Sabr Hajj & Umrah

Sabr Hajj & Umrah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabr Hajj & Umrah, Travel Service, Miraz Tower, 1st Floor, 25 Adarsho Chayanir, Ring Road, Shaymoli (Opposite of Badshah Faisal Institute), Dhaka.

'SABR Haj & Umrah Services' is committed to provide the very best in travel arrangements to the holy land for every pilgrim with the highest level of performance excellence Insha'Allah.

মনে থাকছে তো?
25/05/2026

মনে থাকছে তো?

জিলহজ্জের প্রথম ১০ দিন শুরু হলেই চারপাশে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। কোথাও হাজীদের “লাব্বাইক” ধ্বনি, কোথাও কুরবানির প্রস...
22/05/2026

জিলহজ্জের প্রথম ১০ দিন শুরু হলেই চারপাশে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। কোথাও হাজীদের “লাব্বাইক” ধ্বনি, কোথাও কুরবানির প্রস্তুতি, কোথাও আবার কেউ চুপচাপ নিজের আমল ঠিক করার চেষ্টা করছে।

এই দিনগুলোর মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা সূরা ফজরে বলেছেন—

“শপথ ফজরের, এবং শপথ দশ রাতের।”

অনেক মুফাসসির বলেন, এই “দশ রাত” হলো জিলহজ্জের প্রথম দশ রাত।
— তাফসির ইবনে কাসির

আমাদের জীবনে কত রাত আসে, কত রাত চলে যায়। কিন্তু সব রাতের মর্যাদা এক নয়। কিছু সময় আছে, যেগুলো আল্লাহ বান্দাদের জন্য বিশেষভাবে খুলে দেন ক্ষমার জন্য, ফিরে আসার জন্য, নতুনভাবে শুরু করার জন্য।

হয়তো এই দশ দিনের কোনো এক দোয়া,
কোনো এক সিজদা,
কোনো এক “আস্তাগফিরুল্লাহ”
আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় কিছু লিখে দিতে পারে।

তাই আসুন, এই দিনগুলো শুধু দেখে না যাই।
নিজেকেও বদলানোর চেষ্টা করি।

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ …

জিলহজ্জের প্রথম ১০ দিন — জিকির, তাকবীর ও আল্লাহর স্মরণে ভরে উঠুক আমাদের হৃদয়ইসলামের দৃষ্টিতে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দ...
20/05/2026

জিলহজ্জের প্রথম ১০ দিন — জিকির, তাকবীর ও আল্লাহর স্মরণে ভরে উঠুক আমাদের হৃদয়

ইসলামের দৃষ্টিতে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম হলো জিলহজ্জের প্রথম দশ দিন। এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার নিকট এতটাই প্রিয় যে রাসূল ﷺ বলেছেন—

“এই দশ দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই।”
— Sahih al-Bukhari

তাই এই দিনগুলো শুধু হজ্জের প্রস্তুতির সময় নয়; বরং প্রতিটি মুমিনের জন্য ইবাদত, তাওবা, জিকির ও আত্মশুদ্ধির এক মহামূল্যবান সুযোগ।

বিশেষ করে বেশি বেশি পাঠ করুন—

• তাকবীর — “Allahu Akbar”
• তাহলীল — “La ilaha illallah”
• তাহমীদ — “Alhamdulillah”

রাসূল ﷺ বলেছেন—

“এই দিনগুলোতে বেশি বেশি তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ করো।”
— Musnad Ahmad

এই দশ দিন হয়তো আমাদের জীবনের এমন কিছু দিন, যা আমাদের আখিরাতের ভাগ্য বদলে দিতে পারে।

আসুন—
জিহ্বাকে জিকিরে,
হৃদয়কে তাওবায়,
আর জীবনকে আল্লাহর আনুগত্যে ব্যস্ত রাখি।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…

জিলহজ্জের চাঁদ উঠার সাথে সাথেই শুরু হয় কুরবানির প্রস্তুতি— শুধু পশু কেনার নয়, নিজের নফসকে আল্লাহর জন্য প্রস্তুত করারও।...
17/05/2026

জিলহজ্জের চাঁদ উঠার সাথে সাথেই শুরু হয় কুরবানির প্রস্তুতি— শুধু পশু কেনার নয়, নিজের নফসকে আল্লাহর জন্য প্রস্তুত করারও।

যারা কুরবানির নিয়ত করেছেন, তারা যেন এই সুন্নাহর উপর আমল করতে ভুলে না যাই। জিলহজ্জের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল, নখ ও শরীরের কোনো অংশ না কাটা রাসূল ﷺ এর নির্দেশিত আমল।

এটি আমাদের মনে করিয়ে দেয়—
কুরবানি শুধু একটি পশু জবাই নয়, বরং আল্লাহর আনুগত্য ও ত্যাগের প্রতীক।

*** এই আমলটি শুধুমাত্র যারা কুরবানি করবেন তাদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং সাধারণভাবে সবার জন্যই আমলযোগ্য।

হজের আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এখনই সময় নিজেকে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত ও সুস্থ রাখার। আরেকটি বার...
16/05/2026

হজের আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি।

এখনই সময় নিজেকে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত ও সুস্থ রাখার। আরেকটি বার দেখে নিন সবকিছু প্রয়োজনমতো সঠিকভাবে নিয়েছেন তো?

