Ababil - আবাবিল

Ababil - আবাবিল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ababil - আবাবিল, ৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা ( ২য় তলা ) ঢাকা/১০০০।, Dhaka.

🔸 স্বাগতম হে রব্বে কাবার মেহমান।🔸
🕋 হজ্জ 🕌 উমরাহ ✈️ ফ্লাইট
এর বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🏡 ঠিকানাঃ ৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।
🌎 airababil.com
🌎 flyavan.com

যিলহজ্ব মাসের বিশেষ কিছু আমল--হজ্ব কোরবানী সহ বহু গুরুত্বপূর্ণ আমলের মাস যিলহজ্ব, এই মাসের নেক আমল আল্লাহ তাআলার নিকট খু...
21/05/2026

যিলহজ্ব মাসের বিশেষ কিছু আমল-
-
হজ্ব কোরবানী সহ বহু গুরুত্বপূর্ণ আমলের মাস যিলহজ্ব, এই মাসের নেক আমল আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়। হাদীসে রাসুল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَا مِنْ أَيّامٍ الْعَمَلُ الصّالِحُ فِيهَا أَحَبّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الْأَيّامِ يَعْنِي أَيّامَ الْعَشْرِ

আল্লাহর নিকট যিলহজ্বের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। [সুনানে আবু দাউদ-২৪৩৮, সহীহ বুখারী-৯৬৯]
-
জিলহজ্ব মাসের বিশেষ কিছু আমল:
-
১। যিলহজ্বের চাঁদ উদিত হওয়ার আগেই নখ, চুল ও অবাঞ্চিত লোম পরিস্কার করা।
যিলহজ্ব মাস হজ্বের মাস, হাজ্বী সাহেবানরা ইহরাম পরিধানের মাধ্যমে চুল নখ কাটা সহ আরো কিছু কাজ নিজেদের জন্য নিষিদ্ধ করে নেন। অন্যদের জন্য এসব কাজ নিষিদ্ধ না হলেও হাজ্বীদের সাদৃশ্য অবলম্বন করা অনেক ফযিলতপূর্ণ কাজ।

উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ

যখন যিলহজ্বের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানী করবে সে যেন তার চুল নখ না কাটে। -[সহীহ মুসলিম ১৯৭৭; জামে তিরমিযী ১৫২৩]

যারা কোরবানী করবেন তাদের করণীয় তো এই হাদিসে স্পষ্ট, আর যারা কোরবানী করবেন না তারাও কোরবানীর ফজিলত অর্জনের জন্য এই আমল করবেন।

আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ. قَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا أُضْحِيَّةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ وَأَظْفَارِكَ وَتَقُصُّ شَارِبَكَ وَتَحْلِقُ عَانَتَكَ، فَتِلْكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ.

আমি কুরবানীর দিনকে ঈদ উদযাপন করতে নির্দেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহ এ দিনকে এ উম্মাতের জন্য ঈদ হিসাবে নির্দিষ্ট করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে যদি শুধু একটি দুগ্ধ দানকারী উটনী থাকে আমি কি তা কুরবানী করব? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে। -[সুনানে আবু দাউদ ২৭৮৯]
-
২। বেশি বেশি তাসবীহ তাহলীল তাহমীদ পাঠ করা
-
তাসবীহ তাহলীল এমনিতেই আল্লাহ তাআলার অনেক প্রিয় আমল। যিলহজ্বের প্রথম দশকে এসব আমলের গুরুত্ব ও ফজিলত আরো বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا مِنْ أَيّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنّ مِنْ هَذِهِ الْأَيّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنّ مِنَ التّهْلِيلِ وَالتّكْبِيرِ وَالتّحْمِيدِ.

