K.R Trading & Transport

K.R Trading & Transport It has been in operation since 7 January 1993 as a world class handling,carrying,contractor&supplier

19/07/2023
17/07/2023

❑ আজ মানুষ শিক্ষা গ্রহণ করে
শিক্ষিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য
নয়।
❑ আজ মানুষ সাহায্য করে লাভের জন্য,
বিনা স্বার্থে নয় ।
❑ আজ মানুষ নামাজ পড়ে লোক
দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য
নয় ।
❑ আজ মানুষ হজ্জ করে হাজী হওয়ার
জন্য, পাপ মুক্তির জন্য নয় ।
❑ আজ মানুষ রাত্রি জাগে ফেসবুক
চালানোর জন্য, এবাদতের জন্য নয়।
❑ আজ মানুষ পোশাক পরিধান করে
ফ্যাশনের জন্য, লজ্জা নিবারণের জন্য
নয় ।
❑ আজ মানুষ ব্যাংকে টাকা রাখে সুদ
পাওয়ার জন্য, নিরাপত্তা জন্য নয় ।
❑ আজ মানুষ বন্ধুত্ব করে নিজের
স্বার্থের জন্য, ভালোবাসার জন্য নয় ।
❑ আজ মানুষ দান করে লৌকিকতার
জন্য, মানবতার জন্য নয়
❑ আজ মানুষ রাজনীতি করে নেতা
হওয়ার জন্য, জনসেবার জন্য নয় ।

যতক্ষণ স্বার্থ থাকবে আপন মানুষ আপন থাকবে,
স্বার্থ ফুরালেই আপন হয়ে যাবে পর।
☞ ভালো লাগলে শেয়ার করুন।

02/05/2023

হে বোন তোমাকেই বলছি, হযরত আয়েশা রাঃ এর চেয়ে বেশি মেধাবী তো হয়ে যাওনি তুমি। তিনি এতো জ্ঞানের আধার হয়েও উপার্জনের জন্য কখনো ঘর থেকে বের হননি। আর তুমি কি এমন মেধাবী হয়ে গেছো যে, তোমার মনে হচ্ছে, জব না করলে এতোদিনের অর্জিত জ্ঞান, এতো সার্টিফিকেট, এতো মেধার সব অপচয় হবে।

তোমাকে বোঝানো হয়েছে পর্দা মেইন্টটেইন করেও চাকরি করা যায়। হে বোন, জেনে রাখো, পর্দা মানে শুধু বোরখা আর হাত মোজা পা মোজা নয়। গায়রে মাহরাম এর সাথে কথা না বলাও পর্দা, তাদের সাথে পাশাপাশি ডেস্কে না বসাও পর্দা। কোন চাকরি তুমি গায়রে মাহরামের সাথে কথা না বলে করতে পারবে বলো।

বোন শুনে রাখো, মাহরাম ছাড়া স্ত্রী লোকের বাইরে বের হওয়াও নিষেধ, আর তুমি মাহরাম ছাড়া ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে গিয়ে গায়রে মাহরামদের সাথে মিলেমিশে চাকরি করবা। তাহলে তোমার পর্দা থাকলো কি করে?

অনেকে তোমাকে বোঝাবে, জব করে উপার্জন করে দান করবা। এতে অনেক সওয়াব হবে তোমার। দান করা তো নফল ইবাদত, আর পর্দা করা ফরজ ইবাদত। নফল ইবাদত পালন করতে ফরজ ইবাদত পর্দা ভেঙে চাকরি করলে কি সওয়াব হবে নাকি গোনাহ হবে, আল্লাহ খুশী হবো নাকি বেজার হবে?

