Papers & Parcel

Papers & Parcel We take you one step further, so that you can get your package or parcel right where you need it, ju

Your trusted logistics partner.
24/02/2022

Your trusted logistics partner.

Papers & Parcel
29/07/2021

Papers & Parcel

We take you one step further, so that you can get your package or parcel right where you need it, just in time, that's o...
04/07/2021

We take you one step further, so that you can get your package or parcel right where you need it, just in time, that's our promise, thank you for staying with us.

04/07/2021
04/07/2021

ক্যাশ অন ডেলিভারির নামে যে কাস্টমারেরা প্রতারণা করে থাকেন, এর সমাধান বাণিজ্য মন্ত্রণালয় কীভাবে করবে? বাংলাদেশের ই-কমার্স সাইটগুলোতে প্রায় ৪৫ শতাংশ ভুয়া অর্ডার পড়ে থাকে, যা এ খাতের ব্যবসায়ীদের জন্য একটি গুরুতর হুমকি। অগ্রীম মূল্য পরিশোধ করা থাকলে আমাদের আচরণ হয় একরকম, আর মূল্য পরিশোধ করা না থাকলে আমাদের আচরণ হয় সম্পূর্ণ ভিন্ন রকম। কোনো কাস্টমার যখন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন, তখন নিচের ঘটনাগুলো ঘটে থাকে:

১। পার্সেল কুরিয়ারে বুকিং দেয়া হয়েছে। কুরিয়ারের খরচও ই-কমার্স কোম্পানি বহন করেছে। পার্সেল কাস্টমারের নিকটস্থ শাখায় পৌঁছার পর আর কাস্টমারের খবর নেই। সে আর ফোন ধরে না। পার্সেলও সংগ্রহ করে না।

২। কাস্টমার হঠাৎ ফোন ধরে বলবে, আমি অর্ডার ক্যান্সেল করেছি (আসলে সে অর্ডার ক্যান্সেল করে নি, ক্যান্সেল করলে পার্সেল পাঠানোই হতো না)।

৩। আমি এখন নিতে পারবো না। আমার কাছে টাকা নেই। এ পর্যায়ে যদি বলা হয়, পার্সেলটি পাঠাতে আমাদের ১৫০ টাকা লেগেছে, ফেরত আনতে আরও ১৫০ টাকা লাগবে, তখন বলবে- আপনাদেরটা আপানারা বুঝেন। আমি কোনো টাকা দিতে পারবো না।

৪। কখন অর্ডার করেছিলাম? কী অর্ডার করেছিলাম? মনে পড়ছে না তো। আচ্ছা একটা ছবি পাঠান, দেখি কী অর্ডার করেছি। ছবি পাঠানোর পর আর কাস্টমার ফোন ধরবে না।

৫। ঢাকার ভেতরের ঠিকানা হলে ডেলিভারিম্যানের জান নাকাল। কাস্টমার ফোন ধরে বলবে, আজ না, কাল আসেন। কাল গেলে বলবে, আজ না, পরশু আসেন। পরশু গেলে বলবে, আমি তো অর্ডার ক্যান্সেল করেছি।

৬। অমুক সময়ে পার্সেল নিয়ে আসেন। আমি এখন বাসায় নেই। অমুক সময়ে গেলে বলবে, এই ঠিকানায় না, অফিসের ঠিকানায় অফিস টাইমে আসেন। অফিস টাইমে অফিসের ঠিকানায় গেলে আর ফোন ধরবে না।

৭। অর্ডার ভেরিফাই করার জন্য ফোন দিলে বলবে, আমি তো অর্ডার করি নাই, আমার নামে অন্য কেউ করছে।

৮। আমি এখন ঢাকার বাহিরে আছি। ঢাকায় এসে ফোন দেবো। এই ফোন আর কখনো আসে না।

প্রতিটি ভুয়া অর্ডারে প্রায় ২০০ থেকে ১২০০ টাকার আর্থিক ক্ষতি হয়। প্যাকেজিং খরচ, ডেলিভারি খরচ, রিটার্ন খরচ, বিজ্ঞাপন খরচ, কর্মীদের পারিশ্রমিক, ইত্যাদি আমলে নিলে এসব প্রতারণামূলক ভুয়া অর্ডারের বিপরীতে যে টাকা ব্যয় হয়, তা সামাল দিতে প্রতিষ্ঠানগুলোকে চড়া দামে পণ্য বিক্রি করতে হয়। এই রিস্ক ফ্যাক্টরগুলো না থাকলে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আরও কম দামে পণ্য বিক্রি করতে পারতো।

পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরণের কাস্টমার খুঁজে পাওয়া যাবে না।
সবাই ইভ্যালির প্রতারণা নিয়ে লিখছে, আমি একটু আমাদের কিছু কাস্টমারদের চরিত্র নিয়ে লিখলাম। এদের কাছ থেকে অন্তত ২০% মূল্য অগ্রীম না নিয়ে পার্সেল পাঠানো উচিত নয়।

লেখা: Mohiuddin mohammad

আপনি কি জানেন যে আমরা ঢাকা সিটিতে অন্য কোনও কুরিয়ার পরিষেবা সরবরাহকারীর চেয়ে 90% দ্রুত এবং 40% কম সস্তা?  এটা কি আশ্চর...
03/07/2021

আপনি কি জানেন যে আমরা ঢাকা সিটিতে অন্য কোনও কুরিয়ার পরিষেবা সরবরাহকারীর চেয়ে 90% দ্রুত এবং 40% কম সস্তা? এটা কি আশ্চর্যজনক নয়? #দ্রুততম_এবং_বেটার_কুরিয়ার_সার্ভিসেস
Papers & Parcel

We are launching in a few days! Watch out this space for the uberization of courier services.
02/07/2021

We are launching in a few days! Watch out this space for the uberization of courier services.

আপনার প্রয়োজনীয় পার্স ফেলে আসছেন কাজিন এর বাসায়, চিন্তা করবেন না,   & Parcel, পৌঁছে দিবে।
02/07/2021

আপনার প্রয়োজনীয় পার্স ফেলে আসছেন কাজিন এর বাসায়, চিন্তা করবেন না, & Parcel, পৌঁছে দিবে।

02/07/2021

পণ্য আপনার।
ডেলিভারির দ্বায়িত্ব আমাদের 🛵

Address

Dhaka
1207

Telephone

+8801777963025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papers & Parcel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papers & Parcel:

Share