আল্লাহ তাআলার নিকট যিলহজ্বের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ পড়। - মুসনাদে আহমাদ ৫৪৪৬
-
৩। যিলহজ্বের প্রথম নয়দিন বিশেষত আরাফার দিন রোজা রাখা
-
যিলহজ্বের প্রথম দশকের আমলের গুরুত্ব অনেক, অন্যন্য আমলের পাশাপাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্বের প্রথম নয়দিন রোযা রাখতেন। হাদীসে এসেছে,

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্বের প্রথম নয়দিন রোজা রাখতেন। [আবু দাউদ- ২৪৩৭]

কারো পক্ষে পূর্ণ নয়দিন রোযা রাখা সম্ভব না হলে অন্তত নয় তারিখের রোযা রাখবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে বলেছেন-

صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

আরাফার দিনের (নয় যিলহজ্বের) রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে তিনি (এর দ্বারা) আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। -[সহীহ মুসলিম ১১৬২]
-
৪। আরাফার দিন বেশি বেশি দোয়া করা
-
যিলহজ্বের প্রথম দশকের মধ্যে আরাফার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যন্য দিনের তুলনায় এইদিন দুআ ও যিকিরের গুরুত্ব অনেক বেশি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পূর্ববর্তী নবীগণ এইদিন যে শব্দে দুআ ও যিকির করেছেন হাদীসে তা বর্ণিত হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
خَيْرُ الدّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلّا اللهُ
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া। এই দিনের দোয়া হিসেবে সর্বোত্তম হল ঐ দোয়া, যে দোয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। দোয়াটি হল-

لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

- [সুনানে তিরমিযী, হাদীস ৩৫৮৫]
-
৫। তাকবীরে তাশরীক পাঠ করা
-
নয় তারিখ ফজর থেকে তের তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাযের পর তাকবীর বলা ওয়াজিব। তাকবীরটি হল-

اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

জামাতে নামায পড়া হোক বা একাকি, পুরুষ বা নারী, মুকীম বা মুসাফির সকলের উপর ওয়াজিব। এমনকি ৯ তারিখ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত কোনো নামায কাযা হয়ে গেলে এবং ঐ কাযা এই দিনগুলোর ভিতরে আদায় করলে সেই কাযা নামাযের পরও তাকবীরে তাশরীক পড়বে। পুরুষগণ তাকবীর উচ্চ আওয়াজে বলবে আর নারীগণ নিম্নস্বরে।
-
৬। সামর্থ্যবান হলে কোরবানী করা
-
কেউ যদি নেসাব পরিমান সম্পদের মালিক হয় তাহলে তার জন্য কোরবানী করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্যেও কেউ যদি কোরবানী না করে তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। বলেছেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلاَ يَقْرَبَنَّ مُصَلاَّنَا ‏

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। [ইবনে মাজাহ ৩১২৩]

প্রিয় ভাইয়েরা, যিলহজ্ব মাস চলে এসেছে, আবার কয়দিন পর চলেও যাবে। বুদ্ধিমান তো সেই, যে এই সময়গুলোকে নেক আমলের মাধ্যমে জীবন্ত করবে। আল্লাহ তাআলার নেক বান্দাগণ এমন মুহূর্তগুলোকে গনীমত মনে করতেন। তারা নিজেরা আমলে মনোযোগী হতেন, স্ত্রী সন্তান সহ অধীনস্তদেরকেও উৎসাহ দিতেন।

তাবেয়ী সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ যিলহজ্বের এই দিনগুলোতে ইবাদত অনেক বেশি বাড়িয়ে দিতেন। তিনি বলতেন, এই রাতগুলোতে তোমরা ঘরের বাতি নিভিয়োনা। অর্থাৎ রাত্রি জাগরণ করে আমলে লিপ্ত থাকো। তিনি আরো বলতেন, তোমরা ঘরের খাদেমদেরও আরাফার দিনের রোযার জন্য সাহরী খেতে তুলে দাও। -[হিলয়াতুল আউলিয়া]

---- ধন্যবাদ

✈️ www.flyavan.com ✈️🕋 হজ্জ 🕌 উমরাহ ✈️ ফ্লাইট      01581-074315 🕋 উমরাহ প্যাকেজ 🕋👉 ভিসা, টিকেট, হোটেল, ট্রান্সপোর্ট, গাই...
13/05/2026

✈️ www.flyavan.com ✈️
🕋 হজ্জ 🕌 উমরাহ ✈️ ফ্লাইট
01581-074315

🕋 উমরাহ প্যাকেজ 🕋
👉 ভিসা, টিকেট, হোটেল, ট্রান্সপোর্ট, গাইড, মক্কা জিয়ারা, মদিনা জিয়ারা, খাবার, রিয়াদুল জান্নাহ্, সকল সার্ভিস অন্তর্ভুক্ত।
💰 প্যাকেজ রেট 💰
💲 ১২০,০০০/= থেকে ২৫০,০০০/=
(ট্রান্জিড এবং ডিরেক্ট ফ্লাইট)

