Atyab Air

Atyab Air Your trusted agency for Air arrive, Feel free to fly far....

হজ্জে পথ হারিয়ে ফেললে ঘাবড়াবেন না, বরং সাথে নিজের মুয়াল্লিমের নাম্বার, হোটেল কার্ড রাখুন, নিচের ছবিতে দেয়া ধাপগুলো অনুসর...
01/06/2024

হজ্জে পথ হারিয়ে ফেললে ঘাবড়াবেন না, বরং সাথে নিজের মুয়াল্লিমের নাম্বার, হোটেল কার্ড রাখুন, নিচের ছবিতে দেয়া ধাপগুলো অনুসরন করুন।
আল্লাহ হাজিদের এই মোবারক সফর সহজ করুন!

ছবিতে দেয়া বিষয়গুলো মেনে চললে আপনার যাত্রা অনেকটা সহজ হবে। আল্লাহ হাজিদের কবুল করুক।
01/06/2024

ছবিতে দেয়া বিষয়গুলো মেনে চললে আপনার যাত্রা অনেকটা সহজ হবে। আল্লাহ হাজিদের কবুল করুক।

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা! আল্লাহর আশেকগণের ভিড়ে কাবা! হে আল্লাহ্ম আপনি সকল হাজিদের কে কবুল করুন। আমাদেরকেও তার ঘরে ...
01/06/2024

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা! আল্লাহর আশেকগণের ভিড়ে কাবা!
হে আল্লাহ্ম আপনি সকল হাজিদের কে কবুল করুন। আমাদেরকেও তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করুন!

অসুস্থতা যেন আপনার হজ্জের কার্যক্রম কে বাধাগ্রস্থ না করে, তাই আগ থেকেই সতর্ক থাকুন এবং সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া ...
26/05/2024

অসুস্থতা যেন আপনার হজ্জের কার্যক্রম কে বাধাগ্রস্থ না করে, তাই আগ থেকেই সতর্ক থাকুন এবং সুস্থতার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ সকল হাজিদের কে কবুল করুন।

হজ্জ যাত্রিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন। ভোগান্তিকর বিষয় হচ্ছে NUSUK কার্ড। তাই আপনার এজেন্সির সাথে এ বিষয়ে পরিস...
26/05/2024

হজ্জ যাত্রিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন। ভোগান্তিকর বিষয় হচ্ছে NUSUK কার্ড। তাই আপনার এজেন্সির সাথে এ বিষয়ে পরিস্কার হয়ে নিবেন।

আগামি ১লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে US-BNAGLA র ঢাকা-জেদ্দা রুটের ডিরেক্ট ফ্লাইট। এই উপলক্ষে সকল আন্তর্জাতিক ও ডোমেস্টি...
26/05/2024

আগামি ১লা আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে US-BNAGLA র ঢাকা-জেদ্দা রুটের ডিরেক্ট ফ্লাইট। এই উপলক্ষে সকল আন্তর্জাতিক ও ডোমেস্টিক টিকিটে ফ্ল্যাট ১০% ডিস্কাউন্টের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি। আপনার ডিস্কাউন্ট নিশ্চিত করতে আমাদের সাথে কানেক্টেড থাকুন।

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।✓GCC ভিসা আসলে কী?উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ...
19/05/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --
সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।
✓GCC ভিসা আসলে কী?
উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।প...
19/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!
ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।
পর্ব-৩

২০২৪ সালে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন যেসব দেশে
এই অভিবাসন নীতিতে ভ্রমণকারীকে গন্তব্যের দেশে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ভিসা প্রদান করা হয়। এই ভিসা প্রদানের জায়গাটি হতে পারে সমুদ্র বন্দর, স্থল চেকপয়েন্ট অথবা বিমানবন্দর। এই প্রবেশাধিকার প্রাপ্তির জন্য তাদেরকে যাত্রা শুরুর আগে নিজেদের দেশে থাকা অবস্থায় কোনও আবেদন করতে হয় না।

কোনও কোনও দেশে প্রবেশের সময় এই অন-অ্যারাইভাল ভিসার জন্য ফি দিতে হয়। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা-অন-অ্যারাইভাল নিয়ে ১৮টি দেশে প্রবেশ করতে পারবে। আর এই জন্য ভিসাপ্রাপ্তির সময় তাদেরকে কোনও ভিসা ফি পরিশোধ করতে হবে না। তাছাড়া এই ভাবে ভিসা গ্রহণ প্রক্রিয়াতে কোনও ঝামেলা পোহাতে হয় না।

