Khan International

Khan International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khan International, Travel Service, Gulfesha Plaza (Agura Building) Suite -4(4th floor) Moghbazar Mor, 69 Outer Circular Road, Dhaka.

Khan International Tours & Travel is an online based system that covers your air tickets, tour packages and hotel facilities with a goal to give you great and smooth experience in events and tours.

22/02/2022

Hey

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।
20/02/2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।

বিদায় ২০২০-স্বাগত ২০২১দূরে থাকার, বিচ্ছিন্নতার, আতঙ্কের, মহামারির একটি বছর গেল। জড়তা, ভয়কে পাশে ঠেলে আবার জাগছে মানুষ নত...
31/12/2020

বিদায় ২০২০-স্বাগত ২০২১
দূরে থাকার, বিচ্ছিন্নতার, আতঙ্কের, মহামারির একটি বছর গেল। জড়তা, ভয়কে পাশে ঠেলে আবার জাগছে মানুষ নতুন স্বাভাবিকতায়। নতুন সূর্য উঁকি দিচ্ছে পুরাতনের গ্লানি ভুলে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যের, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি।

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ :-নীলাদ্রি লেকনীলাদ্রি লেক (Niladri Lake) খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যাক্ত ...
03/12/2020

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ :-
নীলাদ্রি লেক
নীলাদ্রি লেক (Niladri Lake) খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট (Tekerghat) নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্টের জন্য নিলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন।
বারেক টিলা
বারেক টিলা (Barek Tila) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। বারিক্কা টিলা (Barikka Tila) বা বারিক টিলা (Barik Tila) নামেও পরিচিত। টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। বারিক্কা টিলায় প্রায় ৪০ টি আদিবাসী পরিবার বাস করে। সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকেরঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে। বারেক টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা যাদুকাটা নদী। বর্ষায় যাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে। তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে। বারেক টিলা থেকে ৪০ মিনিটের পথ পাড়ি দিলেই বড়ছড়া চারাগাঁও শুল্ক স্থলবন্দর। বারেক টিলার উপর থেকে যাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈস্বর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিষেই মুছে ফেলার জন্য যথেষ্ট। ক্যাম্পিং করার জন্য বারিক্কা টিলা আদর্শ জায়গা। এখান থেকে সুর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখা যায়।
শিমুল বাগান
শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। ২০০৩ সালের দিকে অর্থাৎ প্রায় ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে তিন হাজার শিমুল গাছ লাগানোর মাধ্যমে জয়নাল আবেদীন নামে স্থানীয় এক ব্যবসায়ী এই বাগান শুরু করেন। শিমুল গাছের পাশাপাশি এই বাগানে অনেক লেবু গাছও রয়েছে। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলখানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলো এই সৌন্দর্য্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। এক দিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য্য অন্য দিকে রূপবতী যাদুকাটা নদীর তীরের শিমুল বাগানের তিন হাজার গাছে লাল ফুলের সমাহার শরীরে ভাল লাগার শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট।
যাদুকাটা নদী
যাদুকাটা নদী বা জাদুকাটা নদী (Jadukata River) সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেসে বয়ে চলেছে। রেণুকা হচ্ছে যাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে, নদী তীরবর্তী কোন এক গাঁয়ের বধু তার শিশুপুত্র যাদুকে কো‌লে নি‌য়ে এই নদীর মাছ কাট‌ছি‌লেন এক পর্যায়ে অন্যমনষ্ক হ‌য়ে মা‌ছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় যাদুকাটা নদী। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে যাদুকাটা নদীটি প্রায় বিশ মাইল পর্যন্ত গিয়ে ‘রক্তি’ নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। নদীর এক পাড়ে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা ও অন্য দিকে খাসিয়া পাহাড়।

 #ইউরোপ মহাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন এরিয়া :অনেকেই একসাথে গুলিয়ে ফেলেন, আজকে এর উপর আলোচনা করব,ইউরোপীয় ইউনিয়ন :২৭ টি দ...
16/11/2020

#ইউরোপ মহাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন এরিয়া :

