02/05/2022
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ পশ্চিম আকাশে শাওয়ালের একফালি চাঁদ ঈদের সওগাত নিয়ে এলে আগামীকাল ঈদ।ঈদ মানে আনন্দ। অন্যান্য উৎসব থেকে ঈদের পার্থক্য হল- ছোট-বড় সবাই এর অংশীদার। সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যে রয়েছে অপার আনন্দ। ঈদের দিন ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধির বার্তা-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে স্বস্তির পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। সর্বোপরি সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
“ঈদ মোবারক"❤️