চলুন, এবার দেখে নেয়া যাক বিনামূল্যে অন-অ্যারাইভাল ভিসা সরবরাহকারী দেশগুলো।

১. বলিভিয়া

২. বুরুন্ডি

৩. কম্বোডিয়া

৪. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ

৫. কমোরো দ্বীপপুঞ্জ

৬. জিবুতি

৭. গিনি-বিসাউ

৮. মালদ্বীপ

৯. মৌরিতানিয়া

১০. মোজাম্বিক

১১. নেপাল

১২. সামোয়া

১৩. সেশেল্স

১৪. সিয়েরা লিওন

১৫. সোমালিয়া

১৬. তিমুর-লেস্তে

১৭. টোগো

১৮. টুভালু

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় তথা ৯০ দিন ভ্রমণের সুযোগ রয়েছে- গিনি-বিসাউ, নেপাল, এবং বলিভিয়ায়। সামোয়া ও সেশেল্স-এ থাকা যাবে ৬০ দিন। কমোরো আইল্যান্ড্সে অবস্থানের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ ৪৫ দিন। জিবুতি ও মৌরিতানিয়ায় থাকা যাবে ৩১ দিন । মালদ্বীপ, কেপ ভার্দে, সোমালিয়া, মোজাম্বিক, সিয়েরা লিওন, তিমুর-লেস্তে, এবং কম্বোডিয়া বেড়ানোর জন্য পাওয়া যাবে ৩০ দিন, যেখানে বুরুন্ডি এবং টুভালু’র ক্ষেত্রে বলা হয়েছে ১ মাসের কথা।

আফ্রিকার দেশ ‘টোগো’তে অবস্থানের জন্য পাওয়া যাবে মাত্র ১৫ দিন।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।প...
06/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ!

ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।

পর্ব-২

২০২৪ সালে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
বিভিন্ন দেশের অভিবাসন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় কার্যনীতি হচ্ছে ভিসা-মুক্ত প্রবেশ। যেখানে বিদেশে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশের নাগরিকের আগে থেকে কোনও রকম ভিসা-প্রাপ্তির প্রয়োজন পড়ে না। এই নিয়মে ভ্রমণরতদের ভিসা ফি দিয়ে কোনও রূপ আনুষ্ঠানিক ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় না।

ঘুরে বেড়ানো বা ব্যবসা; যে কোনও উদ্দেশ্যেই এই সুবিধা নেওয়া যায়। তবে এইভাবে গন্তব্যের দেশটিতে অবস্থান করার একটি নির্দিষ্ট সময় সীমা থাকে, যা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে।

হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ২২টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। এই দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের নিজ দেশের ভেতরে থেকে ভিসা প্রাপ্তির জন্য অগ্রীম আবেদন করতে হবে না। এমনকি বিমানবন্দর পেরিয়ে সেই দেশগুলোতে প্রবেশের সময়েও প্রয়োজন হবে না কোনও ধরনের আনুষ্ঠানিক অনুমতির।

চলুন, ভিসা ছাড়া গন্তব্যের দেশগুলো এক নজরে দেখে নেয়া যাক।

১. বাহামাস

২. বার্বাডোস

৩. ভুটান

৪. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

৫. কুক দ্বীপপুঞ্জ

৬. ডমিনিকা

৭. ফিজি

৮. গ্রেনাডা

৯. হাইতি

১০. জ্যামাইকা

১১. কিরিবাতি

১২. লেসোথো

১৩. মাদাগাস্কার

১৪. মাইক্রোনেশিয়া

১৫. মন্টসেরাট

১৬. নিউয়ে

১৭. রুয়ান্ডা

১৮. সেন্ট কিটস ও নেভিস

১৯. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস

২০. গাম্বিয়া

২১. ত্রিনিদাদ ও টোবাগো

২২. ভানুয়াতু

এখানে মাদাগাস্কার, রুয়ান্ডা, এবং ভানুয়াতু গত বছর পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু রেখেছিল। আর ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ কিরিবাতি এ বছরে এই তালিকায় নতুন সংযোজন।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময়- ৬ মাসের মেয়াদে ফ্রি ভিসায় থাকা যাবে বার্বাডোস, ডোমিনিকা, জ্যামাইকা, এবং মন্টসেরাট-এ। ফিজিতে ভ্রমণ করার জন্য বরাদ্দ রয়েছে সর্বোচ্চ ৪ মাস। ৯০ দিনের মেয়াদে অবস্থান করা যাবে কিরিবাতি, সেন্ট কিটস ও নেভিস এবং লেসোথো’তে, যেখানে বাহামা, গ্রেনাডা, এবং হাইতি’র ক্ষেত্রে বলা আছে ৩ মাসের কথা।

