26/06/2021
আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখতে।রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ(RAOP)এর পত্র।
বরাবর
মাননীয় মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
দৃষ্টি আকর্ষণ:সচিব মহোদয়।
বিষয়:জনশক্তি প্রেরন খাতকে Shutdown(লকডাউন) মুক্ত রাখতে (জরুরী সেবা খাত) ঘোষণা করার উদ্যোগ গ্রহনের অনুরোধ প্রসঙ্গে।
মহোদয়,
কভিড-১৯ বিশ্ব মহামারী শুরু হওয়ার পর হতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রনোদনা প্রদান, দ্রুত করোনা টেষ্ট,আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখা,হোটেল কোয়ারেন্টিন বাবদ ভর্তুকি প্রদান,ভ্যাকসিন পাপ্তি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ সহ বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করায়,মন্ত্রনালয় ও আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহোদয়,
আপনি অবগত রয়েছেন,করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে জনশক্তি প্রেরন খাত তথা রিক্রুটিং এজেন্সি সমূহ শত শত কোটি টাকা আর্থিক ক্ষতিতে পতিত হয়েছে।২২ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর,জনশক্তি প্রেরন খাতকে জরুরী সেবা খাত ঘোষণা করে, বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধা ও রিক্রুটিং এজেন্সি সমূহকে Shutdown(লকডাউন ) আওতামুক্ত রাখা খুবই জরুরী।
(১)ইতিমধ্যেই হাজার হাজার কর্মীর টিকেট ও কোয়ারেন্টাইন হোটেল বুকিং অফেরতযোগ্য প্রায় ১৫০ কোটি টাকার অধিক প্রদান করা হয়েছে।
(২)গ্রার্মেন্টস সমূহকে লকডাউনের আওতায় মুক্ত রাখা হয়েছে।আমরা মনে করি,গ্রার্মেন্টস এর চাইতেও জনশক্তি প্রেরন খাত দেশ ও জাতির স্বার্থে অধিক গুরুত্বপূর্ণ।
(৩)লকডাউনে জনশক্তি প্রেরন খাত বন্ধ থাকলে,লক্ষাধিক ভিসা পাপ্ত কর্মীর গমন অনিশ্চিত হয়ে পরবে ও ছুটিতে আসা, হাজার হাজার ভিসা,ইকামা, ছুটির মেয়াদ শেষ হয়ে কর্মীদের সংশ্লিষ্ট দেশে গমন অনিশ্চিত হওয়া সহ কর্মী গ্রহনকারী দেশ নতুন ডিমান্ড ইসূ করবে না। ভবিষ্যতে এই খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পরবে।
(৪)বন্ধু প্রতিম বিভিন্ন দেশ করোনার মোধ্যেও যতো দিন কর্মী নিতে চাইবে তত দিন,আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখতে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই কর্মী প্রেরন অব্যাহত রাখা একান্ত প্রয়োজন।
(৫)রেমিট্রেন্স যোদ্ধা তথা জনশক্তি প্রেরন খাতকে বাচাতে,
জরুরী সেবা খাতের আওতাভুক্ত করার জন্য মন্ত্রনালয় ও আপনার সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে উদ্যোগ গ্রহন অতি জরুরী ও একান্ত অপরিহার্য।
এমতাবস্থায় উপরোক্ত বিষয়গুলো সুবিবেচনা করে, দেশের রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা রক্ষায়,দেশের বৃহত্তর স্বার্থে।আন্তর্জাতিক ফ্লাইট সচল রেখে, জনশক্তি প্রেরন খাতকে লকডাউন এর আওতা মুক্ত রাখতে (জরুরী সেবা খাত) ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আন্তরিক উদ্যোগ গ্রহনের জন্য আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি।
বিনীত অনুরোধে:
এম টিপু সুলতান-সভাপতি
আরিফুর রহমান-মহাসচিব
কার্যনিবার্হী কমিটি-
রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ।