BBC Holidays

BBC Holidays Travel Company

24/10/2025

Indonesia Visa from Singapore ::

৩ দিনে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার ভিসা পেলাম! ভিসা এপ্লিকেশন করতে যা যা লাগবে আমি এখানে বর্ননা করবো।

১। সাদা ব্যাকগ্রাউন্ডে 3.5 x 4.5 cm সাইজের ছবি ১ কপি

২। মূল পাসপোর্ট এবং পাসপোর্টের বায়োডাটা পেইজের ফটোকপি

৩। ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশান ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে

৪। কনফার্ম রিটার্ন টিকেট (রিটার্ন টিকেট সিঙ্গাপুর থেকে হওয়া লাগবে)

৫। হোটেল বুকিং (আনপেইড হলেও চলবে, বুকিং ডট কম বা অন্য সাইট)

৬। এমব্যাসির এপয়েন্টমেন্ট নিতে হবে তাদের সাইট থেকে (গেইটে ইমেইল দেখতে চায়)

৭। SG eArrival Card এর প্রিন্ট কপি (সিঙ্গাপুরে এন্ট্রি নেওয়ার পর ইমেইলে এটি পাঠিয়ে দেয় ইমিগ্রেশন)

৮। SG$88 PayNow অথবা ক্যাশ দিতে হবে

আমি এবং আমার ওয়াইফ কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে রাতের বাসে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রউনা দিয়ে ভোর ৪ টায় সিঙ্গাপুরে পৌঁছে যাই! একই দিন সকাল ১১ টায় আমাদের এপয়েন্টমেন্ট নেওয়া ছিল। হাতে অনেক সময় থাকায় সকালের নাস্তা খাওয়ার জন্য এবং কিছু সময় অপেক্ষা করার জন্য কাছের একটা ম্যাকডোনাল্ডে চলে যাই। সেখানে নাস্তা খেয়ে কিছু সময় অপেক্ষা করে সকাল ১০ টায় এমব্যাসিতে চলে যাই। এমব্যাসির আসে পাশে কোন প্রিন্টের দোকান নেই তাই আগে থেকেই আমরা সব ডকুমেন্ট কুয়ালালামপুর থেকে প্রিন্ট করে নিয়ে গিয়েছিলাম তবুও SG eArrival Card সিঙ্গাপুর গিয়ে প্রিন্ট করতে হয়েছিল। এটি সিঙ্গাপুরে এন্ট্রি নেওয়ার পরই পাওয়া যায় তার আগে নয়। এপয়েন্টমেন্ট টাইম আসার আগেই গার্ড আমাদের ভিতরে নিয়ে যায়, গেইটে এপয়েন্টমেন্ট ইমেইল এবং ইনিশিয়াল ডকুমেন্ট চেক করে আমাদের একটি টোকেন দিয়ে দেয়। টোকেন নিয়ে আমরা চলে যাই মূল অফিসে, সেখানে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের ডাক আসে। সেখানে একজন কর্মকর্তা আমাদের সব ডকুমেন্ট চেক করে মূল পাসপোর্ট সহ সব ডকুমেন্ট জমা রাখেন। আমার পাসপোর্ট উনাদের মেশিন স্ক্যান করতে পারছিল না তাই উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইমিগ্রেশনেও এমন হয়েছিল কি না। আমি বললাম ইমিগ্রেশনে একবারেই আমার পাসপোর্ট স্ক্যান হয়ে গিয়েছিল। যাইহোক, একটু ঘসা মাজা করার পর আমার পাসপোর্ট ক্যান সম্পন্ন হয়। তারপর পেমেন্ট করার বেলায় আমাকে জিজ্ঞেস করলেন যে আমার PayNow আছে কি না, যদি না থাকে তাহলে ক্যাশে পেমেন্ট করতে পারবো। আমার কাছে PayNow বা ক্যাশ কোনটা না থাকায় উনি বললেন পাশেপাশে কোন এটিএম থেকে ক্যাশ তুলে নিয়ে আসার জন্য, ডকুমেন্ট উনার কাছেই রইলো। আমি বাহিরে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম কাছের একটা ফুয়েল স্টেশনে, এখানে একটি স্টোরের ভিতরে এটিএম আছে, সেখান থেকে ডলার তুলে সেই ট্যাক্সি করেই আবার এমব্যাসিতে ফেরত আসলাম। এমব্যাসি কর্মকরতাকে যখন ক্যাশ দিতে গেলাম তখন উনি বললেন উনি সরাসরি ক্যাশে পেমেন্ট নিতে পারবে না। উনাদের আসলে সরাসরি ক্যাশ পেমেন্ট নেওয়ার সিস্টেম নাই। তাই আমি আমার মতো এমব্যাসিতে কাজে আসা অন্য একজন ইন্দোনেশিয়ান আপুর হেল্প নিয়ে তার PayNow দিয়ে পেমেন্ট সম্পন্ন করি, সেই স্ক্রিনশন এমব্যাসি কর্মকরতাকে দেখালে আমাদের ভিসা কালেকশনের রিসিট দিয়ে দেন।

