Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন

Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন, Train station, Cox's Bazar.

নাশকতা এড়াতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে সরকারি বাহন ট্রেনকে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে সিসি ক...
18/01/2024

নাশকতা এড়াতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে সরকারি বাহন ট্রেনকে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আন্তনগর ট্রেন এবং পরবর্তী সময়ে বাকি ট্রেনগুলোকেও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মূলত, যাত্রীদের কাছে যেসব ট্রেনের চাহিদা বেশি, সেসব আন্তনগর ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে।
Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন

#কক্সবাজাররেললাইন
#রেল_মন্ত্রণালয়


যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প...
18/01/2024

যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প্রতিদিনই দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী মাস থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও কমিউটার ট্রেন চালু হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়দের চাহিদা রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যেন ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালু করতে পারে। ফলে স্থানীয় যাত্রীদের চাহিদা পূরণ হবে। কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।

কমিউটার ট্রেনটি প্রতিদিনই দুবার করে যাতায়াত করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয়েছে ১০১ কিলোমিটার রেলপথ।
Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন

#কক্সবাজাররেললাইন


#রেল_মন্ত্রণালয়

আজ থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন যোগে আসা পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে চালু হলো বিআরটিসি দ্বীতল বাসে সিটি বাস সার্...
22/12/2023

আজ থেকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন যোগে আসা পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে চালু হলো
বিআরটিসি দ্বীতল বাসে সিটি বাস সার্ভিস৷ জেলা প্রশাসন, কক্সবাজারের উদ্যোগে আনা বিআরটিসি এর বাসগুলো রেলস্টেশন হতে কলাতলী, সুগন্ধ্যা, লাবনী হয়ে ঘুন গাছতলা পর্যন্ত চলাচল করবে। সকলের সহযোগিতা কামনা করছি।

লাবনী থেকে রেল স্টেশন ভাড়া - ২৫ টাকা।
সুগন্ধা থেকে রেল স্টেশন ভাড়া - ২০ টাকা।
ডলফিন মোড় থেকে রেল স্টেশন ভাড়া - ১৫ টাকা।

20/12/2023

কুয়াশা ভেদ করে এসে আবার কুয়াশায় মিলিয়ে গেল
“আন্তঃনগর”! 😍

৭ঃ৪২ (সাতকানিয়া)

-
-
-
-
-
-
-
-
-



কক্সবাজার ট্রেনের ব্যাপক চাহিদা দেখে বাংলাদেশ রেলওয়ে আগামী ১লা জানুয়ারি তে এরো একটি নন স্টপেজ ট্রেন চালু করার সিদ্ধান্ত ...
06/12/2023

কক্সবাজার ট্রেনের ব্যাপক চাহিদা দেখে বাংলাদেশ রেলওয়ে আগামী ১লা জানুয়ারি তে এরো একটি নন স্টপেজ ট্রেন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে....

নতুন ট্রেনের প্রস্তাবিত সময়সূচি:

ঢাকা ছাড়বে সকাল ৬.১৫মিনিট
কক্সবাজার ছাড়বে রাত ৮ টা।

তবে প্রস্তাবিত ৩টি নামই অনেক সুন্দর।
#পালংকি_এক্সপ্রেস
#প্রবাল_এক্সপ্রেস (এই নামটি আমার পছন্দ। ব্যক্তিগত মতামত)
#তরঙ্গ_এক্সপ্রেস

যারা একদিনের ট্যুর দিতে কক্সবাজার যেতে চান তাহলে জন্য অনেক সহজ।

ঢাকা থেকে রাত ১০.৩০ মিনিটে কক্সবাজার নামিয়ে দিবে সকাল ৭.২০ মিনিটে।

সারাদিন ঘুরাঘুরি করে রাত ৮ টা সময় আবারও কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক ❤️

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ফার্স্ট ডাউন ট্রিপ ঢাকা টু কক্সবাজার এ যাত্রীদের জন্য ভালোবাসা।
02/12/2023

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ফার্স্ট ডাউন ট্রিপ ঢাকা টু কক্সবাজার এ যাত্রীদের জন্য ভালোবাসা।

আলহামদুলিল্লাহ অভিনন্দন🌺🎉 মোঃ ফরহাদ চৌধূরী ❤️স্টেশন মাস্টার গ্রেড-৪ কক্সবাজার আইকনিক রেলস্টেশন।
27/11/2023