কুক আইল্যান্ড্স-এ ফ্রি ভিসার মেয়াদ ৩১ দিন, গাম্বিয়া, মাইক্রোনেশিয়া, রুয়ান্ডা, ভানুয়াতু, ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড্সে ৩০ দিন, এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স-এ ১ মাস। ত্রিনিদাদ ও টোবাগোতে থাকার সুযোগ আছে ৩০ থেকে ৯০ দিন। আর মাদাগাস্কার-এ অবস্থানের সময়সীমা সবচেয়ে কম; মাত্র ১৫ দিন।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ। ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।...
05/05/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ঘুরতে পারবেন ৪০ টি দেশ। ধারাবাহিক এই লিখাটি সম্পূর্ণ পেতে লাইক ফলো কর আমাদের পেইজের সাথেই থাকুন।

পর্ব-১

বিশ্ব ভ্রমণ করতে সবারই ভালো লাগে। ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই উড়াল দেন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছুটে যান প্রকৃতির কাছে কিংবা সমুদ্রের মাঝে। বিশ্বের অনেক দেশই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। কিন্তু ভিসা প্রসেসিংয়ের জটিলতার কারণে সেসব দেশে যাওয়া মুশকিল। তবে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে যেতে প্রয়োজন হবে না কোনও ভিসার। শুধু টিকিট কেটেই উড়াল দেওয়া যায় সেসব দেশে।

পাসপোর্ট বা ভিসার ঝক্কি-ঝামেলার কারণে বিদেশ ভ্রমণে যারা এখনও যেতে পারছেন না তারা জেনে নিন কোন কোন দেশে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশ্ব ভ্রমণে যাওয়ার আগে এসব তথ্য আপনাকে বেশ উপকৃত করবে। বাংলাদেশি পর্যটকরা যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন চলুন জেনে নেই।

দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২-এর বিশ্ব ভ্রমণের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার তথ্য মতে, বিশ্বের ভ্রমণ তালিকায় বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১০৪ এবং অ্যাকসেস ৪০। সেই অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশে ঘুরতে পারবেন। যার মধ্যে রয়েছে এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ।

এসব দেশে সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি পাবেন বাংলাদেশি পর্যটকরা।

চলবে......

কিরগিস্তানে কাজের ভিসায় যেতে ইচ্ছুকগন যোগাযোগ করতে পারেন। 01612-942372
01/05/2024

কিরগিস্তানে কাজের ভিসায় যেতে ইচ্ছুকগন যোগাযোগ করতে পারেন।
01612-942372

হাংরিতে চকলেট ফেক্টরির জন্য স্লট থাকা সাপেক্ষে কিছু শ্রমিক নেয়া হবে। যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন; পেইজে মেসেজ দি...
30/04/2024

হাংরিতে চকলেট ফেক্টরির জন্য স্লট থাকা সাপেক্ষে কিছু শ্রমিক নেয়া হবে। যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন; পেইজে মেসেজ দিয়ে বা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন_
01612-942372

প্রয়োজনীয় কাগজপত্রঃ
🟠পাসপোর্ট ( কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা লাগবে )
🟠এন আই ডি ( পাসপোর্টের সাথে হুবুহু মিল থাকতে হবে )
🟠জন্ম নিবন্ধন ( ইংরেজি, পাসপোর্ট ও এনআইডির সাথে মিল থাকতে হবে )
🟠এসএসসি ও এইচএসসি সারটিফিকেট ( পাসপোর্ট ও এনআইডির সাথে মিল থাকতে হবে )
🟠পুলিশ ক্লিয়ারেন্স ( ৩ মাসের বেশি পুরনো হওয়া যাবে না )
🟠ব্যাংক স্টেটমেন্ট ( বিবাহিত হলে ৬ লাখ, অবিবাহিত হলে ৪ লাখ )

Address

Abdus Salam Mansion, Mogoltuly
Cumilla
3520

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801612942372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atyab Air posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category