৩ দিন পর বিকাল ৩ টায় গিয়ে পাসপোর্ট কালেক্ট করেছি। পাসপোর্ট কালেকশনে তেমন বেশি মানুষ থাকে না তাই ১০ মিনিটের মধ্যে আমরা ভিসা সহ আমাদের পাসপোর্ট পেয়ে যাই। ✈️✈️✈️

24/10/2025
24/10/2025

🇶🇦 নো ভিসা, নো ফি! নিশ্চিন্তে করুন কাতার ট্যুরিস্ট ভিসা আবেদন ✈️

আধুনিকতা, ঐতিহ্য আর বিলাসিতার মিশেলে গড়া অসাধারণ দেশ কাতার 🇶🇦

🏙️ দোহার চমৎকার স্কাইলাইন, মরুভূমির রোমাঞ্চ, আর সাগরতীরের অপার সৌন্দর্য সবকিছু একসাথে উপভোগ করুন এক ভ্রমণেই!

✨ বিশেষ অফার:
✅ No Visa, No Fee Policy-ভিসা না হলে কোনো ফি নয়!
✅ দ্রুত প্রসেসিং ও নির্ভরযোগ্য সার্ভিস
✅ 100% ট্রাভেল সাপোর্ট

এছাড়াও আমাদের অভিজ্ঞ ভিসা এক্সপার্ট টিম দ্বারা করে নিন 🇺🇸 UK, USA, CANADA, Europe, Australia, NEW ZEALAND, Turkey, 🇯🇵 𝐉𝐚𝐩𝐚𝐧 🇰🇷𝐊𝐨𝐫𝐞𝐚 🇭🇰 𝐇𝐨𝐧𝐠 𝐊𝐨𝐧𝐠 🇲🇾 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 🇸🇬 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞 🇹🇭 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝 🇨🇳 𝐂𝐡𝐢𝐧𝐚 🇰🇭 𝐂𝐚𝐦𝐛𝐨𝐝𝐢𝐚, Philippines, সহ যেকোন দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং।

☎️হেল্পলাইন:-
𝟎𝟏911-720729

📍𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬:
🏢 15, Kolabagan Lake Circus, 7 th floor, 𝐃𝐡𝐚𝐤𝐚.

যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই একাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দে...
08/10/2025

যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই একাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।

১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।

২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।

৩. Microsoft Word ও Graphics degine এর কাজ করার দক্ষতা অর্জন করুন।

৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।

৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।

৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।

৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।

৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।

১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।

১১. একাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।

১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।

১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।

১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।

১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।

১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।

১৭. LaTeX ব্যবহার করা শিখুন।

১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।

১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।

২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।

২১. একাকীত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।

২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।

২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।

২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।

২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।

২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।

২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।

২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।

৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।

৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।

৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।

৩৩. কীভাবে ইমেইল লিখতে হয় তা রপ্ত করুন।

৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।

৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।

৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।

৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।

৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।

---------------

Malaysia Immigration & Arrival Card.  #এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। ...
07/10/2025

Malaysia Immigration & Arrival Card.
#এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
🇮🇳 ইন্ডিয়া
🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ

গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান। আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে। তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে। তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন। আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।
যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।

নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।
প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।

🇮🇳 India - https://indianvisaonline.gov.in/earrival/?fbclid

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

[পোস্টটি একটি কপি পোস্ট, মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং অনেকের কাজে আসবে তাই শেয়ার করেছি]

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ফেরত পাঠানো বাংলাদেশিদ...
29/08/2025

