24/05/2026
দুই দিনের দুনিয়া।
নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ছাদে করে ঢাকা থেকে নরসিংদীতে আসার সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।