চাকরি বাকরি দুনিয়ার সাচ্ছন্দ্যের জন্য। রাসুলুল্লাহ সাঃ এর অর্থনৈতিক সাচ্ছন্দ্য ছিলো না। অনেক সাহাবীদেরই অর্থনৈতিক সাচ্ছন্দ্য ছিলো না। তবু কি তারা নিজ স্ত্রীদের কখনো উপার্জনের জন্য পর্দা সহকারে বাহিরে পাঠিয়েছেন? নাকি নিজেরা যতটুকু উপার্জন করেছে তা দিয়েই স্ত্রী সন্তান নিয়ে সন্তুষ্ট থেকেছেন ।

হে বোন, জীবন টা ছোট।আর কত দিন আছো দুনিয়ায়। জীবনটাকে নফসের দাস বানিয়ে রেখো না। আমাদের কে দুনিয়ায় যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন তার কতটুকু পালন করতে পেরেছে এই জীবনে, একটু ভাবো। এই দুনিয়ায় জীবন, উপভোগের জন্য নয়, এ জীবন একান্তই আল্লাহ পাক এর উদ্দেশ্যে কোরবানি করার জন্য। তোমার উপভোগের জীবন তো অপেক্ষা করছে প্রতিক্ষীত জান্নাতে। আর তুমি কিনা জীবনটা উপভোগের জন্য সেই প্রতিক্ষীত জান্নাতের পথ ধ্বংস করতে চাচ্ছো।

বোন, তুমি যদি সত্যই মেধাবী হয়ে থাকো তাহলে এই মেধা দ্বিনী জ্ঞান অর্জনে ব্যয় করো। অন্য বোনদের মধ্যে দাওয়াতি কাজে ব্যয় করো, নিজের পরবর্তী প্রজন্ম কে দ্বীনের জ্ঞানে দিক্ষীত করতে ব্যয় করো যেমন করে ব্যয় করেছে মহিলা সাহাবীরা। তাঁরাই আমাদের পথ প্রদর্শক। তাদেরকে অনুসরণ না করে কেন অনুসরণ করতে চাচ্ছো পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বুলিকে যাদের কাছে জান্নাত জাহান্নামের কোনোই মূল্য নেই।

25/04/2023

"যার চরিত্র যেমন,,তার জীবন সঙ্গী ও হবে তেমন"
(সূরা নূর আয়াত ২৬)📚

আসলেই কুরআনে কি এ আয়াত আছে,,??
মানুষের না বোঝা ভুল ও এই আয়াত নাযিল হয় কিভাবে..??

আল্লাহতালা সেই আয়াতে পবিত্র কুরআনে বলেন,,
"দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য;
সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য'
লোকেরা যা বলে তার সাথে তারা সম্পর্কহীন; তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা'
__(সূরা নুর আয়াত ২৬)

আমরা একমাত্র ইসলাম নিয়ে অতি উৎসাহি না বুঝার দল এ আয়াতের অনুবাদ কে নিজের মনগড়া স্টাইলে চালিয়ে দিয়েছে'
আমরা বলেছি "যার চরিত্র যেমন তার জীবন সঙ্গী ও হবে তেমন" (সূরা নুর আয়াত ২৬)

সেই আয়াতের উত্তর খুঁজতে অনেক পিছনের দিকে যেতে হবে'কোন সময় আল্লাহ তালায়া সেই আয়াত নাযিল করেছিলেন এবং কেন করেছিলেন ??

আল্লাহতালা একই সুরায় বলেন,,
"ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই যেন বিয়ে করে এবং ব্যভিচারিণী কে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই যেন বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে!
___(সূরা নুর আয়াত ৩)

কোন প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল ??
এক বর্ণনায় এসেছে,,রাসুল (সা.) এর যুগে "আনাক" নামী এক ব্যভিচারিণী নারী যে একজন বেশ্যা ছিল,,সে অনেক সুন্দরি বিধায় "মারসাদ" নামক এক সাহাবী যুবক তাকে বিয়ে করতে চাইলে এ আয়াত নাযিল হয়'
___(তিরিমিজিঃ ৩১৭৭,আবু দাউদ ঃ২০৫১)

কোন নারী বা কোন পুরুষ যিনাকারী হিসেবে পরিচিত হলে যদি সেই কাজ থেকে তওবা না করে তবে তাকে বিয়ে করা জায়েজ নেই । যেনাকারীরা যেন যেনাকারীকেই বিয়ে করে'
আর আজ আমরা সমাজে ভুল আয়াত প্রচার করে নিজেদের পারিবারিক জীবন খারাপ করছি' নিজে খারাপ কিন্তু জীবনসঙ্গী ভালো চরিত্রের,,তবুও তাকে ভুল আয়াতের প্রেক্ষিতে সন্দেহ করি চলছি । একজন খারাপ কাজ করে,,সেই লোক বিয়ে করার পর তার সঙ্গীকে ও খারাপ ভাবা শুরু করে!

