গ্রামীণ কৃষক এগ্রো

গ্রামীণ কৃষক এগ্রো 🌱 Grameen Krishok Agro

We are not just mango traders — we are farmers first. The mangoes are harvested when they are ripe and ready for consumption.

We cultivate and supply premium, export-quality mangoes worldwide.

✅ Safe | ✅ Natural | ✅ Farmer-Grown

📦 Brand: Golden Bengal Mango
📞 Contact: +8801717811312 Grameen Krishok Agro's mango garden in North Bengal, Bangladesh, is a vast orchard where they cultivate and harvest different varieties of mangoes. Mangoes are one of the most popular fruits in Bangladesh and are an important part of the co

untry's agriculture industry. Mango production is a significant source of income for farmers and contributes significantly to the country's economy. The mango garden of Grameen Krishok Agro is spread over a large area and is meticulously maintained to ensure the highest quality of mangoes. The mango trees are pruned regularly to encourage proper growth and to promote healthy fruit-bearing. The orchard is also irrigated with care to ensure that the mango trees receive the right amount of water and nutrients. The mangoes produced in the Grameen Krishok Agro garden are of different varieties, including the popular Langra, Amrapali, Bari-4, Katimon, Banana Mango, Goromoti and Himsagar. The mangoes are picked by hand, sorted, and packed with care to ensure that they are not damaged during transportation. Mango production is a labor-intensive process that requires a lot of skill and expertise. Grameen Krishok Agro employs skilled farmers who have extensive knowledge of mango cultivation and harvesting. They use modern techniques and best practices to ensure that the mangoes produced are of the highest quality. The mangoes produced in Grameen Krishok Agro's garden are sold both locally and internationally. The company exports its mangoes to different countries. The mangoes are popular for their unique flavor, aroma, and texture. In conclusion, the mango garden of Grameen Krishok Agro in North Bengal, Bangladesh, is a testament to the company's commitment to producing high-quality fruits using sustainable and eco-friendly farming practices. The garden is meticulously maintained, and the mangoes produced are of different varieties and are popular both locally and internationally. Mango production is an important part of Bangladesh's agriculture industry and contributes significantly to the country's economy.

সচেতনতা পোস্ট: “কেমিক্যাল ফ্রি” ফল কি আসলেই সম্ভব?বাংলাদেশে উৎপাদিত অধিকাংশ ফল ও শাকসবজিতে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যব...
16/05/2026

সচেতনতা পোস্ট: “কেমিক্যাল ফ্রি” ফল কি আসলেই সম্ভব?

বাংলাদেশে উৎপাদিত অধিকাংশ ফল ও শাকসবজিতে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হয়।বাস্তবতা হলো, অনেক চাষি প্রয়োজনের তুলনায় বেশি স্প্রে করেন, যেন উৎপাদন বেশি হয় এবং বাজারে পণ্যের চেহারা সুন্দর থাকে। দুঃখজনক হলেও সত্য, পেস্টিসাইড ব্যবহারের সঠিক নিয়ম বা অপেক্ষাকাল (Waiting Period) কেওই মানে না।

তাই যদি কেউ আপনাকে বলে-
“আমাদের ফল সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি”
তাহলে বিষয়টি একটু ভেবে দেখুন। এবং মনে করুন এটা ডাহা মিথ্যা কথা। (বাণিজ্যিক চাষের ক্ষেত্রে)

কারণ প্রকৃতপক্ষে সম্পূর্ণ “কেমিক্যাল মুক্ত” ফল বা সবজি বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। কৃষিতে কোনো না কোনো ধরনের রাসায়নিক, সার বা কীটনাশক অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হয়। বর্তমানে “কেমিক্যাল ফ্রি” কথাটি অনেক সময় শুধুই একটি মার্কেটিং ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

বিশেষ করে আমের ক্ষেত্রে অনেক বাণিজ্যিক বাগানে উচ্চমাত্রায় পেস্টিসাইড ব্যবহার করা হয়। আগাছা দমনে গ্লাইফোসেটসহ বিভিন্ন রাসায়নিকও ব্যবহৃত হয়, যেগুলোর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা রয়েছে। আবার অনেক বিক্রেতা শুধু “হার্ভেস্টের পরে কেমিক্যাল দেওয়া হয় না” বিষয়টি প্রচার করেন, অথচ গাছে থাকা অবস্থায় কী ব্যবহার হয়েছে তা নিয়ে খুব কমই আলোচনা করেন। কিন্তু শুধু হার্ভেস্টের পরে কেমিক্যাল না দেওয়া মানেই নিরাপদ নিশ্চিত করে না।

আমাদের উচিত অন্ধভাবে “কেমিক্যাল ফ্রি” শব্দে বিশ্বাস না করে বাস্তবতা বোঝা। অনেকে পরামর্শ দেন বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে, যেমনঃ

১। কী ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে?
২। সঠিক নিয়ম মেনে ব্যবহার করা হয়েছে কি?
৩। হার্ভেস্টের আগে পর্যাপ্ত অপেক্ষাকাল (Waiting Period) মানা হয়েছে কি?
৪। ফলটি প্রাকৃতিকভাবে পাকানো হয়েছে কি?

