10/07/2018
♦আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এটা ভেবে যে একটা সম্পর্ক খুব বাজেভাবে ভেঙ্গে যাওয়ার পরেও অনেকে তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে ... এবং সেই যোগাযোগটা কখনোই শান্তিপূর্ণ কোন যোগাযোগ না !!
তোমার প্রাক্তন তোমাকে রেখে চলে গেছে, তোমাকে কষ্ট দিয়েছে অথবা তোমার সাথে প্রতারণা করেছে ... এরপরেও ২-৪ মাস পরে সে ফোন করলে কেন তুমি তার সাথে কথা বলবা ?? ... কোন যুক্তিতে ??
যেটা শেষ, সেটা শেষই ... যে অতীত তোমাকে কষ্ট দেয়, সেই অতীতের সাথে আবার কেন নিজেকে জড়াতে হবে ?? ... এত দুর্বল কেন তুমি ??
অনেকে বলে, আবেগ সামলাতে পারি না ... এত আবেগ কোত্থেকে আসে ?? ... আবেগ থাকাটা দোষের না, ভুল মানুষের পেছনে আবেগ খরচ করাটা দোষের !!
সম্পর্ক ভাঙ্গার বহুদিন পর তোমার প্রাক্তন তোমাকে কেন ফোন দেয়, জানো ?? ... কারণ হুট করে তার একা লাগছে ... তার একাকীত্ব ঘোচানোর জন্য কাউকে সে খুঁজে পাচ্ছে না ... যেহেতু সে জানে, তুমি একটা আবেগী বোকা মানুষ, তাই সে তোমার সাথে মজা নেয়ার জন্যই যোগাযোগ করে ... এটাই বাস্তব !!
খুব কাঁদো কাঁদো হয়ে যখন প্রাক্তন বলে, "প্লিজ আমার সাথে ১ ঘন্টা কথা বলো" , অমনি তুমি তার ফাঁদে পা দিয়ে কথা বলা শুরু করলে ... কেন ভাই ... তুমি কি একটা খেলনা ?? ... যখন তার ইচ্ছা হবে, এসে কথা বলবে ... যখন ইচ্ছা হবে না, রেখে চলে যাবে ?? ... নিজেকে প্রশ্ন করো !!
একটা মানুষ একবার তোমার জীবন এলোমেলো করে দিয়ে চলে গেছে ... কি দরকার তাকে আবারো সব এলোমেলো করার সুযোগ দেয়ার ??
সময় থাকতে শক্ত হও ... যা কিছু তোমাকে কষ্ট দেয়, নিজের ভালোর জন্যই সেগুলা থেকে দূরে থাকো !!
DELETE PEOPLE WHO HURT YOU ... DELETE THEM FROM YOUR LIFE RIGHT NOW !!
প্রাক্তনের চোখের পানি দেখে, আবেগী কথা শুনে, অতীতের স্মৃতি রোমন্থন করে, তুমি গলে যাবা কেন ?? ... তোমার তো গলে যাওয়ার কথা না !!
Just remember, you are not a freaking Ice Cream ... You're a human being who is supposed to be strong like concrete ... Whatever happens, Don't let anyone break you anymore ... You're UNBREAKABLE ... Believe that !!"