আলহামদুলিল্লাহ অভিনন্দন🌺🎉
মোঃ ফরহাদ চৌধূরী ❤️
স্টেশন মাস্টার গ্রেড-৪ কক্সবাজার আইকনিক রেলস্টেশন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ এর প্রাক্তন ক্যাডেট কক্সবাজার আইকনিক রেলস্টেশনের ডিজাইনার বুয়েটিয়ান মোহাম্মদ ফয়েজ উল্লাহ! সম্প্রত...
23/11/2023

ফৌজদারহাট ক্যাডেট কলেজ এর প্রাক্তন ক্যাডেট
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের ডিজাইনার বুয়েটিয়ান মোহাম্মদ ফয়েজ উল্লাহ!

সম্প্রতি কক্সবাজারের রেলস্টেশনের নান্দনিক শিল্পমার্জিত সৌন্দর্য্যে সবাই অভিভূত, তবে এই ডিজাইন কোনো বিদেশি শিল্পী দিয়ে করা নয়। বরং, বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ফয়েজ উল্লাহ এই নান্দনিকতার কারিগর।

২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন Volumezero Limited, যার মূল কাজ বিভিন্ন আর্কিটেক্ট নিয়ে কাজ করা। বসুন্ধরা সিটি বা গ্রামীণ ফোনের হেড কোয়ার্টারের আর্কিটেচার ও তারই আরও দুইটি অনবদ্য সৃষ্টি।

মোহাম্মদ ফয়েজ উল্লাহ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ হতে পড়াশোনার পর বুয়েট থেকে ব্যাচেলর অভ আর্কিটেকচার এবং মাস্টার্স অভ আর্কিটেকচার করেন নব্বই এর দশকে। অতঃপর ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত বুয়েটের শিক্ষক হিসেবেও কাজ করেন। আর্কিটেকচারাল কাজের জন্য দ্যা অ্যামেরিকান ইনস্টিটিউট অভ আর্কিটেকচার (AIA) থেকেও সনদ অর্জন করেন তিনি।

©️ Short Stories

আসন বিন্যাস/ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারSeat plan /DHAKA - CHITTAGONG-COXSBAZARCox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়...
23/11/2023

আসন বিন্যাস/ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার
Seat plan /DHAKA - CHITTAGONG-COXSBAZAR
Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন



#কক্সবাজাররেললাইন
#চট্টগ্ৰাম






#বাংলাদেশ #রেলওয়ে #কক্সবাজার #এক্সপ্রেস #ট্রেন
#ঢাকা #চট্টগ্রাম #কক্সবাজার

আসসালামু আলাইকুম 🤍✨ঢাকা থেকে কক্সবাজার রুটের ননস্টপ কক্সবাজার এক্সপ্রেসে যাদের জানালার পাশের সীট নিয়ে সমস্যা হচ্ছে, তাদে...
23/11/2023

আসসালামু আলাইকুম 🤍✨
ঢাকা থেকে কক্সবাজার রুটের ননস্টপ কক্সবাজার এক্সপ্রেসে যাদের জানালার পাশের সীট নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য সীট প্ল্যান দেওয়া হলো।
শোভন চেয়ার/S_Chair: ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০-৩৩ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রামূখী আসন হবে।
এসি চেয়ার/Snigdha: ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৭ সোজা বা যাত্রামূখী আসন হবে।

৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের চূড়ান্ত ভাড়ার তালিকাঃ 🚇 ঢাকা-কক্সবাজার-ঢাকা √ শোভন চেয়ার- ৬৯৫ টাকা। √ স্নিগ্ধা- ১৩২৫...
23/11/2023

৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের চূড়ান্ত ভাড়ার তালিকাঃ

🚇 ঢাকা-কক্সবাজার-ঢাকা
√ শোভন চেয়ার- ৬৯৫ টাকা।
√ স্নিগ্ধা- ১৩২৫ টাকা।
√ এসি সিট- ১৫৯০ টাকা।
√ এসি বার্থ- ২৩৮০ টাকা।

🚇 চট্টগ্রাম- কক্সবাজার- চট্টগ্রাম
√ শোভন চেয়ার- ২৫০ টাকা।
√ স্নিগ্ধা- ৪৭০ টাকা।
√ এসি সিট- ৫৬৫ টাকা।
√ এসি বার্থ- ৮৪৫ টাকা।

Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন



Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Railway Station। কক্সবাজার রেলওয়ে স্টেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category