🕋 হজ্জ ২০২৭ নিবন্ধন 🕋
🔹আপনি কি ২০২৭ সালে হজে যাওয়ার কথা ভাবছেন ? তাহলে এখনি নিবন্ধন করুন।
👉 নিবন্ধন করতে জন্য যা যা প্রয়োজন।
১. জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট
২. একটি মোবাইল নাম্বার।
৩. এক কপি ছবি।
৪. সরকার নির্ধারিত ফি ৩০,০০০/- টাকা।

✈️ফ্লাইট বা এয়ার টিকেট✈️
👉ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যেকোনো ফ্লাইটের টিকিট কাটুন আমাদের ওয়েবসাইট flyavan.com থেকে।
👉 এখন থেকে ফ্লাইট টিকেট কাটতে কোনো অফিসে যেতে হবে না, এবং কাউকে কলও করতে হবে না।
👉 টিকেট কাটুন নিজের পছন্দ মত তারিখ, বিমান ও ফেয়ার দেখে।
ভিজিট করুন: flyavan.com

☎️ যোগাযোগ করুনঃ ☎️
01581-074315
01728-723614
🏡অফিসের পূর্ণ ঠিকানাঃ🏡
৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।
(আজাদ প্রোডাক্টস সংলগ্ন)

🌎 ভিজিট করুন:
www.flyavan.com
www.airababil.com

♨️ বি.দ্র: পাসপোর্টের মেয়াদ ফ্লাইট এর দিন হতে অবশ্যই পরবর্তী ছয় মাস থাকতে হবে।।

🔰 হজ সম্পাদন প্রক্রিয়া 🔰হজ সম্পাদন প্রক্রিয়া হিসেবে তিন প্রকার- যথা ইফরাদ, কিরান ও তামাত্তু। শুধু হজের ইহরামের নিয়ত করে ...
07/05/2026

🔰 হজ সম্পাদন প্রক্রিয়া 🔰
হজ সম্পাদন প্রক্রিয়া হিসেবে তিন প্রকার- যথা ইফরাদ, কিরান ও তামাত্তু। শুধু হজের ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করলে একে ‘ইফরাদ হজ’ বা একক হজ বলা হয়। হজ ও ওমরাহর জন্য একত্রে ইহরামের নিয়ত করে একই ইহরামে তা সম্পন্ন করলে তাকে ‘কিরান হজ’ বা যৌথ হজ বলা হয়। একই সফরে প্রথমে ওমরাহর ইহরামের নিয়ত করে, তা সম্পন্ন করে হজের জন্য নতুন করে ইহরামের নিয়ত করে তা সম্পাদন করাকে ‘তামাত্তু হজ’ সুবিধাজনক হজ বলা হয়। কিরান ও তামাত্তু হজে কোরবানি দেওয়া ওয়াজিব। এতে অপারগ হলে দশটি রোজা পালন করতে হবে। এর মধ্যে অন্তত তিনটি রোজা হজের সময় মক্কা শরিফে রাখতে হবে। হজ সম্পাদনরত হাজিরা ৯ জিলহজ (হজের বা আরাফাতের দিন) ও ১০ জিলহজ (কোরবানির ঈদের দিন) ব্যতীত অন্য দিনগুলোতে রোজা পালন করতে পারবেন।

কিরান হজ উত্তম হলেও কষ্টকর। এজন্য আমাদের দেশের বেশিরভাগ হজযাত্রী হজে তামাত্তু পালন করেন। এজন্য এখানে তামাত্তু হজের পাঁচ দিনের করণীয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো

✅ ১. ওমরাহর ইহরাম (ফরজ)
পরিষ্কার-পচ্ছিন্নতা সেরে গোসল বা অজু করে নিন।

মিকাত অতিক্রমের আগেই সেলাইবিহীন একটি সাদা কাপড় পরিধান করুন, আরেকটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন।

শুধু ওমরাহর নিয়ত করে এক বা তিনবার তালবিয়া পড়ে নিন। তালবিয়া হলো- ‘লাব্বাইকা আলাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা।