কিন্তু বাস্তবতা হলো—এই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করেও খুব বেশি লাভ হয় না। কারণ প্রায় সবাই খুব আত্মবিশ্বাসের সাথে এমনভাবে উত্তর দেন, যেন সবকিছু শতভাগ নিরাপদ ও নিয়ন্ত্রিত।

আবার অনেক অনলাইন বিক্রেতা নিজেরাও জানেন না পুরো মৌসুমে বাগানে কী কী পেস্টিসাইড ব্যবহার হয়েছে। কারণ তারা সরাসরি চাষি নন। অনেকেই স্থানীয় পাইকারি বাজার থেকে আম কিনে বিক্রি করেন। আমের মৌসুমে বাজারে গিয়ে আম সংগ্রহ করেন, আর আশেপাশের কিছু বাগানে ভিডিও করে এমনভাবে উপস্থাপন করেন যেন পুরো বছর নিজেরাই বাগানের যত্ন নিয়েছেন।

আরেক শ্রেণির বিক্রেতা আছেন যারা নিজেরা বাজারেও যান না। তারা বিভিন্ন রিসেলার বা সরবরাহকারীর মাধ্যমে আম সংগ্রহ করে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেন। এদের মধ্যে অনেকে অনলাইনে খুব পরিচিত মুখও।

আমি কাউকে দোষ দিচ্ছি না বা কারও কাছ থেকে আম কিনতে নিষেধও করছি না। আমি শুধু একটি বাস্তবতা তুলে ধরতে চাই।

বাংলাদেশে উৎপাদিত অন্যান্য ফল ও সবজিকে আমরা যেভাবে বিবেচনা করি, আমকেও সেভাবেই বিবেচনা করা উচিত। যেমন বাজার থেকে বেগুন, আলু বা পটল কিনে খাই, তেমনভাবেই আমও বাজার থেকে বা অনলাইন থেকে কিনে খাওয়া উচিত। “কেমিক্যাল ফ্রি” শব্দ শুনেই অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বা অন্ধভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই।

যেমন আলু, বেগুন, পটল বা অন্যান্য সবজি কিনতে গেলে কেউ সাধারণত “কেমিক্যাল ফ্রি” দাবি করে না। কিন্তু আমের ক্ষেত্রে এ শব্দটি খুব বেশি ব্যবহার হয়, যার অনেকটাই আবেগভিত্তিক মার্কেটিং।

সচেতন থাকুন, বাস্তবতা বুঝুন, এবং অতিরঞ্জিত মার্কেটিংয়ের চেয়ে দায়িত্বশীল ও সৎ উপস্থাপনাকে গুরুত্ব দিন।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু বিক্রেতা নয়, চাষি, বাজার ব্যবস্থা এবং আমাদের সবার সচেতনতা প্রয়োজন।

🌿 গুরুত্বপূর্ণ ঘোষণা | গ্রামীণ কৃষক এগ্রো 🌿গ্রামীণ কৃষক এগ্রো সবসময় নিজের বাগানের নিরাপদ, প্রাকৃতিক ও মানসম্মত আম সরবরা...
10/05/2026

🌿 গুরুত্বপূর্ণ ঘোষণা | গ্রামীণ কৃষক এগ্রো 🌿

গ্রামীণ কৃষক এগ্রো সবসময় নিজের বাগানের নিরাপদ, প্রাকৃতিক ও মানসম্মত আম সরবরাহে বিশ্বাস করে।
আমরা বাজারের বা অন্য কারও বাগানের আম সংগ্রহ বা বিক্রয় করি না।

আমাদের আম বাগানসমূহ নওগাঁর সাপাহার এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের আম স্বাভাবিকভাবে পরিপক্ব হতে এখনও কিছুটা সময় লাগবে। তাই ঈদের আগে আমাদের বাগানের আম সংগ্রহ উপযোগী হচ্ছে না।

📌 এজন্য বর্তমানে গ্রামীণ কৃষক এগ্রো কোনো আম সরবরাহ করছে না।

আমরা বিশ্বাস করি—
❝ কৃত্রিমভাবে পাকানো নয়, গাছপাকা নিরাপদ আমই হোক আপনার পরিবারের পছন্দ ❞