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ফেরত পাঠানো বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্টানস্টেড থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবে এবং পরে ইসলামাবাদ থেকে শুক্রবার দুপুর ২টা ১০টায় ঢাকায় পৌঁছাবে।

মিশনের একটি সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীর দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল। যারা দেশে ফিরে আসছে, তাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী। যাত্রীদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দারা। তালিকায় নারী অভিবাসীও রয়েছেন।

দেশে আসা বাংলাদেশিদের জন্য ইস্যু করা ট্রাভেল পারমিটগুলো পর্যালোচনা করে দেখা যায়, ১৫ বাংলাদেশির মধ্যে ৬ জনের কোনো পেশা উল্লেখ নেই। অর্থাৎ দেশটিতে তারা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত নেই। এ ছাড়া, কয়েকজন সে দেশে ওয়েটারসহ নানা কাজে নিয়োজিত ছিলেন এবং শিক্ষার্থীও এ তালিকায় রয়েছেন। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য সেসব ক্ষেত্রে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফেরত পাঠানোও এরই অংশ।

25/08/2025

🇺🇲 USA টুরিস্ট ভিসা (B1/B2)ফি ১৩৫শতাংশ বেড়ে ১৮৫ ডলারের জায়গা ৪৩৫ ডলার হচ্ছে।যা আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।বিস্তারিত কমেন্ট...

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।আমি ...
17/08/2025

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।

আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।

অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজের সামনে একটা ছবি তুলতে পারলে আপনার জন্য আমেরিকার ভিসা পানির মতো সহজ হয়ে যাবে। এখন ভালো স...
12/08/2025

অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউজের সামনে একটা ছবি তুলতে পারলে আপনার জন্য আমেরিকার ভিসা পানির মতো সহজ হয়ে যাবে। এখন ভালো সময়! চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন।

Tourist Visa Category Subclass 600 eVISA. এই ভিসাটি এখন সর্বোচ্চ ৩ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি পারমিশন দেয়। এটি মূলত একটি ই ভিসা যা পেপার ভিসা নামে পরিচিত। বর্তমান সময়ে দ্রুত গতিতে সব চেয়ে কম সময়ে এই ভিসাটি প্রসেস করা যাচ্ছে। আপনার জন্য এখন আরও সহজ ভ্রমণ, ব্যবসা অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য American country বা Europian country আপনি যেকোন দেশের কথাই বলেন না কেন Australia বসবাসের জন্য সব সময় এক ধাপ এগিয়ে। Australia হচ্ছে একটি অন্যতম নিয়মতান্ত্রিক দেশ।

আপনি যদি অস্ট্রেলিয়া ভিজিট করার পরিকল্পনা করে থাকেন। তাহলে আপনার উচিত, অস্ট্রেলিয়া ভিসা প্রসেসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা। প্রয়োজনীয় ডকুমেন্টের ন্যূনতম তালিকা চেক করে নিতে পারেন।

Australia Visa Documents
1. Passport 3 years
2. Bank Statement & Solvency Certificate
3. Professional Documents
4. Asset Valuation
5. Income Tax 3 Years
6. Hotel Booking
7. Air Ticket Booking
8. Invitation
9. Credit Card
All documents should be clear scan soft copy.

সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করে সাবমিট করার পর vfs এ গিয়ে বায়োমেট্রিক দিতে হবে। vfs global অস্ট্রেলিয়া ভিসার বায়োমেট্রিক কালেকশনের জন্য অথোরাইজ সেন্টার। অস্ট্রেলিয়া কানাডার মত বায়োমেট্রিক রিজার্ভ রাখে না। তাই, আপনি যতবার অস্ট্রেলিয়া ভিসার জন্য এপ্লাই করবেন ঠিক ততবারই আপনাকে vfs এ বায়োমেট্রিক দিতে হবে এবং vfs কে বায়োমেট্রিক ফি ২,৬৪০/- টাকা কেশ পেমেন্ট করতে হবে।

মজার ব্যাপার হচ্ছে, বায়োমেট্রিক দেওয়ার পর ৩ থেকে ২২ দিনের মধ্যে আপনি ভিসা রেজাল্ট পেয়ে যাবেন। Congratulations! আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। আর যদি রিজেক্ট হয়ে থাকেন তাহলেও চিন্তার কোন কারণ নেই। পরের দিন আবার অ্যাপ্লাই করতে পারবেন, কোন বাধা নেই। চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন।
✅ চলবে......