✅ ২. ওমরাহর তাওয়াফ (ফরজ)
অজুর সঙ্গে ইজতিবাসহ তাওয়াফ করুন। ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বাম কাঁধের ওপর রাখাকে ‘ইজতিবা’ বলে।

হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান (মেঝেতে সাদা মার্বেল পাথর আর ডান পাশে সবুজ বাতি)। এর পর দাঁড়িয়ে তওয়াফের নিয়ত করুন।

রুকনে ইয়ামানিকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। তবে চুমু খাওয়া থেকে বিরত থাকুন। এরপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন।

পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে হাতের তালুতে চুমু খেয়ে দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে সাত চক্করে তাওয়াফ শেষ করুন।

হাতে সাত দানার তসবিহ অথবা গণনাযন্ত্র রাখতে পারেন। এতে সাত চক্করে ভুল হবে না।

✅ ৩. তওয়াফের দুই রাকাত নামাজ (ওয়াজিব)
মাকামে ইবরাহিমের পেছনে বা হারামের যে কোনো স্থানে তওয়াফের নিয়তে (মাকরুহ সময় ছাড়া) দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন। মনে রাখবেন, এটা দোয়া কবুলের সময়।

​আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম ফরজ। ৯ জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন

​আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম ফরজ। ৯ জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন

✅ ৪. ওমরাহর সায়ি (ওয়াজিব)
সাফা পাহাড়ের কিছুটা ওপরে উঠে (এখন আর পাহাড় নেই, মেঝেতে মার্বেল পাথর, শীতাতপ নিয়ন্ত্রিত) কাবা শরিফের দিকে মুখ করে সায়ি’র নিয়ত করে, দোয়ার মতো হাত তুলে তিনবার তাকবির বলে দোয়া করুন। তারপর মারওয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারওয়ায় পৌঁছলে এক চক্কর পূর্ণ হলো। মারওয়া পাহাড়ে উঠে কাবা শরিফের দিকে মুখ করে দোয়ার মতো হাত তুলে তাকবির পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছলে দ্বিতীয় চক্কর পূর্ণ হলো। এভাবে সপ্তম চক্করে মারওয়ায় গিয়ে সায়ি শেষ করে দোয়া করুন।

✅ ৫. হলক করা (ওয়াজিব)
পুরুষ হলে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সম্পূর্ণ মাথা মুণ্ডন করবেন, তবে মাথার চুল ছাঁটতেও পারেন। মহিলা হলে চুলের মাথা এক ইঞ্চি পরিমাণ কাটবেন।

✅ ৬. হজের ইহরাম (ফরজ)
হারাম শরিফ বা বাসা থেকে আগের নিয়মে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে ৮ জিলহজ জোহরের আগেই মিনায় পৌঁছে যাবেন।

✅ ৭. মিনায় অবস্থান (সুন্নত)
জিলহজের ৮ তারিখ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এ সময়ে মিনায় অবস্থান করুন।

✅ ৮. আরাফাতের ময়দানে অবস্থান (ফরজ)
আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম ফরজ। ৯ জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করুন। এদিন নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ স্ব-স্ব সময়ে আলাদাভাবে আদায় করুন। মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হোন।

✅ ৯. মুজদালিফায় অবস্থান (সুন্নত)
আরাফায় সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এশার সময়ে মাগরিব ও এশা এক আজান ও এক ইকামতে একসঙ্গে আদায় করুন। এখানেই রাত যাপন করুন (এটি সুন্নত) এবং ১০ জিলহজ ফজরের পর সূর্যোদয়ের আগে কিছু সময় মুজদালিফায় অবশ্যই অবস্থান করুন (এটি ওয়াজিব)। তবে দুর্বল (অপারগ) ও নারীদের বেলায় এটা অপরিহার্য নয়। রাতে ছোট ছোট ছোলার দানার মতো ৭০টি কঙ্কর সংগ্রহ করুন। মুজদালিফায় কঙ্কর খুব সহজেই পেয়ে যাবেন।