অনেকেই একসাথে গুলিয়ে ফেলেন, আজকে এর উপর আলোচনা করব,

ইউরোপীয় ইউনিয়ন :২৭ টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, দেশ গুলি হল -
অস্ট্রিয়া,বেলজিয়াম,বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,সাইপ্রাস,চেক-রিপাবলিক,ডেনমার্ক,এস্তোনিয়া,ফিনল্যান্ড,ফ্রান্স,জার্মানি,গ্রিস,হাঙ্গেরি,আয়ারল্যান্ড,ইটালি,লাটভিয়া,লিথুনিয়া,লুক্সেমবার্গ,মাল্টা,নেদারল্যান্ড,পোল্যান্ড,পর্তুগাল,রোমানিয়া,স্লোভেনিয়া,স্লোভাকিয়া,স্পেন,সুইডেন

ইউরোপীয় ইউনিয়নের মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক একটি সংগঠন,কমন মুদ্রা ইউরো

সেনজেন এরিয়া : ইউরোপীয় ইউনিয়ন এর ২৭ টি সদস্য রাষ্ট্র থেকে ৫ টি রাষ্ট্র সেনজেন এরিয়াতে-নেই(বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,রোমানিয়া,সাইপ্রাস,আয়ারল্যান্ড)

বাকি ২২ টির সাথে আরো ৪টি রাষ্ট্র (আইসল্যান্ড,লিচেনস্টাইন,নরওয়ে,সুইজারল্যান্ড),মোট ২২+৪ = ২৬ টি রাষ্ট্র নিয়ে সেনজেন এরিয়া

সেনজেন এরিয়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল কমন ভিসা ব্যবস্থা,আমরা যাকে সেনজেন ভিসা বলি

ইউরোপ মহাদেশ : ৫১ টি রাষ্ট্র ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত,ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশ+সেনজেন ৪টি দেশ (আইসল্যান্ড,লিচেনস্টাইন,নরওয়ে,সুইজারল্যান্ড),এই ৩১ টি দেশ,সাথে আরো ২০ টি দেশ নিয়ে মোট ৫১ টি দেশ,বাকি ২০ টি দেশ হল
আলবেনিয়া,এন্ডোরা,বেলারুস,বসনিয়া এন্ড হার্জেগোভিনা,কসোভো,মলদোভা,মোনাকো,মন্টেনেগ্রো,নর্থ মেসিডোনিয়া,সান মেরিনো,সার্বিয়া,ইউক্রেন,ভ্যাটিকান সিটি
যুক্তরাজ্য(ইংল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েলস,নর্থ আয়ারল্যান্ড)

আর্মেনিয়া,আজারবাইজান,জর্জিয়া,কাজাকিস্তান,রাশিয়া,তুরস্ক ( এই ৬ টি দেশের কিছু অংশ ইউরোপ এবং কিছু অংশ এশিয়াতে পড়েছে)

দ্রুত ও দক্ষতা সহকারে ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও এটেন্ডেন্ট ভিসা জরুরী ভিত্তিতে করার জন্য যোগাযোগ করুন- 01911133320সাধারণত ...
16/11/2020

দ্রুত ও দক্ষতা সহকারে ইন্ডিয়ান মেডিকেল ভিসা ও এটেন্ডেন্ট ভিসা জরুরী ভিত্তিতে করার জন্য যোগাযোগ করুন- 01911133320
সাধারণত মেডিকেল ভিসা ৩ থেকে ৬ মাসের হয়
কাগজপত্র ঠিক থাকলে সাধারণত এক সপ্তাহেই পাসপোর্ট ফেরত পাবেন
আমাদের অন্যান্য সেবাসমুহঃ
আন্তর্জাতিক বিমান টিকিট
টিকিট তারিখ পরিবর্তন/রি-ইস্যু
ভারতীয় জরুরী মেডিকেল ভিসা
ভারতীয় CMC সহ যে কোন হসপিটালের এপয়েন্টমেন্ট

16/11/2020
টিপসঅভিজ্ঞতা থেকে ১৫টি দরকারি ভ্রমণ টিপসভ্রমণকে সহজ করার অধিকাংশ কৌশল শিখে নেয়ার জন্য দশ বছর ধরে নিয়মিত ভ্রমণ করাই হয়তো ...
15/11/2020

