Turag King Boat

Call Directions Contact the business

Turag King Boat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Turag King Boat, Travel Service, Diyabari Biwta Landing station, mirpur, Dhaka.

আসসালামু আলাইকুম।Turag king boat এ আপনাকে সাগতম।ঢাকার পাশে বয়ে যাওয়া তুরাগ নদীর মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চলে আসুন Turag king boat এ।
সারাদিনের প্যাকেজের মাদ্ধমে তুরাগ নদীর সৌন্দর্যের সাথে ঘুরে দেখতে পারেন গোলাপ গ্রাম।
বিস্তারিত জানতে ০১৬৮১৫৩০৯৯৪।

02/07/2026

আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় “তুরাগ কিং বোট” উদ্ধার হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে তুরাগ কিং বোট গাবতলী-দিয়াবাড়ি থেকে তুরাগ নদীর মনোরম বিভিন্ন দর্শনীয় স্থান, সাদুল্লাপুর, সাভারসহ আশপাশের এলাকায় নিরাপদ ও আনন্দদায়ক নৌভ্রমণের মাধ্যমে অসংখ্য পরিবার ও ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। আমাদের পাশের মহল্লাবাসী, এলাকাবাসী এবং দূর-দূরান্তের অনেক মানুষ এই বোটের মাধ্যমে সুন্দর কিছু সময় কাটিয়েছেন।
কিছুদিন আগে আমাদের বোটটি দিয়াবাড়ি থেকে চুরি হয়ে যায়। এটি আমাদের জন্য ছিল অত্যন্ত কষ্টের এবং দুশ্চিন্তার একটি ঘটনা।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং কোস্ট গার্ডের সহযোগিতায় বোটটি পটুয়াখালী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে দুঃখের বিষয়, আমরা বোটটি অক্ষত অবস্থায় পাইনি। বোটের লোহার ছাদ কেটে ফেলা হয়েছে, পিছনের ওয়াশরুমটি খুলে নেওয়া হয়েছে, ভেতরের বসার বেঞ্চসহ লোহার বিভিন্ন অংশ কেটে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ, যা কিছু লোহার ছিল এবং খুলে নেওয়া সম্ভব ছিল, তার প্রায় সবই নিয়ে গেছে। শুধু মূল বোটটি রেখে দিয়েছিল।
হয়তো যারা এটি নিয়ে গিয়েছিল, তারা ভেবেছিল আমরা আর কখনো বোটটি উদ্ধার করতে পারব না এবং এটি তাদের কাছেই থেকে যাবে। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তাদের সেই আশা পূরণ হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় বোটটি আবার আমাদের কাছে ফিরে এসেছে।
আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে যে নৌভ্রমণ ও পারিবারিক বিনোদনের একটি সুন্দর পরিবেশ গড়ে তুলেছি, সেটি অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছে। এমন একটি উদ্যোগ বন্ধ হয়ে যাক—এটা কেউই চাইবে না।
সবার কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই তুরাগ কিং বোট সংস্কার করে আগের চেয়েও সুন্দরভাবে আপনাদের সামনে ফিরিয়ে আনব এবং আগের মতোই আন্তরিকতা ও নিরাপত্তার সঙ্গে আমাদের সেবা চালিয়ে যাব।
যারা এই কঠিন সময়ে খোঁজখবর নিয়েছেন, দোয়া করেছেন এবং বিভিন্নভাবে পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তাওফিক দান করেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আবার তুরাগ নদীতে ফিরে আসতে পারি। ইনশাআল্লাহ।

শেয়ার করে খুজে পেতে সাহায্য করুন।মিরপুর এক দিয়াবাড়ি শিন্নির ট্যাগ ল্যান্ডিং স্টেশন হইতে গতকাল ২৮ শে জুন রোজ রবিবার সকা...
29/06/2026

শেয়ার করে খুজে পেতে সাহায্য করুন।
মিরপুর এক দিয়াবাড়ি শিন্নির ট্যাগ ল্যান্ডিং স্টেশন হইতে গতকাল ২৮ শে জুন রোজ রবিবার সকাল ৮ঃ০০ ঘটিকার সময় আমাদের ট্রলারটি চুরি করে নিয়ে যায়। আমাদের ট্রলারের নাম তুরাগ কিং বোট নামে নামকরণ করা হয়েছে।। সকলের দৃষ্টি আকর্ষণ করছি,,🥲🥲 কেও সন্ধান পেলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন-01715042669,,01935-945742,,01902-904003,,01911-257527,,01681-530994,,+880 1628-549516,,

Tickets avilable. টিকিট সীমিত দ্রুত টিকিট সংগ্রহ করুন।টিকিট এবং বিস্থারিত জানতে কল করুন☎️01681530994🌊 ফ্যামিলি নৌ-বিহার–...
24/06/2026

Tickets avilable.

টিকিট সীমিত দ্রুত টিকিট সংগ্রহ করুন।

টিকিট এবং বিস্থারিত জানতে কল করুন

☎️01681530994

🌊 ফ্যামিলি নৌ-বিহার–২০২৬ 🌊

“পরিবারের হাসি, আনন্দ আর ভালোবাসাকে আরও গভীর করতে আমাদের এই মিলনমেলা। নদীর বুকে ভেসে চলার আনন্দ, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত ভাগাভাগি করার এক অনন্য আয়োজন। প্রকৃতির স্নিগ্ধ পরশ, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবার এবং প্রাণবন্ত আড্ডায় কাটুক একটি স্মরণীয় দিন।

আসুন, ব্যস্ত জীবনের একঘেয়েমি দূরে রেখে সবাই মিলে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করি। পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করুন ‘ফ্যামিলি নৌ-বিহার–২০২৬’-এ এবং তৈরি করুন জীবনের কিছু অবিস্মরণীয় স্মৃতি।

একসাথে চলি, একসাথে হাসি, একসাথে গড়ি সুন্দর সম্পর্কের বন্ধন।”

Tickets available....

আসন্য ১৭ জুলাই রোজ শুক্রবার।“পরিবারকে সঙ্গে নিয়ে নদীর বুকে আনন্দের ভেলায়,চলুন গড়ে তুলি স্মৃতিময় এক সুন্দর দিনের মেলা।”( ...
16/06/2026

আসন্য ১৭ জুলাই রোজ শুক্রবার।

“পরিবারকে সঙ্গে নিয়ে নদীর বুকে আনন্দের ভেলায়,
চলুন গড়ে তুলি স্মৃতিময় এক সুন্দর দিনের মেলা।”

( আরামদায়ক লঞ্চ ভ্রমন)

📢 সীমিত আসন!

তাই আজই আপনার টিকিট সংগ্রহ করুন এবং নিশ্চিত করুন আপনার ও আপনার পরিবারের আনন্দময় অংশগ্রহণ।

বুকিং/বিস্তারিত জানতে কল-01681530994.

Address

Diyabari Biwta Landing Station, Mirpur
Dhaka
1216

Telephone

+8801924272749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turag King Boat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turag King Boat:

Shortcuts

Share

Category