✅ ১০. কঙ্কর নিক্ষেপ (প্রথম দিন)
১০ জিলহজ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু বড় জামারাকে (বড় শয়তান) সাতটি কঙ্কর নিক্ষেপ করুন (ওয়াজিব)। এ সময়ে সম্ভব না হলে এ রাতের শেষ পর্যন্ত কঙ্কর মারতে পারেন। দুর্বল ও নারীদের জন্য রাতেই কঙ্কর মারা উত্তম ও নিরাপদ। কঙ্কর মারার স্থানে বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়; তা মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন।

✅ ১১. কোরবানি করা (ওয়াজিব)
১০ জিলহজ নিক্ষেপের পরই কেবল কোরবানি নিশ্চিত পন্থায় আদায় করুন। কোরবানির পরেই কেবল হজরত রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণে মাথা হলক করুন (ওয়াজিব)।

খেয়াল রাখবেন, কঙ্কর নিক্ষেপ, কোরবানি করা ও চুল কাটার মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি এবং ওয়াজিব। অন্যথায় দম বা কাফফারা দিয়ে হজ শুদ্ধ করতে হবে।

✅ ১২. তাওয়াফে জিয়ারত (ফরজ)
জিলহজের ১২ তারিখ সূর্যাস্তের আগেই তাওয়াফে জিয়ারত করে নিতে হবে। তা না হলে ১২ জিলহজের পরে তাওয়াফটি করে দম দিতে হবে। তবে নারীরা প্রাকৃতিক কারণে করতে না পারলে পবিত্র হওয়ার পরে করবেন।

✅১৩. কঙ্কর মারা (ওয়াজিব)
জিলহজের ১১ ও ১২ তারিখে কঙ্কর মারা (ওয়াজিব)। ১১-১২ জিলহজ দুপুর থেকে সময় শুরু হয়। ভিড় এড়াতে আসরের পর অথবা আপনার সুবিধাজনক সময়ে সাতটি করে কঙ্কর মারবেন। প্রথমে ছোট, মধ্যম, তারপর বড় শয়তানকে। ছোট জামারা থেকে শুরু করে বড় জামারায় শেষ করুন। সম্ভব না হলে শেষরাত পর্যন্ত মারতে পারেন। দুর্বল ও নারীদের জন্য রাতেই নিরাপদ।

কঙ্কর মারার স্থানে বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়; তা মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন

✅ ১৪. মিনা ত্যাগ
১৩ জিলহজ মিনায় না থাকতে চাইলে ১২ জিলহজ সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পর ভোর হওয়ার আগে মিনা ত্যাগ করুন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতেই হবে- এটা ঠিক নয়। তবে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম।

✅ ১৫. বিদায়ী তাওয়াফ (ওয়াজিব)
বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের হজ শেষে বিদায়ী তাওয়াফ করতে হয় (ওয়াজিব)। তবে হজ শেষে যে কোনো নফল তাওয়াফই বিদায়ী তাওয়াফে পরিণত হয়ে যায়। নারীদের মাসিকের কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে কোনো ক্ষতি নেই; দম বা কাফফারাও দিতে হয় না।

☎️ যোগাযোগ করুনঃ ☎️
01581-074315
01728-723614
🟧 অফিসের পূর্ণ ঠিকানাঃ 🟧
৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।

🕋 হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে জিলহজ মাসের ৭ থেকে ১২ তারিখ হজের আনুষ্ঠানিকতায় পূর্ণ থাকে।আ...
06/05/2026

🕋 হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে জিলহজ মাসের ৭ থেকে ১২ তারিখ হজের আনুষ্ঠানিকতায় পূর্ণ থাকে।

আর আছে মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করা। বাকি দিনগুলো ইবাদত-বন্দেগি আর স্বাভাবিক জীবনযাপনে কাটে হজ পালনকারীদের। হজ পালন করতে গিয়ে মক্কা-মদিনায় সাধ্যমতো ইবাদত করা ভালো।

একজন হজযাত্রীর রুটিন কেমন হতে পারে– এই লেখায় একটা ধারণা দেওয়া হলো। স্থান, কাল, পাত্রভেদে সুবিধামতো আমল করবেন। মক্কায় থাকলে সব নামাজ মসজিদুল হারামে আর মদিনায় অবস্থান করলে মসজিদে নববিতে জামাতে নামাজ পড়বেন। এ ছাড়া ইশরাক, চাশ্​ত, আউয়াবিন, তাহাজ্জুদ নামাজ ও প্রতি ওয়াক্ত নামাজ শেষে দুটি করে তাওয়াফ করা, জমজম পানি খাওয়া এবং ঐতিহাসিক স্থানে বেড়াতে যেতে পারেন। এসব অভিজ্ঞতা লিখেও রাখতে পারেন।

