15/02/2022
আপনি কখন বুঝবেন, আপনার উদ্যোগ/ স্টার্টআপ সফল হতে চলেছে? কয়েকদিন সেল বেশি হলে? না!
আপনি একটা প্রডাক্ট নিয়ে মার্কেটে এসেছেন। আপনার প্রডাক্টের প্রচার শুরু করার পর বেশকিছু কাস্টমারের চাহিদার বল আপনার প্রডাক্টের ব্যাটে এসে লাগলো, ফাস্ট বল (চাহিদা তুঙ্গে) পেয়ে গোটাকয়েক ছক্কা মেরে দিলেন। তারপর?
আপনার প্রডাক্ট যখন মার্কেটে আসে, প্রাথমিকভাবে তিন ধরনের কাস্টমার আপনার প্রডাক্ট কেনে।
১। সে মনে মনে এমন একটা প্রডাক্ট খুঁজছিলো কিন্তু প্রডাক্টের আর কোনো সোর্সিং তার জানা ছিলো না।
২। এই প্রডাক্ট তার কাজে লাগতে পারে এটা জানা ছিলোনা কিন্তু দেখার পর সে প্রয়োজন অনুভব করে।
৩। এই প্রডাক্ট সে আগেও কিনেছে কিন্তু আগের সাপ্লাইয়ারের প্রতি কোনো বিষয়ে অসন্তুষ্ট হওয়ার কারণে, আপনার প্রডাক্টের মূল্য তুলনামূলক কম হওয়ার কারণে অথবা কোয়ালিটির পার্থক্য যাচাই করার কারণে সেইম প্রডাক্ট সে আপনার কাছ থেকে কেনে।
উপরের তিন ক্যাটেগরির মধ্যে প্রথম ক্যাটেগরির কাছে আপনি খুব সহজেই আপনার প্রডাক্ট বেচে দিতে পারেন। দ্বিতীয় ক্যাটেগরি প্রথমে কোয়েরি করে, পরে কিছু সময় দ্বিধায় থাকে, এরপর আপনি আপনার সেলিং স্কিল ব্যবহার করে তাকে পটায়ে সেল করে ফেলেন। তৃতীয় ক্যাটেগরির কাছে সেল করতে গিয়ে আপনি আপনার প্রডাক্টের কোয়ালিটি, প্রাইস, এক্সট্রা সার্ভিস, কম্পিটিটরদের বিভিন্ন অফার এইসবের কম্পিটিশনে পড়ে যান। আপনার স্টার্টআপ সাস্টেইনেবল বিজনেসে রুপান্তরিত করতে চাইলে এই তৃতীয় ক্যাটেগরিকে টার্গেট করেই আগাতে হবে। কিভাবে করবেন?
তৃতীয় ক্যাটেগরির কাছে সেল করতে যদিও আপনার অনেক বেগ পেতে হয় কিন্তু এরাই আসলে আপনার বিজনেস এগিয়ে নিয়ে যায়। প্রথম এবং দ্বিতীয় ক্যাটেগরি আপনার প্রডাক্ট কেনার পর দুইদিকে যেতে পারে, হয় তারা এই প্রডাক্ট আর কিনবেনা, নাহয় তৃতীয় ক্যাটেগরিতে চলে আসে, এখানেই আপনার চ্যালেঞ্জ এবং অপার্চুনিটি শুরু! আগে থেকেই তৃতীয় ক্যাটেগরিতে আছে অথবা আপনার প্রডাক্ট তার কাছে সেল করার মাধ্যমে যখন তাকে এই প্রডাক্টের রেগুলার কাস্টমারে পরিনত করলেন, এখন আপনার কাজ হলো তাকে আপনার রিপিট কাস্টমারে পরিনত করা।
তার কাছে এখন এই প্রডাক্টের চাহিদা আছে, সে আপনার কাছ থেকেও কিনতে পারে, অন্য কারো কাছ থেকেও কিনতে পারে। আপনার কাছ থেকেই কেন কিনবে?