টিপস
অভিজ্ঞতা থেকে ১৫টি দরকারি ভ্রমণ টিপস
ভ্রমণকে সহজ করার অধিকাংশ কৌশল শিখে নেয়ার জন্য দশ বছর ধরে নিয়মিত ভ্রমণ করাই হয়তো যথেষ্ট। এমনই একজন ভ্রমণ পিপাসুর অভিজ্ঞতা থেকে ১৫টি কৌশল আজকে আপনাদের সাথে শেয়ার করবো।
এটা ঠিক যে, সব কিছু পরিকল্পনা করে হয় না বা খুঁটিনাটি সবকিছু আপনার পরিকল্পনায় আনতে পারবেন না। তবুও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আগে থেকেই মনের মধ্যে গুছিয়ে রাখলে ভ্রমণ হতে পারে আরও বেশি স্বাচ্ছন্দ্যের।
১. ধৈর্যশীল হওয়া
সব কিছু সব সময় পরিকল্পনা মাফিক হবে এটা আশা করা ঠিক না। বাস, ট্রেন এমন কি প্লেনের সময়সূচিতে সমস্যা হয়ে আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটতেই পারে। তাই অপ্রত্যাশিত বিলম্বের কথা মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে। ভ্রমণের সময় ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. তালিকা তৈরি করা
ভ্রমণে বেড়িয়ে পড়ার অন্তত এক সপ্তাহ আগেই সাথে নেয়ার সকল জিনিসের একটা তালিকা মনে মনে করে ফেলতে হবে। যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা লিখে ফেলতে হবে। লিখে রাখাকে অনেকে ছেলেমানুষি মনে করেন। কিন্তু বিপদে পড়ার থেকে একটু ছেলেমানুষি করাই তো ভাল, তাই না?
৩. স্থানীয় ভাষার প্রয়োজনীয় শব্দ শিখে নেয়া
অনেক ছোট ছোট শব্দ আপনাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই যে দেশেই যাচ্ছেন সে দেশের ভাষায় হ্যালো, প্লিজ, সরি, থ্যাঙ্ক ইউ, টাকা, এমব্যাসি বলাটা অন্তত শিখে যাওয়া উচিৎ। কিভাবে পানি চাইতে হয়, কিভাবে ফোন করতে চাইতে হয়, কিভাবে হোটেল খোঁজার কথা বলতে হয় এমন প্রয়োজনীয় কথাবার্তা শিখে নেয়া বুদ্ধিমানের কাজ।
৪. অতিরিক্ত মোবাইল/ক্যামেরা ব্যাটারি
ভ্রমণে যাওয়াটা যেমন আনন্দের তেমনই কিছু স্মৃতি ধরে রাখতে পারাটাও আনন্দের। ভ্রমণে গেলে সাধারণত লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হয়। মোবাইল ও ক্যামেরার ব্যাটারি রিচার্জ করার সময় হয়ে উঠে না। তাই অতিরিক্ত ব্যাটারি বা পাওয়া ব্যাংক সাথে থাকলে অনেক কাজে আসতে পারে।
৫. গায়ে দেয়া চাদর বা বিছানা চাদর
নতুন কোন দেশে বেড়াতে গেলে সে দেশের আবহাওয়ার সাথে আপনার পরিচয় না থাকাটাই স্বাভাবিক। শীত হোক কিংবা গরম, সাথে একটা গায়ে দেয়া চাদর বা বিছানা চাদর রাখুন। বিপদের সময় নানা রকমের কাজে আসতে পারে এই চাদর।
৬. গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফটোকপি
দুর্ঘটনা কারও পক্ষে অনুমান করা সম্ভব না। যেকোনো সময় আপনার ব্যাগ বা সাইট ব্যাগ হারিয়ে যেতে পারে। তাই পাসপোর্ট, আইডি, টিকিটের মত গুরুত্বপূর্ণ কাগজের ফটোকপি সাথে রাখুন। মূল কপি ও ফটোকপি আলাদা আলাদা ব্যাগে রাখুন। যাতে একটা হারালেও আরেকটা দিয়ে নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন।
৭. সহজে ধোয়া ও শুকানো যায় এমন কাপড়
আপনার স্বাভাবিক জামাকাপড়ের পাশাপাশি ১/২ সেট টিশার্ট, শর্ট প্যান্ট, অন্তর্বাস সাথে রাখুন। যেগুলো খুব সহজে ধোয়া যায় ও রোদ ছাড়াই শুকানো যায়। এতে আপনি যেমন অনাকাঙ্খিত ঘটনা থেকে সুরক্ষিত থাকবেন তেমনই নদী, সমুদ্র বা সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ হয়ে গেলেও মিস করতে হবে না।