12/05/2026

সবর আয়োজিত পডকাস্ট সিরিজ "আমার হজ্জ"

পর্ব ২ | সিজন ১| শিবলী মেহদি | কবির আনোয়ার | শাহরিয়ার খান

প্রথম পর্ব দেখতে কমেন্ট বক্স দেখুন জলদি!

জমজমের পানি সম্মানের, পরিচ্ছন্নতারও দায়িত্ব আমাদেরমসজিদে হারাম ও মসজিদে নববিতে ওজু করার জন্য আলাদা নির্ধারিত স্থান রয়ে...
12/05/2026

জমজমের পানি সম্মানের, পরিচ্ছন্নতারও দায়িত্ব আমাদের

মসজিদে হারাম ও মসজিদে নববিতে ওজু করার জন্য আলাদা নির্ধারিত স্থান রয়েছে। একইভাবে জমজমের পানি পান করার স্থানও আলাদা রাখা হয়েছে—যাতে সবাই সহজে, পরিচ্ছন্নভাবে এবং সম্মানের সাথে এই বরকতময় পানি গ্রহণ করতে পারেন।

দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায়, কেউ কেউ জমজমের পানির স্থানে ওজু করেন, হাত-মুখ ধৌত করেন বা সেখানে পানি ফেলে স্থান অপরিচ্ছন্ন করে তোলেন। এতে অন্য হাজীদের কষ্ট হয় এবং পবিত্র স্থানটির শৃঙ্খলা নষ্ট হয়।

মনে রাখুন—
জমজম শুধু পানি নয়, এটি একটি বরকতময় নিয়ামত।
এর স্থান ও ব্যবস্থাপনার প্রতি সম্মান দেখানোও ইবাদতের অংশ।

ওজু করুন নির্ধারিত ওজুখানায়
জমজম পান করুন নির্ধারিত স্থানে
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখুন
অন্য হাজীদের জন্য সহজ পরিবেশ নিশ্চিত করুন

আল্লাহ তাআলা আমাদের হজ্জকে নিরাপদ, সহজ ও কবুল করুন। আমিন।

উহুদ: ভালোবাসার এক অনন্য নাম ❤️রাসূলুল্লাহ (সা.) যখনই সফর শেষ করে মদিনায় ফিরতেন, উহুদ পাহাড় নজরে আসতেই তাঁর চেহারায় আ...
10/05/2026

উহুদ: ভালোবাসার এক অনন্য নাম ❤️

রাসূলুল্লাহ (সা.) যখনই সফর শেষ করে মদিনায় ফিরতেন, উহুদ পাহাড় নজরে আসতেই তাঁর চেহারায় আনন্দের আভা ফুটে উঠত। তিনি বলতেন:

- উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে, আর আমরাও তাকে ভালোবাসি। (সহীহ বুখারী)।

হারাম শরীফ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম উম্মাহর সম্মান ও ভালোবাসার প্রতীক।মক্কা ও মদিনায় আমরা যেমন ইবাদতে যত্নশীল...
10/05/2026

হারাম শরীফ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম উম্মাহর সম্মান ও ভালোবাসার প্রতীক।

মক্কা ও মদিনায় আমরা যেমন ইবাদতে যত্নশীল হই, তেমনি পরিচ্ছন্নতায়ও সচেতন হওয়া আমাদের ঈমানী দায়িত্ব।
খাবারের প্যাকেট, পানির বোতল, টিস্যু কিংবা যেকোনো ময়লা নির্ধারিত স্থানে ফেলুন।

রাসূল ﷺ পরিচ্ছন্নতাকে একজন মুমিনের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তাই আসুন—
-হারামকে পরিচ্ছন্ন রাখি
-অন্য হাজীদের জন্য পরিবেশ সহজ করি
-নিজের আমলকে সৌন্দর্যমণ্ডিত করি

“আপনার ছোট সচেতনতাই হারাম শরীফের সৌন্দর্য রক্ষা করতে পারে।”

মাত্রই দুই দিনের পরিচয়!কদিন আগেও কেউ কাউকে চিনতো না অথচ এখন ঘাড়ে হাত দিয়ে একসাথে সলাতে যাবার এই দৃশ্য দেখে মনে হচ্ছে, কত...
10/05/2026

মাত্রই দুই দিনের পরিচয়!

