23/03/2024
দুপুরে খাওয়ার শেষে আমরা ভাই-বোনরা সামনের টেবিলে পড়তে বসতাম, আব্বু আর মাও সামনের খাটে শুয়ে বিশ্রাম নিতেন আর আমাদের পড়াশোনা তদারকি করতেন। আব্বু সব সময় মাকে বলতেন বিপু অনেক ভালো কিছু করবে,ছোট বেলায় যারা দুষ্ট থাকে বড় হয়ে তারা অনেক ভালো হয়। কখনো প্রাইভেট পড়ার ব্যাপারে আব্বু না করেছে এমন টা কখনোই হয়নি, আব্বু সব সময় বলতো পড়াশোনা ভালো হওয়ার জন্য যেখানে যেটা লাগে তাই করো, কিন্তু আমি কি করলাম!! এসএসসিতে খুব ভালো রেজাল্ট করিনি, যেদিন এসএসসি রেজাল্ট দিয়েছিলো বাসা থেকে অনেকটা দূরে ফরাজগঞ্জ ব্রিজের ওপর গিয়ে বসে ছিলাম, আব্বু ভাইকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে নিয়েছে সান্ত্বনাও দিয়েছে হাসি মুখে আমার রেজাল্ট গ্রহণ করেছে। রেজাল্ট ভালো না থাকা সত্বেও আমি ঢাকাতে পড়তে চেয়েছি আব্বু না করেনি, প্রাইভেট পলিটেকনিকে ভর্তি করে দিয়েছেন, এত এত টাকা দিয়ে পড়াশোনা করেছি ঢাকায় থেকে বিনিময়ে কি দিয়েছি বাবাকে, মাঝে একটা বন্ধুর সাথে ভুল সিদ্ধান্তে সমর্থন করে জীবনের খুবই বাজে একটা অভিজ্ঞতার সাক্ষী হয়েছি, সেখানেও আব্বু আমার প্রতি পজিটিভ ছিলেন, আব্বুর এত এত ভালোবাসা পাওয়ার পরেও বিনিময়ে প্রতিনিয়ত আমি নিজেকে এবং তাকে ঠকিয়েছি, কখনো অনুভবও করিনি, কিন্তু আজ আমি বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করতে পারি, আব্বুর সাথে আমার আগে যখনই ফোনে কথা হতো তার মধ্যে বেশির ভাগ সময় ৪০-৫০ মিনিট কথা হতো ফোনে, আজ ৮ মাসের বেশি ঠিক মতো কথা হয়না আব্বুর সাথে, নিজের প্রতি এখন আমার খুব বেশি ঘৃণা হয়, কষ্টে ফুপিয়ে কান্না আসে, কেনো জানি মনে হয় আমার জন্যই হয়তোবা পুরো পরিবার এলোমেলো হয়ে আছে, বাবা মায়ের প্রতি আমার ভালোবাসার প্রমাণ করতে হলে যেটা আমার প্রয়োজন সেই সাধ্য আমার হোক, মহান রবের কাছে প্রতি মোনাজাতে এটা আমি চাই, আমি চাই আমার বাবা-মায়ের কাছে তাদের প্রতি আমার ভালোবাসার গভীরতা প্রমাণ দিতে!! সেই তৌফিক আমায় দাও আল্লাহ।🥺🤲