ইনশাআল্লাহ, আম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পরিপক্ব হলেই আমরা সরাসরি আমাদের বাগান থেকে আপনাদের কাছে নিরাপদ ও সুস্বাদু আম পৌঁছে দিবো।

আপনাদের ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ।

— গ্রামীণ কৃষক এগ্রো 🌿

আমের মৌসুমে গ্রামীণ কৃষক এগ্রো—প্রকৃতি, স্বাদ আর আনন্দের মিলনমেলা! ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে যখন কিছু ভ্রমণপ...
01/05/2026

আমের মৌসুমে গ্রামীণ কৃষক এগ্রো—প্রকৃতি, স্বাদ আর আনন্দের মিলনমেলা!

ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে যখন কিছু ভ্রমণপিপাসু মানুষ চলে আসেন গ্রামের এই সবুজের মাঝে, তখন যেন তৈরি হয় এক অন্যরকম আনন্দের পরিবেশ।

গ্রামীণ কৃষক এগ্রো’র আম বাগানে এসে তারা শুধু আম খেতেই আসেন না,
বরং উপভোগ করেন প্রকৃতির নির্মল সৌন্দর্য, গাছ থেকে পেড়ে খাওয়ার অনন্য অভিজ্ঞতা, আর বন্ধুদের সাথে প্রাণখোলা হাসির মুহূর্ত।

★ পাকা আমের ঘ্রাণ
★ গাছের নিচে আড্ডা
★ পানির ধারে বসে গল্প

সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক স্মরণীয় ভ্রমণ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনই ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখর থাকে আমাদের প্রজেক্ট, বিশেষ করে আমের এই সোনালী মৌসুমে।

আপনিও চাইলে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারেন গ্রামীণ কৃষক এগ্রোতে।
প্রকৃতি, স্বাদ আর আনন্দ—সব একসাথে পাবেন এখানে!

🍋🌿

শ্রমিক দিবসের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা মাঠে-ঘাটে, রোদে-জলে, কাঁদামাটির মাঝে যারা ঘাম ঝরিয়ে আমাদের জীবনের অন্ন জোগান দেন। সেই ...
01/05/2026

শ্রমিক দিবসের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

মাঠে-ঘাটে, রোদে-জলে, কাঁদামাটির মাঝে যারা ঘাম ঝরিয়ে আমাদের জীবনের অন্ন জোগান দেন। সেই সব পরিশ্রমী শ্রমিক ভাই-বোনদের প্রতি গ্রামীণ কৃষক এগ্রো পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

একটি বীজ থেকে ফসল, আর সেই ফসল থেকে আমাদের প্রতিদিনের খাবার, এই পুরো যাত্রার পেছনে রয়েছে অসংখ্য শ্রমঘণ্টা, ত্যাগ আর নিষ্ঠা। আপনারা আছেন বলেই দেশের কৃষি বেঁচে আছে, আমাদের জীবন চলছে।

আজকের এই দিনে আমরা স্মরণ করি
শ্রমের মর্যাদা আছে, শ্রমিকের সম্মান আছে, আর সেই সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

মহান আল্লাহ আপনাদের পরিশ্রম কবুল করুন,
আপনাদের জীবনে আনুন শান্তি, সুস্থতা ও প্রাচুর্য।

গ্রামীণ কৃষক এগ্রো
“মাটি, মানুষ আর পরিশ্রমের গল্প”

#শ্রমিক_দিবস #কৃষক #শ্রমিক

ছবির আমটির নাম কি?
01/05/2026

ছবির আমটির নাম কি?

বাগান ভিজিটে এসেছেন একজন আম ক্রেতা
27/04/2026

বাগান ভিজিটে এসেছেন একজন আম ক্রেতা

27/04/2026
আসিতেছে...
27/04/2026

আসিতেছে...

24/04/2026

আলহামদুলিল্লাহ গ্রামীণ কৃষক এগ্রো এর বারি-৪ আম। এই ভিডিওতে দুইটি বিষয় তুলে ধরা হয়েছে।
১। কীটনাশক
২। আগাছানাশক

28/03/2026

এই ঘরটি আম আড়ৎ অথবা আম প্রসেসিং সেন্টারের জন্য ভাড়া দেওয়া হবে।

লোকেশন: সাপাহার গোডাউন পাড়া, সাপাহার, নওগাঁ

মোবাইল নম্বর: +880 1718-709779

Address

205/4, Begum Rokeya Sharani, Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামীণ কৃষক এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রামীণ কৃষক এগ্রো:

Share