"যার চরিত্র যেমন,তার জীবনসঙ্গীও হবে তেমন' এটা আল্লাহ তায়ালা কখনোই বলেননি বরং আল্লাহ তায়ালা এটা বলেছেন,,
সচ্চরিত্র (পুরুষ/নারী) যেন সচ্চরিত্রা (নারী/পুরুষ) কেই বিয়ে করে'
আর দুশ্চরিত্রা (নারী/পুরুষ) যেন দুশ্চরিত্র (নারী/পুরুষ) কেই বিয়ে করে"

আবার এমনটা বলা হয়নি যে,,যার (পুরুষ/নারী) চরিত্র খারাপ তার কপালে খারাপ সঙ্গীনী জুটবে,,বা যার চরিত্র ভালো তার কপালে চরিত্র ভালো সঙ্গীনী জুটবে'

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন'❤️

31/03/2023

মেয়েরা ফেসবুকে নিজেদের আঁকাবাকা কিউট ফেস দেখিয়ে ছেলেদের মাথা নষ্ট করে! আবার বোরকা ওয়ালীরা চোখের ছবি,হাত পায়ে মোজা পরা ছবি,অথবা হিজাবী ছবি দেখিয়ে দ্বীনদার ছেলেদের ফেতনায় ফেলে। এখানে প্রথমটা মারাত্মক আর দ্বিতীয়টা জঘন্য মারাত্মক।😥

মেয়েদের ছবি যেমন ছেলেদের জন্য ফেতনা!
ঠিক তেমনি ছেলেদের ছবিও মেয়েদের জন্য ফেতনা। একজন গায়রত ওয়ালা ছেলে কখনো ফেসবুকে নিজের ছবি আপলোড করতে পারে না!

গায়রতহীন ছেলেরাই ফেসবুকে নিজের পিক আপলোড করে।
"হে আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েত দান করুন।"

আমিন 🤲

27/03/2023

~ স্বামী হওয়া যতটা সহজ- স্ত্রীর কাছে প্রিয় মানুষ হওয়া ঠিক ত'তটাই কঠিন....!

দরজার আড়ালে স্ত্রীকে চোখ রাঙানো, গায়ে হাত তোলা মানুষটা'ও স্বামী...!
খাবারে লবন বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেয়া মানুষটা'ও স্বামী...!
ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে হাসি তামাশায় মেতে থাকা পুরুষটি'ও স্বামী...!
পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটা'ও স্বামী....!
কিন্তু বড়ো আফসোসের বিষয় হচ্ছে এরা কেউই প্রিয় মানুষ না...!

এই পৃথিবীতে স্বামীদের কোনো অভাব নেই, কিন্তু অভাব আছে একজন মনের মত মানুষের..!
একজন দায়িত্ববান স্বামীর..!
যে আপনাকে আপনার মতো করে বুঝবে..এবং সর্বক্ষণ ভালোবাসার রঙ্গিন চাদরে মুড়িয়ে রাখবে..!

যার সাথে আপনি সারাজীবন কাটাবেন, সে শুধু স্বামী না হয়ে আপনার মনের মানুষ হোক...!
যে মানুষটিকে ভরসা করে সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবেন, সেই মানুষ'টির বুকে আপনার প্রতি এক আকাশ পরিমান সম্মান হোক...!
যে মানুষটি রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো' আর ঘুমের ঘোরে রঙিন স্বপ্নের মতো হবে..
সে মানুষ মানুষটি'ই আপনার হোক...!

যে মানুষ'টির কাছে থাকলে কখনো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, সে মানুষ'টি কখনো আপনাকে ছেড়ে না যাক...!
এবং সে মানুষ'টি শুধু আপনার জীবনসঙ্গী নয়, বরং আপনার প্রাণের সঙ্গীও হোক...!

এই পৃথিবীর প্রত্যেকটি মেয়ের, মনের মতো একজন প্রিয় মানুষ হোক...!
একজন দায়িত্ববান স্বামী হোক...!

19/03/2023

■▪রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজিক শব্দটি গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'য়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর নেই"।

Address

Chittagong
KADAMTOLI

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801671803965

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.R Trading & Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.R Trading & Transport:

Share