🔸 ভোর: তাহাজ্জুদের নামাজ আদায়। মক্কা-মদিনায় জামাতে ফজরের নামাজ আদায় করা। তাওয়াফ করা, জমজমের পানি পান, কোরআন তেলাওয়াত করা।
🔸 সকাল: জমজমের পানি পান, সকালের নাশতা খাওয়া, ঐতিহাসিক স্থানে বেড়ানো, ব্যক্তিগত কাজ বা বিশ্রাম করা।
🔸 দুপুর: জামাতে জোহরের নামাজ আদায়। জমজমের পানি পান, দুপুরের খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া।
🔸 বিকেল: জমজমের পানি পান, মক্কা-মদিনায় জামাতে আসরের নামাজ পড়া।
🔸 সন্ধ্যা: জামাতে মাগরিবের নামাজ আদায় করা। তাওয়াফ করা, জমজমের পানি পান, কোরআন তেলাওয়াত, জিকির করা।
🔸 রাত: মক্কা-মদিনায় জামাতে এশার নামাজ আদায়। তাওয়াফ করা। জমজমের পানি পান, নফল নামাজ আদায়, বিতরের নামাজ আদায় করা। রাতের খাবার খাওয়া। রাতে ঘুমানোর প্রস্তুতি। জিকির করা।

✈️www.flyavan.com✈️ফ্লাইট বুকিং করুন পছন্দ মতো !ভ্রমণ এখন আরও সহজ ও সাশ্রয়ী!ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক এয়ারলাইন্স টিকি...
05/05/2026

✈️www.flyavan.com✈️
ফ্লাইট বুকিং করুন পছন্দ মতো !
ভ্রমণ এখন আরও সহজ ও সাশ্রয়ী!
ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক এয়ারলাইন্স টিকিট বুকিং করুন আমাদের ওয়েবসাইট flyavan.com থেকে।
01581-074315
🤝 আমাদের সার্ভিসসমূহ:
✈️ ফ্লাইট টিকেট।
🕋 হজ্জ প্যাকেজ।
🕌 উমরাহ প্যাকেজ।
🇸🇦 ভিসা প্রসেসিং।
আমরা দিচ্ছি বিশ্বস্ত সার্ভিস ও সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট, হজ্জ ও উমরাহ সেবা।
wa.me/=+8801581074315
wa.me/=+8801728723614
✈️ ১. ফ্লাইট টিকেট / এয়ার টিকেটঃ
এখন থেকে নিজেই নিজের পছন্দের রুটের টিকেট করুন আমাদের ওয়েব সাইট flyavan.com থেকে।
এখন থেকে ফ্লাইট টিকেট কাটতে কোনো অফিসে যেতে হবে না, এবং কাউকে কলও করতে হবে না, টিকেট কাটবেন নিজের পছন্দ মত তারিখ, পছন্দ বিমান, এবং পছন্দ মত ফেয়ার দেখে।
🕋 ২. হজ্জ ২০২৭ নিবন্ধনঃ
হজ্জ ২০২৭ এর নিবন্ধন বা বুকিং চলতিছে।
যা যা প্রয়োজন হবে:
ক. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট।
খ. মোবাইল নাম্বার।
গ. এক কপি ছবি।
ঘ. নিবন্ধন ফি ৩০,০০০/= টাকা
🕋 ৩. উমরাহ বুকিং চলতেছেঃ
কুরবানি পরবর্তী উমরাহ প্যাকেজ বুকিং চলতেছে।
যা যা থাকবে প্যাকেজে:
ক. ভিসা খ. টিকিট গ. হোটেল ঘ. ট্রান্সপোর্ট ঙ. যিয়ারা চ. গাইড ছ. রিয়াদুল জান্নাহ জ. খাবার।
সকল সার্ভিস অন্তর্ভুক্ত।
💲প্যাকেজ রেট ১২০,০০০/= থেকে শুরু।
🏡অফিসের ঠিকানাঃ
৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।
(আজাদ প্রোডাক্টস এর গলি)
01581-074315
01728723614
ম্যাপ লোকেশন:=
📍https://maps.app.goo.gl/BUVfc9TbjojUhGcx6

