12/11/2025
রাজপথে জ্বলছে শুধু গাড়ি না, মানুষের স্বপ্ন।
এই গাড়িটা হয়তো কারো পরিবারের একমাত্র অবলম্বন ছিল—
যার ভরসায় চলত সংসার, হাসত বাচ্চাগুলো,
এখন সেটাই পড়ে আছে ছাই হয়ে, নিরব সাক্ষী হয়ে অন্যায়ের।
যারা আগুন লাগায়, তারা দেখে না—
এই গাড়ির ভেতরে কারো আশা ছিল, পরিশ্রম ছিল,
একটা মানুষ ছিল, যে সারাজীবন সংগ্রাম করেছিল শুধু টিকে থাকার জন্য।
আমরা শুধু ছবি তুলি, তাকিয়ে থাকি, তারপর এগিয়ে যাই।
কিন্তু যাদের জীবন থেমে যায়, তারা কাকে বলবে কষ্টের কথা?
আগুন নিভে গেছে… কিন্তু পুড়ে গেছে একজন সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয়।
ছবি সংগৃহীত