27/08/2026
হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড — ফ্লাইটের নতুন সময়সূচি ও পুনঃনির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
সম্মানিত যাত্রীবৃন্দ,
আবহাওয়াজনিত প্রতিকূলতা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) ইন্সপেকশন/পরিদর্শন কার্যক্রমের কারণে পূর্বনির্ধারিত ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত “হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড”-এর ফ্লাইট পরিচালনার অনুমতি পেতে কিছুটা বিলম্ব হয়েছে।
আজ নতুন ফ্লাইট পরিচালনার তারিখ পাওয়া গেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত হেলিকপ্টার ফ্লাইট পরিচালিত হবে।
🗓️ নতুন ফ্লাইটের তারিখ: ৪ সেপ্টেম্বর – ১২ সেপ্টেম্বর ২০২৬
🕒 ফ্লাইটের সময়: প্রতিদিন বিকাল ৩:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত
পূর্বনির্ধারিত ২৪ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর তারিখের বুকিং/ফ্লাইটসমূহ বাতিল অথবা নতুন সময়সূচি অনুযায়ী পুনরায় শিডিউল করার জন্য সম্মানিত যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“আকাশ থেকে দেখুন প্রিয় ঢাকা ♥️”
— কর্তৃপক্ষ
হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড