11/03/2019
সাইরু হিল রিসোর্ট,বান্দরবান
সৌন্দর্যের দিক থেকে প্রথম সারিতে থাকা একটি অনিন্দ্য সুন্দর আর মনোরম রিসোর্ট – সাইরু হিল রিসোর্ট। বান্দরবান শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এটি । সাইরু রিসোর্ট সম্ভবত বান্দরবানের সবচেয়ে এক্সপেন্সিভ রিসোর্ট। তবে অসম্ভব রকম সুন্দর একটা জায়গা সাইরু । এটি দেখে মনপ্রাণ জুড়োবে বেরসিক মানুষেরও। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একইসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয় । কোনও এক প্রেমপিয়াসী পাহাড়ি কন্যার নাম থেকেই নাকি এই রিসোর্ট (Sairu Hill Resort) এর নামকরণ।
রিসোর্টটি পাহাড়ের উপরে। যতদূর চোখ যাবে সবুজ তো দেখবেনই। প্রতিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ অথবা এক হাজার ফুট উপরে হওয়ায় মেঘ ছুঁয়ে যাবে আপনার পায়ে। সাঙ্গু নদীর অপরূপ দৃশ্য তো থাকছেই। পাহাড়, নদী আর আকাশের এ এক অপূর্ব মিতালী । পাশাপাশি আপনাকে সন্তুষ্ট করবার জন্য বিলাসবহুল জীবন যাপনের প্রতিটি সরঞ্জাম থাকছে রিসোর্টে। এককথায় কয়েক দিন ছুটি কাটিয়ে যাবার জন্য অনন্য জায়গায়টি।
কখন যাবেন:
শরৎকাল হলো সাইরু ভ্রমণের জন্যে সবচেয়ে ভালো সময় । কিন্তু যারা মেঘ ভালোবাসেন তাদের জন্যে বর্ষাকাল হতে পারে সেরা সময় ।
আপনার পছন্দের প্যাকেজের জন্য যোগাযোগ করুনঃ
01711972357