🔗আপডেট জানতে ক্লিক করুন

আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ
☎️ 01911720729
✉️ ইমেইল করুনঃ [email protected]
আমেরিকা, কানাডা, ইউকে, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কুরিয়া, জাপান, দুবাই ভিসা প্রসেস করা হয়।
বিমান টিকিট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর, উমরা ভিসা সহ প্যাকেজ করা হয়।
-----------------------------------------------------------
সহযোগিতায়ঃ

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম বা MM2H এর Platinum Category এর বিস্তারিত তথ্য ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো ।   ✅ ন্যুনতম ...
06/08/2025

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম বা MM2H এর Platinum Category এর বিস্তারিত তথ্য ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো ।
✅ ন্যুনতম ২৫ বছর বা তদূর্ধ্ব বয়সী বিদেশী নাগরিকগণ প্রিন্সিপাল এপ্লিকেন্ট হতে পারবেন।
✅ Platinum Category এর ক্ষেত্রে ১ মিলিয়ন ইউ এস ডলার ফিক্সড ডিপোজিট করতে হবে এবং প্রোগ্রামের প্রাথমিক মেয়াদ ২০ বছর (নবায়নযোগ্য)
✅ MM2H আবেদন এপ্রুভ হলে আবেদনকারী আবাসন, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন কার্যক্রমের জন্য ৫০% অর্থ ফিক্সড ডিপোজিট থেকে উত্তোলন করতে পারবেন।

✅ Gold Category এর অধীনে আবেদনকারীর ক্ষেত্রে প্রপার্টি কেনা বাধ্যতামূলক। এবং এ ক্ষেত্রে প্রপার্টি ভ্যালু ২ মিলিয়ন বা ২০ লাখ রিঙ্গিতের বেশি হতে হবে। ক্রয়কৃত প্রপার্টি ন্যুনতম ১০ বছর বিক্রি করা যাবে না।
✅ MM2H এপ্রুভ হওয়া পর আবেদনকারীদের মালয়েশিয়াতে বাৎসরিক কমপক্ষে ৯০ দিন বসবাসের যে বাধ্যবাধকতা রয়েছে,সেটা কিন্তু এখন থেকে ২১-৪৯ বছরের আবেদনকারী এবং ডিপেন্ডেন্ট মিলেই ফুলফিল করতে পারবেন। অর্থাৎ- প্রিন্সিপাল এপ্লিকেন্ট যদি বছরে ১০ দিন মালয়েশিয়াতে অবস্থান করেন এবং তার ৪ জন ডিপেন্ডেন্ট গড়ে ২০ দিন করেও মালয়েশিয়াতে অবস্থান করেন,সেটিও গ্রহণযোগ্য হবে।

✅ ডিপেনডেন্টের ক্ষেত্রে নিয়মটা কিছুটা পরিবর্তন হয়েছে। স্পাউজ অর্থাৎ স্বামী বা স্ত্রীর পাশাপাশি বায়োলজিকাল ছেলে মেয়ে, সৎ ছেলে মেয়ে কিংবা পোষ্য ছেলে বা মেয়েও ডিপেন্ডেন্ট হতে পারবে যদি কিনা তাদের বয়স ২১-৩৪ বছরের মধ্যে হয় এবং অবিবাহিত থাকে। তবে মেডিক্যালি সার্টিফাইড ডিজেবল ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো বয়সের সীমা নাই।
✅ সবচেয়ে ইন্টারেস্টিং হলো- প্যারেন্ট ইন ল’ও মানে শ্বশুর-শাশুড়িও কিন্তু ডিপেন্ডেন্ট হতে পারবে।
✅ ডিপেনডেন্ট পাস পাওয়া ছেলে মেয়েরা মালয়েশিয়াতে লেখাপড়ার অনুমতি পাবে এবং তারা চাইলে MM2H পাস কিংবা নতুন স্টুডেন্ট পাসের যেকোনো একটা বাছাই করতে পারবেন।
✅ প্রিন্সিপাল আবেদনকারী তাদের ডিপেন্ডেন্ট গন লং টার্ম চিকিৎসা সেবার অনুমতিও পাবে।