৮. কবে কি পরবেন
কবে, কখন, কোথায় যাবেন – সেটা যেমন পরিকল্পনার অংশ তার পাশাপাশি সেখানে গিয়ে কি কাপড় পরবেন সেটাও আগেই নির্ধারণ করে রাখলে ভাল হয়। পাহাড়ে যাচ্ছেন না সমুদ্রে, ইনডোর না আউটডোর, রোদ থাকবে নাকি বৃষ্টি, দিন নাকি রাত – এসবের উপর ভিত্তি করেই জামা-কাপড়ের পরিকল্পনা করতে হয়।
৯. ওষুধ, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু
অনেকেই ভাবেন ওষুধ, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু এসব তো যেকোনো জায়গায় কিনতে পাওয়া যায়। পাওয়া হয়তো যায় কিন্তু সাথে থাকলে নিশ্চয়ই কোন ক্ষতি নেই? প্রয়োজনীয় সব প্রসাধনীর মিনিপ্যাক সাথে রাখুন। আর প্রয়োজনীয় ওষুধ ও বিশেষ কোন অসুস্থতা থাকলে ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অবশ্যই সাথে রাখুন। প্রেসক্রিপশন সাথে না থাকলে ওষুধ নিয়ে বেশ ঝামেলায় পড়তে পারেন। এস্পিরিন, প্যারাসিটামল, সর্দি কাশির ওষুধ, গ্যাসের ওষুধ, ব্যান্ডেজ, এন্টিসেপ্টিক সাথে রাখুন।
১০. বাস, ট্রাম, ক্যাবের ভাড়া
গণপরিবহন ব্যবহারের আগে ভাড়া সম্পর্কে কাউন্টার কিংবা স্থানীয়দের থেকে জেনে নিন। ভণ্ড লোকের আনাগোনা কম বেশি পৃথিবীর সব দেশেই আছে। একটু যাচাই করে না নিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
১১. প্লেনে পানি পান করুন
“জেট-ল্যাগ” বলে একটা কথা প্রচলিত আছে। প্লেনে চড়ে লম্বা পথ ভ্রমণ করলে অনেকের এক ধরনের অসুস্থতা দেখা দেয়। শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এই অসুস্থতা এড়াতে প্রচুর পানি পান করুন। নইলে জেট-ল্যাগ এর কারণে আপনার ভ্রমণের প্রথম দিনটা ভেস্তে যেতে পারে।
১২. রুম নাম্বার ও হোটেল ঠিকানা
রুম নাম্বার ও হোটেল ঠিকানা মোবাইলে সেভ করে রাখুন। এমন ছোটখাটো জিনিস ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।
১৩. পাবলিক ওয়াইফাই থেকে সাবধান
ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকুন। ব্যাংক একাউন্টে লগইন ও ক্রেডিট কার্ডের লেনদেনের ব্যাপারে পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না।
১৪. ক্রেডিট কার্ড ও নগদ টাকা
ভ্রমণে গিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করার ইচ্ছা থাকলে আগে থেকেই ব্যাংকের সাথে কথা বলুন। এনডোর্স করতে হলে আগেই করে ফেলুন। এছাড়া আপনার ক্রেডিট/ডেবিট কার্ড, নগদ টাকা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ব্যাগে রাখুন। যাতে একটা হারালে আরেকটা দিয়ে বিপদ এড়াতে পারেন। একটা নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা ইমার্জেন্সি হিসেবে আলাদা রাখুন।
১৫. বাসার কাউকে আপনার অবস্থান জানান
আপনি কখন কোথায় আছেন বা এর পরে কোথায় যাবেন? এ ব্যাপারে বাড়িতে কাউকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারাক্ষণ জানিয়ে রাখবেন। যেন কোন ধরনের বিপদ হলে আপনার সর্বশেষ অবস্থান জানা যায়।

Address

Gulfesha Plaza (Agura Building) Suite#N-4(4th Floor) Moghbazar Mor, 69 Outer Circular Road
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category