The Quiet Shutter

The Quiet Shutter Not every story needs words. Some unfold in silence, through light, colors, and quiet emotions.

We are two storytellers who see beauty in stillness, capturing moments that breathe softly- a glance, a touch, a memory you almost missed.

04/08/2026

সমুদ্রের কাছাকাছি আসলে আমার মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী শব্দগুলো আসলে উচ্চারণ করা হয় না। কিছু কথা মানুষ বুকের ভেতর বছরের পর বছর বহন করে। কেউ জানে না, কেউ শুনে না। শুধু ভেতরে কোথাও একটানা জোয়ার-ভাটা চলতেই থাকে।

সমুদ্রও বোধহয় তাই এত আপন। সে কখনো জানতে চায় না কেন চোখ ভিজে ওঠে, কেন হঠাৎ দীর্ঘশ্বাস এসে গলায় আটকে যায়। সে শুধু একের পর এক ঢেউ পাঠায়...কিছু ঢেউ তীরে এসে ভেঙে যায়, আবার ফিরে যায় গভীর জলে। মানুষের দুঃখও ঠিক তেমন। কিছু দুঃখ চলে যায়, কিছু থেকে যায়। আর কিছু দুঃখ আমাদের ভেতরে এমনভাবে বাসা বাঁধে, যেগুলো একসময় আমাদেরই অংশ হয়ে যায়। হয়তো এই কারণেই সমুদ্রের দিকে এতক্ষণ তাকিয়ে থাকা যায়। সেখানে নিজের ভাঙাচোরা অংশগুলোকে খুঁজে পাওয়া যায়। মনে হয়, এই বিশাল জলরাশি আমার মতো আরও হাজারো মানুষের নীরব কান্না নিজের বুকে জমিয়ে রেখেছে।

সমুদ্র কখনো কাউকে সান্ত্বনা দেয় না, প্রতিশ্রুতিও দেয় না। তবু তার ঢেউ বারবার এসে মনে করিয়ে দেয়, সব ঝড়ের শব্দ বাইরে শোনা যায় না, সবচেয়ে গভীর ঝড়গুলো মানুষের বুকের ভেতরেই ওঠে....
© নওশীন

02/08/2026

ঘুম ঘুম রাত, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত...

কোন এক কুয়াশাজড়ানো ভোরে, ব্যাগে থাকা প্রায় সব কাপড় গায়ে চাপিয়েও প্রচণ্ড শীতে কাঁপছিলাম। সাইকেলের গতিতে বাইক চালিয়ে চুয়াড...
27/07/2026

কোন এক কুয়াশাজড়ানো ভোরে, ব্যাগে থাকা প্রায় সব কাপড় গায়ে চাপিয়েও প্রচণ্ড শীতে কাঁপছিলাম। সাইকেলের গতিতে বাইক চালিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের কেটের বিলে পৌঁছে দেখলাম এখানকার মানুষের জন্য যেন শীত এখনো আসেইনি। পাতলা গেঞ্জি আর লুঙ্গি পরে তারা নিশ্চিন্তে মাছ ধরছে। কাঁপতে থাকা হাতে শাটারক্লিক করে আমি শুধু এই অদম্য মানুষগুলোর জীবনসংগ্রামের একটা মূহুর্ত বন্দী করেছিলাম..
ছবির নাম দিলাম জীবনতরী

©️নওশাদ

23/07/2026

Some sadness doesn’t arrive with a reason. It simply settles in, quietly, like the tide finding the shore.
You learn to carry it gracefully. It becomes part of your silence, part of the way you look at the horizon, part of the things you never say.
Maybe that’s why the ocean feels like home. It never asks questions. It just listens to the things we don’t know how to say.
I’m hoping this feeling will pass. Until then, I’ll keep standing here, letting the waves carry the weight my words never could.

©️Noushad

22/07/2026

তুমি আকাশ জুড়ে তোমার ছবি আঁকো
আর রঙ্ ঢেলে দাও যেমন খুশি চাও,
নীলে রঙেতেও মিশবে ভালোবাসা
মেঘ পাখিদের জমবে অভিমান,
তবু কোলের কাছে তোমার মাথা টেনে
ওরা গাইবে বসে ঘুমপাড়ানি গান।

ভিডিও ক্রেডিট: তাহমিনা ভাবী🩵

21/07/2026

পাহাড়ের সকালগুলো যেন পৃথিবীর সবচেয়ে ধীর, সবচেয়ে কোমল মুহূর্ত। দোলনায় বসে দূরে গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল মাতামুহুরি নদী। সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে এসে পড়ছে, কুয়াশা সরে যাচ্ছে, আর চারপাশ জেগে উঠছে কোনো শব্দ ছাড়াই...
শহরের সকাল যেখানে ব্যস্ততার শুরু, পাহাড়ের সকাল সেখানে শান্তির আরেক নাম। এখানে সময় যেন একটু ধীরে চলে, বাতাস একটু বেশি নির্মল লাগে, আর নীরবতাও যেন অনেক কথা বলে....
ভিডিও করে দিয়েছিলেন নওশাদ সাহেব 💙
শাড়ি - Shordindu : শরদিন্দু

Ninety minutes.Two football giants. One trophy. 🇦🇷🏆🇪🇸Watching final at Diet Couple  space... ❣️
19/07/2026

Ninety minutes.Two football giants. One trophy. 🇦🇷🏆🇪🇸
Watching final at Diet Couple space... ❣️

ব্যস্ত শহর বলতে একসময় আমরা বুঝতাম যাদুর শহর ঢাকাকে। সেও অনেক বছর আগের কথা। সময়ের সাথে  চট্টগ্রাম শহর কিভাবে কিংবা কবে ব্...
14/07/2026

ব্যস্ত শহর বলতে একসময় আমরা বুঝতাম যাদুর শহর ঢাকাকে। সেও অনেক বছর আগের কথা। সময়ের সাথে চট্টগ্রাম শহর কিভাবে কিংবা কবে ব্যস্ত শহরে পরিনত হয়েছে বুঝতেই পারিনি। বড় বড় দালানকোঠা আর ফ্লাইওভার সাথে সাথে বেড়ে উঠেছে আমাদের শৈশব কৈশোর..

বি:দ্র: গানের টিউন টা ধরতে পেরেছেন? অর্ণবের দারুণ একটা জনপ্রিয় গান.. আমাদের নস্টালজিয়ার আরেক নাম!

©️ Nowshin

13/07/2026

সমুদ্র কখনো তাড়া দেয় না, তবু সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়...

©️Noushad

In front of a giraffe’s bones, he learned, height comes from how you see the world.Even in stillness, some lives keep te...
25/01/2026

In front of a giraffe’s bones, he learned, height comes from how you see the world.
Even in stillness, some lives keep teaching us to rise.
Stay gentle, but grow beyond your fears.

Address

Panchlaish, Chattogram
Chittagong
4211

Alerts

Be the first to know and let us send you an email when The Quiet Shutter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share