04/11/2025
৩ নভেম্বর ২০২৫ইং, সোমবার।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)
নানুপুর লায়লা কবির কলেজ ও ফটিকছড়ি সরকারি কলেজের ক্যাডেট ভর্তি পরীক্ষা এবং নানুপুর লায়লা কবির কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন।
আজ নানুপুর লায়লা কবির কলেজ প্রাঙ্গণে সফলভাবে আয়োজন করা হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর ক্যাডেট ভর্তি পরীক্ষা এবং নানুপুর লায়লা কবির কলেজ বিএনসিসি প্লাটুনের প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যায়ন ও দিকনির্দেশনা প্রদান করেন—
- কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার
মোঃ লোকমান হোসেন স্যার, কর্ণফুলী রেজিমেন্টের ব্যাটালিয়ন এডজুটেন্ট, রফিকুল হাসান রাফি স্যার,
আরো উপস্থিত ছিলেন নানুপুর লায়লা কবির কলেজের সম্মানিত অধ্যক্ষ বিজন কুমার শীল, নানুপুর লায়লা কবির কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো: খালেদ সরোয়ার স্যার, ফটিকছড়ি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার
পিইউও রফিক স্যার, বিএনসিসির সামরিক প্রশিক্ষক সহ অত্র প্লাটুন সাবেক ক্যাডেট বৃন্দ।
উপস্থিত সকলের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।