১। পরিচিতি।
বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে আপনার আপনার টার্গেট কাস্টমারদের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের পরিচিতিটা স্ট্রং করে ফেলতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রচারণা মানেই সেলস অফার না! ডাইরেক্ট সেলস অফার দিয়ে আপনি শুধু প্রথম এবং দ্বিতীয় ক্যাটেগরির কাছে একবার সেল করতে পারবেন, যেমনটা করে বাসের ক্যানভাসার রা। একই কাস্টমারের কাছে সেকেন্ড টাইম সেল করতে চাইলে প্রডাক্টের কোয়ালিটির পাশাপাশি আপনার পরিচিতি লাগবে। এইজন্যই বিভিন্ন গ্রুপগুলোতে সরাসরি সেল পোষ্ট না দেয়ার রুলস আছে। এই রুল সেলারদের উপকারের জন্যই করা হয়ে থাকে, অথচ আমরা ভাবি আ্যডমিনগণ অযাচিত ক্ষমতা দেখাচ্ছে।
২। ব্যাড রিভিউ এর মূল্যায়ন।
কেউ আপনার প্রডাক্টের কোনো ল্যাকিং/ডিফেক্ট এর কথা বললে বিরক্ত না হয়ে খুঁতগুলো শুধরে নেন। যদি কোনো সীমাবদ্ধতার কারণে শুধরানো সম্ভব না হয়, আপনার কাস্টমার কে বুঝিয়ে বলুন কেন সম্ভব হচ্ছেনা।
৩। প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
আপনার কম্পিটিটরদের চেয়ে ভালো প্যাকেজ অফার করেন। মনে রাখবেন, ভালো অফার মানেই কম প্রাইস না! মার্কেট প্রাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাইস রেখেও আপনি ভালো প্যাকেজ অফার করতে পারেন। যেমন ধরেন, আপনি ৫০০ টাকার প্রডাক্ট ৪০০ টাকায় দিতে চাচ্ছেন, সরাসরি মূল প্রডাক্টের দাম ১০০ টাকা না কমিয়ে আপনি ডেলিভারি ফ্রী করে দিতে পারেন। অথবা, এর সাথে রিলেটেড অন্য একটা প্রডাক্টের দাম কমিয়ে দিতে পারেন। এতে একদিকে আপনার প্রডাক্ট মার্কেটে কমদামি প্রডাক্টের ট্যাগ পেলো না, অন্যদিকে আপনি দুইটা প্রডাক্ট সেল করতে পারলেন।
৪। কাস্টমার কে লয়ালটিতে বেঁধে ফেলা।
প্রাইস বা অফার দিয়ে আপনি আপনার কম্পিটিটরদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন কিন্তু অন্যকেউ এর চেয়ে ভালো অফার দিলে আপনার কাস্টমার সেইদিকে দৌড়াবে। কাস্টমারকে পরকিয়া থেকে আটকাতে চাইলে আপনার প্রডাক্ট বিক্রির জন্য বাধ্যতামূলক না এমন কিছু বাড়তি সার্ভিস দেন, যে সার্ভিসটা আপনি ছাড়া আর কেউ দিচ্ছেনা। এমন সার্ভিস দিতে গিয়ে যদি আপনার ১ টাকা বাড়তি খরচও হয়, আপনি মূল প্রডাক্টের দাম ২ টাকা বেশি রাখলেও কাস্টমার ওই প্রডাক্ট আপনার কাছ থেকেই নিবে। উদাহরণ স্বরূপ; আপনি এমন একটা প্রডাক্ট নিয়ে কাজ করেন যা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কাস্টমারের প্রয়োজন পরিমান প্রডাকশন করা সম্ভব হয়না, এক্ষেত্রে আপনি কয়েকজন কাস্টমারের ডিমান্ড আ্যনালাইসিস করে বাল্ক প্রডাকশন করে স্টকে রেখে দিতে পারেন, পরবর্তীতে যার যার প্রয়োজন অনুসারে সরবরাহ করলেন।
এখানে এক্স্যাম্পল আর স্ট্র্যাটেজিগুলো যেভাবে বর্ননা করা হয়েছে, ঠিক সেভাবে আপনার প্রডাক্ট/ বিজনেসে এর জন্য আ্যপ্লিকেবল না'ও হতে পারে। তবে, আপনি আপনার প্রডাক্ট/ বিজনেসের ধরন বুঝে যখন স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, সুফল পাবেন নিশ্চিত!
এইভাবে আপনি যদি মার্কেটে আপনার পরিচিতি স্ট্রং করতে পারেন, কাস্টমারের অভিযোগ মূল্যায়ন করেন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ কিছু সেবা দিয়ে একটা লয়াল কাস্টমার গ্রুপ তৈরী করে ফেলতে পারেন, তাহলেই বুঝে নিবেন আপনার স্টার্টআপ/ উদ্যোগ সফল হচ্ছে! আপনি একটা সাস্টেইনেবল বিজনেস পেতে যাচ্ছেন...
website: www.friendexdelivery.com
call:+8809638 557271 Or
+8801794 903573
page: https://www.facebook.com/FriendEx.Delivery