01/06/2026
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন সাহেব দীর্ঘদিন ভারতের দিল্লিতে চিকিৎসাধীন থাকার পর আজ ৩১/০৫/২০২৬ ইং তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশের পরিবহন খাতে তাঁর অসামান্য অবদান, দূরদর্শী নেতৃত্ব, সততা ও কর্মময় জীবন চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রস্থান পরিবহন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া'ফু আনহু, ওয়া আসকিনহুল জান্নাতাল ফিরদাউস। আমিন, ইয়া রাব্বাল আলামিন।