কদিন আগেও কেউ কাউকে চিনতো না অথচ এখন ঘাড়ে হাত দিয়ে একসাথে সলাতে যাবার এই দৃশ্য দেখে মনে হচ্ছে, কত কালের বন্ধুত্ব!

বন্ধুত্ব কি শুধু ছোটবেলায় হয়! যে সফর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই সফরেই তো আসল বন্ধুত্ব গড়ে উঠে।

হজ্জ সফর এমনই।

-------

একটা রুম আর একসাথে কিছুদিন কাটিয়ে দেয়া সময়টা আজীবন স্মৃতিতে ঝলমলে হয়ে থাক।

আল্লাহ, আপনি তাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে নিন, আমীন।

আপনার বাড়ির অর্ধেক কি ছেড়ে দিতে পারবেন আপনার কোনো দ্বীনী ভাইয়ের জন্য?কিংবা কয়েকশ গাছের ফলবাগানের অর্ধেক দিয়ে দেয়া? ব্যবস...
08/05/2026

আপনার বাড়ির অর্ধেক কি ছেড়ে দিতে পারবেন আপনার কোনো দ্বীনী ভাইয়ের জন্য?

কিংবা কয়েকশ গাছের ফলবাগানের অর্ধেক দিয়ে দেয়া? ব্যবসার অর্ধেক শেয়ার লিখে দেয়া। আপনি হয়ত পারবেন ইনশাআল্লাহ, কিন্তু বেশিরভাগ মানুষই পারবে না। কিন্তু চৌদ্দশো বছর আগে মদিনায় একদল মানুষ ছিলেন—তারা পেরেছিলেন। শুধু পেরেছিলেন না—হাসিমুখে পেরেছিলেন। তারা হলেন আনসার।

মক্কার মুসলমানরা যখন সর্বস্ব হারিয়ে মদীনায় এলেন—মাথার ওপর আশ্রয় নেই, পেটে খাবার নেই—তখন আনসাররা তাদের বরণ করলেন, যেন তারা তাদের আপন ভাই।

সাদ ইবনে রাবি' (রা.) তাঁর মুহাজির ভাই আব্দুর রহমানকে বললেন—

"আমার সম্পদের অর্ধেক তোমার। আমার বাগানের অর্ধেক তোমার। আমার দু'জন স্ত্রী আছেন—যাকে পছন্দ হয় বলো, তাকে আমি ছেড়ে দিচ্ছি।"

সুনানে নাসায়ী: হাদিস নং ৩৩৮৮। মুসনাদে আহমাদ: হাদিস নং ১৩৮১৬

পৃথিবীর ইতিহাসে আতিথেয়তার বহু নজির আছে, কিন্তু আনসারদের মতো করে কেউ নিজের সুখকে অন্যের প্রাপ্য বানিয়ে দিতে পারেনি।

এই আত্মত্যাগ দেখে আল্লাহ ﷻ কুরআনে আয়াত নাজিল করলেন—

"নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা অন্যদের নিজেদের উপর প্রাধান্য দেয়।"

সুরা হাশর, আয়াত ৯

মক্কা বিজয়ের পর সকল মুহাজির সাহাবীগণ যখন আনন্দে উৎফুল্ল, আনসার সাহাবীগণ তখন এই বিষয়টি ভেবে বিষণ্ণ:

"আল্লাহর রাসূল ﷺ তাঁর জন্মভূমি মক্কাকে ফিরে পেয়েছেন। তিনি কি এখন এখানেই থেকে যাবেন? আমাদের সাথে কি তিনি আর মদীনায় থাকবেন না? আমরা কি নবীজির ﷺ সান্নিধ্য হারিয়ে ফেললাম?"

নবীজি ﷺ যখন তাদের এই আশংকার কথা জানতে পারলেন। তখন তিনি আনসারদের ভালোবাসার প্রতিদানে বললেন যে, তিনি আমৃত্যু মদীনায় আনসারদের সাথেই থাকবেন!

কী আশ্চর্য প্রেম! পৃথিবীর মানুষ যেখানে স্বর্ণ মাপে পাল্লায়, আনসাররা সেখানে মেপেছিলেন ভালোবাসা দিয়ে। তাই আজও ইতিহাসের পাতা উল্টালে মনে হয়—আনসাররা কেবল সাধারন মানুষ ছিলেন না; তারা ছিলেন দয়ার ভাষায় লেখা এক অপূর্ব কবিতা।

Address

Miraz Tower, 1st Floor, 25 Adarsho Chayanir, Ring Road, Shaymoli (Opposite Of Badshah Faisal Institute)
Dhaka
1207

Opening Hours

Monday 10:15 - 19:45
Wednesday 10:15 - 19:45
Thursday 10:15 - 19:45
Saturday 10:15 - 19:45
Sunday 10:15 - 19:45

Telephone

+8801738777756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr Hajj & Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category