08/07/2026
কাঁকড়া বীচ কক্সবাজার
লাল কাঁকড়া বীচ ইনানী
Red Crab Beach in Cox's Bazar
Kakra Beach
কক্সবাজারের ইনানী বিচের বালুর চরে পায়ে হেঁটে কিংবা ট্যুরিস্ট বাইক নিয়ে ঘোরাঘুরির সময় নজরে পড়ে অপূর্ব সুন্দর লাল কাঁকড়া। নিজের তৈরি করা বাসা (গর্ত) থেকে বেরিয়ে ছোটাছুটির সময় পা দিয়ে একে রেখেছে নানান আকৃতির আলপনা। যা নিমিষেই নজর কাড়ে বেড়াতে আসা দর্শনার্থীদের। সৈকতের তীরে
লাল কাঁকড়ার খোঁজ জানতে চাইলে স্থানীয় টুরিস্ট বাইক চালক ও ট্যুর গাইডেরা জানান, সকাল ৮টার পর থেকেই বালুচরে ঘুরতে দেখা যায় লাল কাঁকড়া। রোদ যতক্ষণ থাকে ততক্ষণ এদের বিচরণ নজরে পড়ে। সন্ধ্যা নামার সাথে সাথে তারা আবার গর্তে ঢুকে যায়।
ইনানী বিচের চর ধরে কিছুদূর সামনে গেলেই সামনে দেখা মিলবে লাল কাঁকড়ার। তারা দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে চরের বুকে। টকটকে লাল কাঁকড়াগুলো দেখতে বেশ সুন্দর। দেখা গেছে অনেকেই কাকড়ার ছবি তুলছে। একটু দূর থেকে দেখা যায় লাল কাঁকড়া। মানুষের শব্দ পেলে তারা দৌড়ে ঢুকে নিজের গর্তের ভেতর।
ঢাকা থেকে ঘুরতে আসা হাসান আল মামুন বলেন, বিচে ঘুরতে এসে লাল কাঁকড়ার দেখা পেলাম। কক্সবাজারে বিচে বেড়ানোর পাশাপাশি লাল কাঁকড়া দেখা এ যেন অন্যরকম এক অনুভূতি।
লাল কাঁকড়ার বৈশিষ্ট্য হলো এরা রোদে বের হয়, শব্দ পেলে ছুটে পালায় নিরাপদে, ঢুকে পড়ে সৈকতের বালিতে নিজেদের তৈরি করা ঘরে (গর্তে)। আর সৈকতের চরে গর্ত করে থাকা এদের পছন্দ। আর যখন নিরাপদ আশ্রয় পায় না তখন পা গুটিয়ে বসে যায় এর মাঝেই। দেখা যায় তীক্ষ্ণ নখের ওপর ভর করে চলে এরা। আর চলার সময় উঁচিয়ে থাকে দু’টি শিং।
কক্সবাজারে এসে চিকচিকে সাদা বালির ওপর আট পা দিয়ে কাঁকড়ার দৌঁড় উপভোগ করেন দর্শনার্থীরা। কক্সবাজারের সমুদ্র সৈকতে দর্শনার্থীর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এ কাঁকড়া। এখানে আসা দর্শনার্থীরা কাঁকড়ার খোঁজে ছুটছেন চরের বুকে।
info: 01312-821338