🕋 ২০২৬ সালের আপডেট অনুযায়ী:👉 হজ শেষ হওয়ার পর।✅ প্রায় ১০–১১ জুন ২০২৬ থেকে ওমরাহ আবার চালু হবে।ভিসা ইস্যু শুরু: প্রায় ১০ জ...
03/05/2026

🕋 ২০২৬ সালের আপডেট অনুযায়ী:
👉 হজ শেষ হওয়ার পর।
✅ প্রায় ১০–১১ জুন ২০২৬ থেকে ওমরাহ আবার চালু হবে।
ভিসা ইস্যু শুরু: প্রায় ১০ জুন ২০২৬
বিদেশি যাত্রীরা যেতে পারবে: ১১ জুন ২০২৬ থেকে।
--------- ইনশাআল্লাহ।

✈️ www.flyavan.com ✈️🕋 হজ্জ 🕌 উমরাহ ✈️ ফ্লাইট      01581-074315🕋 উমরাহ প্যাকেজ 🕋👉 ভিসা, টিকেট, হোটেল, ট্রান্সপোর্ট, গাইড...
03/05/2026

✈️ www.flyavan.com ✈️
🕋 হজ্জ 🕌 উমরাহ ✈️ ফ্লাইট
01581-074315

🕋 উমরাহ প্যাকেজ 🕋
👉 ভিসা, টিকেট, হোটেল, ট্রান্সপোর্ট, গাইড, মক্কা জিয়ারাহ, মদিনা জিয়ারা, খাবার, রিয়াদুল জান্নাহ্, সহ সকল সার্ভিস অন্তর্ভুক্ত।
💰 প্যাকেজ রেট 💰
💲 ১২০,০০০/=১৩০,০০০/=থেকে২৫০,০০০/=
(ট্রান্জিড এবং ডিরেক্ট ফ্লাইট)

🕋 হজ্জ ২০২৭ নিবন্ধন 🕋
🔹আপনি কি ২০২৭ সালে হজে যাওয়ার কথা ভাবছেন ? তাহলে এখনি নিবন্ধন করুন।
👉 নিবন্ধন করতে জন্য যা যা প্রয়োজন।
১. জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট
২. একটি মোবাইল নাম্বার।
৩. এক কপি ছবি।
৪. সরকার নির্ধারিত ফি ৩০,০০০/- টাকা।

✈️ফ্লাইট বা এয়ার টিকেট✈️
👉ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যেকোনো ফ্লাইটের টিকিট কাটুন আমাদের ওয়েবসাইট flyavan.com থেকে।
👉 এখন থেকে ফ্লাইট টিকেট কাটতে কোনো অফিসে যেতে হবে না, এবং কাউকে কলও করতে হবে না।
👉 টিকেট কাটুন নিজের পছন্দ মত তারিখ, বিমান ও ফেয়ার দেখে।
ভিজিট করুন: flyavan.com

☎️ যোগাযোগ করুনঃ ☎️
01581-074315
01728-723614
🏡অফিসের পূর্ণ ঠিকানাঃ🏡
৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।
(আজাদ প্রোডাক্টস সংলগ্ন)

🌎 ভিজিট করুন:
www.flyavan.com
www.airababil.com

♨️ বি.দ্র: পাসপোর্টের মেয়াদ ফ্লাইট এর দিন হতে অবশ্যই পরবর্তী ছয় মাস থাকতে হবে।।

হজের অনুমতির প্রতি আনুগত্য পবিত্র হারাম ও পবিত্র স্থানসমূহের মর্যাদা রক্ষার অন্তর্ভুক্ত এবং ইবাদত ও হজের আনুষ্ঠানিকতা সহ...
02/05/2026

হজের অনুমতির প্রতি আনুগত্য পবিত্র হারাম ও পবিত্র স্থানসমূহের মর্যাদা রক্ষার অন্তর্ভুক্ত এবং ইবাদত ও হজের আনুষ্ঠানিকতা সহজ করার শরিয়াহর উদ্দেশ্য পূরণ করে।

জ্যেষ্ঠ আলেম পরিষদের বিস্তারিত বিবৃতি থেকে: https://spa.gov.sa/N2090424.

