন্টার হবে। একমাত্রিক ফিগারে দেখানো হয়েছে যে, ডিফর্মেশন ফ্রন্ট থেকে শুরু হয়ে মেগাথ্রাস্ট ফল্ট প্রায় ২৫০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই বিশাল অঞ্চলের অনেক জায়গাই হতে পারে এপিসেন্টার।

আমাদের মেগাথ্রাস্ট ফল্টে গত ৪০০ বছরে কোনো বড় (৮ - ৯ মাত্রা) ভূমিকম্প হয়নি। তার মানে ৪০০ বছর ধরে এখানে প্রেশার ক্রমান্বয়ে বাড়ছে, যে প্রেশার বিমুক্ত হলেই বড় মাত্রার ভূমিকম্প হয়। কোনো বড় ভূমিকম্প ছাড়াই আমরা বার্মার সাথে প্রায় ৫ মিটার কনভার্জ (মিলিত হওয়া) করেছি গত চারশ বছরে। চারশ বছর ধরে জমে থাকা প্রেশার কবে বিমুক্ত হবে বলা সম্ভব না। এখনো হতে পারে, আরো চারশ বছর পরেও হতে পারে। সুতরাং এই পেপারে কোনো ভূমিকম্প প্রেডিক্ট করা হয়নি, তেমন প্রেডিকশন বৈজ্ঞানিক হবে না। কিন্তু খুব ভালো করে একটা কথা বলা হয়েছে: ঢাকা পৃথিবীর সবচেয়ে ভয়ংকর এক মেগাথ্রাস্ট ফল্টের কিনারায় দাঁড়িয়ে আছে। এবং এই ভয়ংকর ফল্টে কোনো একদিন এমন ভূমিকম্প হতে পারে যা জাপানের সবচেয়ে ভয়ানক ভূমিকম্পের সমান। তাই প্রস্তুতি নেয়ার কোনো বিকল্প নাই।

কলাম্বিয়া ম্যাগাজিন আর্টিকেল: https://magazine.columbia.edu/article/beneath-bangladesh-tectonic-time-bomb

পেপার: https://academiccommons.columbia.edu/doi/10.7916/D83J3KSZ

The earthquake will come.

Altai, Southern Siberia
14/10/2024

Altai, Southern Siberia

পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান সাথে কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ!Kanchanjunga view from bangladesh কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন ...
04/10/2024

পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান সাথে কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ!

Kanchanjunga view from bangladesh

কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলােয় ঝলমল করে কাঞ্চনজঙ্ঘা।

শীতের আগমনে সবার মনে আনন্দের সীমানা পেরিয়ে যাক। শীতের সকালের কুয়াশা মাখা কাঞ্চনজঙ্ঘা যেনো সকল সৌন্দর্য কেও হার মানায়। শীতের কুয়াশা, সকালের স্নিগ্ধতা, প্রকৃতির অপরুপ সাজ, এ যেন অন্য এক নিরবতা!

Beauty of nature 🍃💚
09/09/2024

Beauty of nature 🍃💚

31/07/2024

পাহাড়, ঝর্ণা আর সবুজ উদ্যান; একটা উপন্যাস লেখার জন্য যা কিছুর প্রয়োজন পুরোটাই উপস্থিত এখানে।

ওয়াখান প্রদেশ, আফগানিস্তান।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। Sobor-ধৈর্য
08/03/2024

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

Sobor-ধৈর্য

বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোনা৷ দ্য ল্যান্ড অফ সাদা মাটি, নীল পানি, সিলিকা বালি, টিলা, পাহাড়,ঝর্ণা, বুনোহাতি, সোমেশ্বরী ...
13/01/2024

বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোনা৷
দ্য ল্যান্ড অফ সাদা মাটি, নীল পানি, সিলিকা বালি, টিলা, পাহাড়,ঝর্ণা, বুনোহাতি, সোমেশ্বরী নদী আর আদিবাসী মানুষ।



Peaceful nature 🌳🪴🏡🇧🇩
16/12/2023

Peaceful nature 🌳🪴🏡🇧🇩

আফগানিস্তান 😱
01/09/2021

আফগানিস্তান 😱

07/06/2021

☔ ☁💧⚡

Address

Dhaka
1230

Telephone

+00703542189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Maniac posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share