24/11/2025
রামাদান উমরাহ রেজিস্ট্রেশন চলছে!
আমরা আল-ওয়াকিয়াহ্ দিচ্ছি মসৃণ ও সর্বোৎকৃষ্ট সার্ভিসে ইকোনমি, স্ট্যান্ডার্ড,প্রিমিয়াম এবং নিজস্ব পছন্দ অনুযায়ী কাস্টমাইজড লাক্সারি প্যাকেজ। স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পবিত্র হজ্জ্ব ও ওমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে আল-ওয়াকিয়াহ্ হজ্জ্ব কাফেলা। আমাদের অভিজ্ঞতা বলে আল্লাহর ঘরে যে একবার গিয়েছে সে বার বার যেতে চায়। আমরা চাই আপনি আমাদের সেই গ্রাহকটি হোন, যে বারংবার আমাদের সাথে আল্লাহর ঘরের সহযাত্রী হবেন। আলহামদুলিল্লাহ! এই আস্থাটি আমাদের সেবার মাধ্যমে অর্জন করতে পেরেছি। কেননা আমাদের বেশিরভাগ গ্রাহকই রিপিটেড গ্রাহক।
⭐ আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের হজ্জ্ব এবং ওমরাহ কাফেলাগুলো সৌদি আরবের প্রসিদ্ধ ইউনিভার্সিটি (মদিনা,উম্মুল কোরা, তাবুক, কিং সাউথ ) হতে সর্বোচ্চ ডিগ্রিধারী মোয়াল্লিম দ্বারা নিবিড় ও অত্যন্ত আন্তরিকভাবে পরিচালিত৷ যাদের তত্বাবধানে সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের হজ্জ্ব ও ওমরাহ কার্যক্রম সম্পন্ন করার সহায়তা পাবেন। এছাড়া আমরা প্রদান করছি নিকটবর্তী হোটেল ও মানসম্মত খাবার।
⭐ আমরা বিশ্বাস করি সবার আগে খরচ নয়। সবার আগে ইবাদাত ও সেবা। এই বিশ্বাসে ব্রত হয়ে আমরা স্বল্প খরচের প্যাকেজ দেওয়ার চাইতে সর্বোত্তম সেবা দেওয়ার বিষয়ে মনযোগী এবং এই অনুসারেই আমাদের প্যাকেজগুলো সাজিয়েছি।
⭐ যাত্রার আগেই আমরা সুনির্দিষ্টভাবে অবগত করে দিই, কোন হোটেলে রাখবো। যা গুগল ম্যাপ হতে অনুসন্ধান বা যাচাই করার সুযোগ রয়েছে।
🏢 মক্কা হোটেল ৩ -৫ স্টার মানের ৪-৮ মিনিট হাঁটার দূরুত্ব।
🏢 মদিনা হোটেল ৩ -৫ স্টার মানের ১-৩ মিনিট হাঁটার দূরত্ব।
✅প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
প্রতি বেলার মানসম্মত খাবার৷
স্বাস্থ্য বীমাসহ ভিসা।
ফ্রি ট্রেইনিং।
সকল ট্রান্সপোর্ট সেবা ৷
মক্কা ও মদীনায় সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড ৷
হোটেল।
হোটেলের নিয়ম অনুযায়ী রুম সার্ভিস।
💠 মক্কা, মদীনার দর্শনীয় স্থান সমূহ ও যিয়ারাহ ৷
মক্কাঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জ্বীন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।
💠 মদিনার দর্শনীয় স্থানসমূহ ও যিয়ারাহ ৷
মদিনাঃ মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়ঃ ❌
যেকোনো ধরনের ব্যক্তিগত বা অন্যান্য খরচ যা উপরে উল্লেখ করা হয়নি।
অন্যান্য ট্যুর - যেমন: জেদ্দা, হুদাইবিয়া, ওয়াদি জ্বীন, বদর ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্যঃ তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর, আরব সাগর ইত্যাদি জায়গায় যাওয়ার ব্যবস্থা করা যাবে। যা ব্যাক্তিগত খরচে অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রয়োজনীয় চাহিদাগুলি অতিরিক্ত চার্জের মাধ্যমে উপভোগযোগ্য। যেমনঃ ব্যক্তিগত রুম, হারাম ভিউ, কাবা ভিউ, স্যুট রুম ইত্যাদি।
⭐ আপনার হজ্জ্ব ও উমরাহ যাত্রা কে সুন্দর ও স্বাচ্ছন্দময় করে তোলা আমাদের মূল উদ্দেশ্য। আপনার হজ্ব ও উমরাহ আসনটি নিশ্চিত করতে এখনই আমাদের সাথে মেসেজ বা কলের মাধ্যমে যোগাযোগ করুন।
ফোন: ০১৮৪১৫৫৫৫৬৬ / ০১৮৪১৫৫৫৫৭৭
📌অফিস : ইফকো কমপ্লেক্স, ৩য় তলা, জিইসি মোড়, সিডিএ এভিনিউ,চট্টগ্রাম