✈️ flyavan.com ✈️ফ্লাইট বুকিং করুন পছন্দ মতো !ভ্রমণ এখন আরও সহজ ও সাশ্রয়ী!ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক এয়ারলাইন্স টিকিট ...
01/05/2026

✈️ flyavan.com ✈️
ফ্লাইট বুকিং করুন পছন্দ মতো !
ভ্রমণ এখন আরও সহজ ও সাশ্রয়ী!
ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক এয়ারলাইন্স টিকিট বুকিং করুন আমাদের ওয়েবসাইট flyavan.com থেকে।
01581-074315
🤝 আমাদের সার্ভিসসমূহ:
✈️ ফ্লাইট টিকেট।
🕋 হজ্জ প্যাকেজ।
🕌 উমরাহ প্যাকেজ।
🇸🇦 ভিসা প্রসেসিং।

আমরা দিচ্ছি বিশ্বস্ত সার্ভিস ও সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট, হজ্জ ও উমরাহ সেবা।
wa.me/=+8801581074315
wa.me/=+8801728723614

✈️ ১. ফ্লাইট টিকেট / এয়ার টিকেটঃ
এখন থেকে নিজেই নিজের পছন্দের রুটের টিকেট করুন আমাদের ওয়েব সাইট flyavan.com থেকে।
এখন থেকে ফ্লাইট টিকেট কাটতে কোনো অফিসে যেতে হবে না, এবং কাউকে কলও করতে হবে না, টিকেট কাটবেন নিজের পছন্দ মত তারিখ, পছন্দ বিমান, এবং পছন্দ মত ফেয়ার দেখে।

🕋 ২. হজ্জ ২০২৭ নিবন্ধনঃ
হজ্জ ২০২৭ এর নিবন্ধন বা বুকিং চলতিছে।
যা যা প্রয়োজন হবে:
ক. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট।
খ. মোবাইল নাম্বার।
গ. এক কপি ছবি।
ঘ. নিবন্ধন ফি ৩০,০০০/= টাকা

🕋 ৩. উমরাহ বুকিং চলতেছেঃ
কুরবানি পরবর্তী উমরাহ প্যাকেজ বুকিং চলতেছে।
যা যা থাকবে প্যাকেজে:
ক. ভিসা খ. টিকিট গ. হোটেল ঘ. ট্রান্সপোর্ট ঙ. যিয়ারা চ. গাইড ছ. রিয়াদুল জান্নাহ জ. খাবার।
সকল সার্ভিস অন্তর্ভুক্ত।
💲প্যাকেজ রেট ১২০,০০০/= থেকে শুরু।

🏡অফিসের ঠিকানাঃ
৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা (২য় তলা, আবাবিল) ঢাকা - ১০০০।
(আজাদ প্রোডাক্টস এর গলি)
01581-074315
01728723614
ম্যাপ লোকেশন:=
📍https://maps.app.goo.gl/BUVfc9TbjojUhGcx6

📖 আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন,রাসূল (ছাঃ) বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করেছে। যার মধ্যে সে অশ্...
01/05/2026

📖 আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন,
রাসূল (ছাঃ) বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করেছে। যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ্জ হ'তে ফিরবে সেদিনের ন্যায় (নিষ্পাপ অবস্থায়) যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন'।
----- বুখারী হা/১৫২১; মুসলিম হা/১৩৫০; মিশকাত হা/২৫০৭

📖 আল্লাহর রাসূল (সা:) বলেন,
আল্লাহ তায়ালার কাছে নামাজ সমূহের মাঝে সবচেয়ে উত্তম হলো- জুমুআর দিনে জামায়াতের সাথে ফজরের নামাজ।
------ জামেউস সহিহ; হাদিস নং - ১১১৯

Address

৩৪ পুরানা পল্টন, নুর জাহান শরীফ প্লাজা ( ২য় তলা ) ঢাকা/১০০০।
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801581074315

Alerts

Be the first to know and let us send you an email when Ababil - আবাবিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ababil - আবাবিল:

Share