✅ SEZ/SFZ , Silver Category কিংবা Gold Category ক্যাটাগরিতে নিজ দেশ থেকে ডোমেস্টিক হেল্পার নিয়োগ কিংবা ব্যবসা করার অনুমতি না থাকলেও Platinum Category তে উভয়েরই অনুমতি আছে।

এই ছিলো- MM2H এর Platinum Category এর ক্যাটাগরির বিস্তারিত। MM2H সম্পর্কে প্রফেশনাল পরামর্শ লাগলে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডেস্ক্রিপশন অথবা কমেন্ট সেকশনে দেয়া নাম্বারে।
Immigration Consultant : 01911720729(WhatsApp)

নিজের সতর্ক হোন অন্যকে সতর্ক করুন।
04/08/2025

নিজের সতর্ক হোন অন্যকে সতর্ক করুন।

03/08/2025

🇧🇩🇬🇧 UK আসার আগে কিছু কাজ শিখে আসবেন।নিচের যেকোনো একটা কাজ কিছু পারেন আর না পারেন, বাঁচতে হলে শিখে আসবেন।

১.ড্রাইভিং।
২.কিচেন এসিসট্যান্ট।

৩.ইলেক্ট্রিশিয়ান (ভালোভাবে ৩ মাস মেয়াদী একটা কোর্স করতে পারলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না)।

৪.অটোমোবাইল (এখানে অনেকেই এই কাজ শিখে এসে ছয় মাস মেয়াদী কোর্স করে এখন শুধু যে গাড়ির গ্যারেজ দিয়েছে তাই না গাড়ি বিক্রির বিজনেসও করছে)💚।

৫.চুল কাটা (যারা কিছু পারেন না তারা অন্তত এই হেয়ার কাটিং এর কাজটা শিখে আসলেও অনেক অর্থ উপার্জন করতে পারেন। এগুলো শিখানোর জন্য ঢাকার মোহাম্মদপুরে একটা হেয়ার কাটিং এর স্কুল পর্যন্ত আছে)।

৬.ট্রেডিং( যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তারা একটা ট্রেডিং কোর্স করে আসলে বাসায় বসে অনেক অর্থ উপার্জন করতে পারেন। অনেককে দেখেছি ট্রেডিং করে নিজের টিউশন ফি দিয়েছে এমনকি ট্রেডিং এর টাকায় সেলফ স্পন্সর কিনে নিজের বিজনেস দিয়েছে )🔥।

৭.টেইলারিং (মেয়েদের জন্য এটি সবচেয়ে সহজ পেশা।এটির চাহিদা আমি "কার্ডিফে" না আসলে বুঝতাম না।অনেক মেয়েই এখন একটি টেইলারিং এর শপ দিয়ে সেলফ স্পন্সর হয়েছে)🥰।

৮. কেয়ার ও সাপোর্ট ওয়ার্কার(বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন নেওয়ার কাজ খুবই চাহিদাসম্পন্ন। NVQ Level 2 বা 3 কোর্স করলে এ সেক্টরে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব।বাংলাদেশে চাইলেই খুব সহজেই কোর্সটি করা যায়) শত শত স্টুডেন্ট কেয়ার থেকে স্পন্সর পেয়েছে)।

আমরা একটা ভালো IELTS /PTE স্কোর করার পরে অলস সময় পার করি।অথচ উপরের কোর্সগুলোর যেকোনো একটা চাইলেই বাংলাদেশ থেকে করতে পারি।

কিন্তু আমরা একটা স্কিল না শিখে এগুলোকে কঠিন মনে করে বাসায় বসে থাকি। সেইসাথে এজেন্সির পিছনে সময় নষ্ট করি এবং যেই কান্ট্রিতে ভিসা হবে না এর তার প্ররোচনায় সেটিতে এপ্লাই করে কয়েক লাখ টাকা নষ্ট করি।এরপর এক সময় আমাদের হুশ হয় এবং বিদেশে আসার পর স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তখন যেখানে পৃথিবীর স্বর্গ মনে করে আসি সেই জায়গাটাকে তখন জাহান্নাম মনে হয়🔥।

Written by: Md Masum 🇧🇩🇬🇧

Address

Mohammadia Super Market, 2nd Floor, (near By Subhan Bagh Mosque) Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801911720729

Alerts

Be the first to know and let us send you an email when BBC Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BBC Holidays:

Share

Category