06/09/2025
গত কয়েকদিন যাবত আমার ম্যাসেঞ্জার, ওয়াটসএপ থেকে শুরু করে গ্রুপের পোষ্টেও সেন্টমার্টিন খোলার বিষয়ে এত বেশী প্রশ্ন আসছে যে রীতিমতো আমরা বিব্রত। এত ম্যাসেজ পোষ্ট রিপ্লাই করা আমাদের জন্য কষ্টসাধ্য তাই পোষ্টের মাধ্যমে একবারে উওর দিতে চাচ্ছি।
কিছু গ্রুপ ও গ্রুপের এডমিনরা প্রচার করছে অক্টোবরে সেন্টমার্টিন খুলে দিবে, যা সম্পূর্নরুপে ভিত্তিহীন ও অসত্য।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিক ও পর্যটন ব্যবসায়ীদের সাথে পর্যটন সীমিতকরন প্রসঙ্গে বোর্ড মিটিং সম্পন্ন হয়। উক্ত মিটিং এ পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে সিজন ক্ষতিগ্রস্ত হবার আশংকা করে অক্টোবরে পর্যটক পরিবহন ও রাত্রিযাপনের অনুমতির জন্য আলোচনা করলে বোর্ড সব সময়ের ন্যায় একমত পোষন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে এই ঘটনা আমাদের কাছে নতুন নয়।
এবার আসি আসল কথা ও যুক্তিতে,
০১) আমাদের অথর্ব বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়, বাংলাদেশ পর্যটন বোর্ডের হ্যাডম নাই সেন্টমার্টিন সম্পর্কিত কোন সিদ্ধান্ত নেয়ার। মূলত সেন্টমার্টিন সম্পর্কিত সকল সিদ্ধান্ত দেয় জলবায়ু ও পরিবেশ মন্ত্রনালয়, মজার না ব্যাপারটা?
০২) তার উপর সবচেয়ে বড় ব্যাপার হলো সেন্টমার্টিন জেটি ঘাট। বর্তমানে জেটির সংস্কার কাজ চলতেছে, সংস্কার বলতে নতুন জেটি হচ্ছে বলতে পারেন। মাত্র খুটির কাজ শেষ হয়েছে, বর্তমানে জেটির যে অবস্থা এটা কোন ভাবেই পর্যটকদের জন্য উপযুক্ত নয়।
০৩) অক্টোবরে রাত্রিযাপনের কথা বাদই দিলাম, নভেম্বরে দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে নিয়ম থাকলেও সরকার থেকে কোন শীপকে ভয়েজ দেয়া হবে না আর ভয়েজ না পেলে শীপও চলতে পারবে না 😏। আর কোন চাপের কারণে ভয়েজ দেয়া হলেও শীপ চলবে না কারণ সেন্টমার্টিনে যাতায়াতে একটা শীপে যে পরিমাণ খরচ তা ডে ট্যুরের মাধ্যমে উঠানো সম্ভব না।
পরিশেষে এটাই বলতে চাই, গত সিজনে ন্যায় এবছরও ডিসেম্বর-জানুয়ারী এই দুই মাস সেন্টমার্টিন রাত্রিযাপন করা যাবে, তবে এবছর হয়তো কিছুটা লিমিটেশন আসতে পারে।
আমরা সেন্টমার্টিন ট্রাভেল গ্রুপ আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে "২০২৫-২৬ সিজন" সেন্টমার্টিন ট্রিপের প্যাকেজ ঘোষনা করবো এবং ১৬ই সেপ্টেম্বর থেকে অগ্রিম বুকিং সংগ্রহ শুরু করবো যাতে যেই সিদ্ধান্তই আসুক না কেন আমরা আমাদের গেস্টদের সর্বোচ্চ সার্ভিস দিতে পারি। এত আগে প্যাকেজ পাবলিশ করার অবশ্যই কিছু কারণ আছে, এবছর সেন্টমার্টিন যেতে প্রত্যেক পর্যটককে করতে হবে রেজিষ্ট্রেশন যা শীপের টিকেটের সাথেই ইন্টিগ্রেট করা থাকবে। আমরা শুরুতে বুকিং সম্পন্ন করতে পারলে এইদিক দিয়ে এগিয়ে থাকবো।
আশা করি "সেন্টমার্টিন কবে খুলবে" টাইপ প্রশ্ন থেকে এখন আমরা পরিত্রান পাবো।
সাইদ আহমেদ