Probashi Transport । প্রবাসী ট্রান্সপোর্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Probashi Transport । প্রবাসী ট্রান্সপোর্ট

Probashi Transport । প্রবাসী ট্রান্সপোর্ট Probashi Transport
(1)

15/03/2025

বিদেশে থেকে দেশে এসে বিমানবন্দরে গাড়ি খোঁজার যন্ত্রণা নেই।
প্রবাসী ট্রান্সপোর্টের মাধ্যমে বিদেশে বসেই গাড়ি বুকিং করতে পারবেন।
প্রবাসী ট্রান্সপোর্ট কেন নিরাপদ ?
আপনার নিরাপত্তা জন্য প্রবাসী ট্রান্সপোর্টের গাড়ির চালকের নাম, ছবি, ফোন নাম্বার, ড্রাইভিং লাইসেন্সের কপি আপনাকে দেয়া হবে।
বুকিং কনফার্ম করার জন্য নাম মাত্র ফি ছাড়া আর কোন টাকা দিতে হবে না। বাড়িতে পৌছে ভাড়া পরিশোধ করবেন।
আমাদের কাছে ৪সিটের প্রাইভেট কার, ১১ সিটের হাইয়েস মাইক্রোবাস আছে। বাংলাদেশের যে কোন প্রান্তে আপনি আপনি ভ্রমণ করতে পারবেন।
ভাড়া ও আপনার যে কোন প্রশ্ন জানতে যোগাযোগ করুন
হোয়াটস অ্যাপে ⁨01887-371470

#প্রবাসীট্রান্সপোর্ট

15/12/2024

১৭ অথবা ১৮ ডিসেম্বর ঢাকা সিটি অথবা ঢাকা এয়ারপোর্ট থেকে বাগেরহাট,খুলনা অথবা পিরোজপুরের কোন যাত্রী থাকলে যোগাযোগ করতে পারেন। ৫০% ডিসকাউন্ট-এ যেতে পারবেন। গাড়ির ধরন, ৪ সিটের, প্রোবক্স।

12/09/2024
আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এ বিষয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা ক...
17/08/2024

আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এ বিষয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মাঙ্কিপক্স আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শের কারণে বাংলাদেশে আসা দেশী না বিদেশী ব্যাক্তির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে পারে। মাঙ্কিপক্স সংক্রমণের শঙ্কা রোধে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান,বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার প্রেক্ষিতে ১৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত করেছে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে লক্ষণযুক্ত যাত্রীদের মোকাবিলার জন্য ব্যবস্থা স্থাপন করেছে। লিফলেট প্রদান করছে এবং আগমন স্বাস্থ্য ডেস্কগুলো ২৪/৭ ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দ্বারা স্ক্রীন করছে। প্রয়োজন হলে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল (IDH) এবং কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে।

সুরক্ষামূলক পদক্ষেপের হিসেবে সকলকে সচেতন হতে হবে। যেমন সন্দেহভাজন বা নিশ্চিত মাংকিপক্স আক্রান্ত ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো, মেডিক্যাল মাস্ক পরা, ত্বক থেকে ত্বকে সংস্পর্শ এড়ানো এবং ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করা, সাবান এবং পানি বা অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড রাব দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করা।

*এয়ারলাইনসগুলিকে সতর্ক থাকতে এবং কোনও লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। আগমনের ২১ দিনের মধ্যে লক্ষণগুলি দেখা দিলে যাত্রীদের ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

17/04/2024

সংযুক্ত আরব আমিরাতে গত দুইদিনে টানা বৃষ্টিপাত হয়েছে।মরুর দেশে দেখা দিয়েছে বন্যা। পানির নিচে তলিয়ে গেছে ব্যস্ততম বিমানবন্দরগুলো। বন্ধ ফ্লাইট চলাচল।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ে ফ্লাইট চালুর জন্য তারা কাজ করছে। ফ্লাইটের তথ্য নিতে কেউ যেন বিমানবন্দরে না আসেন। যে যেই এয়ারলাইনের টিকিট কেটেছেন, তাদের সাথে যোগাযোগ করুন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঢাকা থেকে আরব আমিরাত কিংবা আরব আমিরাত থেকে ঢাকায় আসতে পারেননি। তাদের অভিজ্ঞত কমেন্টে করে জানাতে পারেন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

11/04/2024

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এলো খুশির ঈদুল ফিতর। সাম্য-মৈত্রী-শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় এই খুশির ঈদ। আসুন হিংসা-বিদ্বেষ ভুলে মানবিকতা জাগ্রত করে দেশকে ভালোবাসি।

সবাইকে ঈদ মুবারক।

06/04/2024

ইউএস বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০

এরমধ্যে দিয়ে দেশের সব বৃহৎ উড়োজাহাজ বহরের মর্যাদা অর্জন করলো ইউএস বাংলা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০। এয়ারবাস উড়োজাহাজটি চীনের গুয়াংজু থেকে শনিবার ৬ এপ্রিল ভোর ৫টা ৩০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়রবাস উড়োজাহাজের আসন সংখ্য ৪৩৬।


নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম সহ লন্ডন, রোম রুটে ফ্লাইট চালাবে ইউএস বাংলা। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে এই উড়োজাহাজ।

ইউএস-বাংলার বহরে ২৪তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে দু’টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

28/03/2024

Address

Dhaka

Telephone

+8801887371470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Transport । প্রবাসী ট্রান্সপোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share