30/03/2026
যেভাবে দু'আ করবেন
দু'আ শুরু করার আগে —
দরুদ শরীফ,
সূরা ফাতিহার প্রথম তিন আয়াত,
সূরা বাকারা’র শেষ দুই আয়াত পড়ে নিন।
---
✅ ১. শোকর আদায়
সবচেয়ে আগে অন্তর থেকে আল্লাহর কাছে শোকর আদায় করুন। স্বিকার করুন—
“হে আল্লাহ! আপনার কাছে কোটি কোটি শোকর, আপনি আমাকে দু'আ করার তাওফিক দিয়েছেন।”
---
✅ ২. তাওবা ও ক্ষমা প্রার্থনা
নিজের সব ভুল ও গুনাহর জন্য অনুতপ্ত হোন—
জেনে–বুঝে বা না জেনে–না বুঝে করা সব পাপের জন্য ক্ষমা চান—
গোপন, প্রকাশ্য, অতীত—সব ভুলের জন্য মাফ চান।
---
✅ ৩. নূর প্রার্থনা
আল্লাহর কাছে নূর চান—
“হে রব, আমার অন্তরে নূর দিন, চোখে নূর দিন, জিহ্বায় নূর দিন, হাতে নূর দিন, পায়ে নূর দিন, শরীরে নূর দিন, সামনে–পিছনে, ডানে–বামে নূর দিন।”
(যাকে আল্লাহ নূর দেন, সে একেবারে দ্বীন থেকে পথ হারায় না।)
---
✅ ৪. বদ-গুণ থেকে পানাহ
নফসের রোগ থেকে পানাহ চান—
অহংকার, হিংসা, লোভ, গীবত, অপবাদ, পরনিন্দা ইত্যাদি থেকে।
নিজের খারাপ অভ্যাস থেকেও পানাহ চান— অতিরিক্ত ঘুম, বেশি খাওয়া, অস্বাস্থ্যকর খাবার, খাবার নষ্ট করা ইত্যাদি।
---
✅ ৫. ওমরাহ’র আকুতিঃ
হৃদয় ভিজিয়ে বলুন—
“হে আল্লাহ! 'কুন' বললেই সব সম্ভব। আমাকে মদিনায় নিয়ে যান, রাসূল ﷺ–এর রওজার সামনে দাঁড়ানোর তাওফিক দিন, আপনার ঘর ধরে দু'আ করার সৌভাগ্য দিন।”
---
✅ ৬. পরিবার–আত্মীয়–মাহবুবদের জন্য দু'আ
বাবা–মা, পূর্বপুরুষ, আত্মীয়, বন্ধু–বান্ধব, আপনাদের জন্য দু'আ চাওয়া ব্যক্তিদের জন্য দু'আ করুন।
অসুস্থের শিফা, ঋণগ্রস্তের ঋণমুক্তি, নওমুসলিম ভাই–বোনদের হিদায়াহ চান।
মনে রাখুন—
অন্যের জন্য দু'আ করলে নিজের দু'আ দ্রুত কবুল হয়।
---
✅ ৭. উম্মাহ’র জন্য দু'আ
মুসলিম উম্মাহর জন্য করুন।
গাজা–মজলুমদের জন্য দু'আ করুন।
বলুন—
“আমাদের সন্তানদের উমর রা. এর মতো বীর, ঈমানদার বানিয়ে দিন।”
---
✅ ৮. ফিতনা থেকে রক্ষা
দুনিয়ার ও মৃত্যুর সময়ের ফিতনা থেকে পানাহ চান।
সুন্দর মৃত্যু চান।
জান্নাতে সবুজ পাখিদের দলে অন্তর্ভুক্ত হতে চান।
---
✅ ৯. রমাদান সম্পর্কিত দু'আ
রমাদান চলে যাবার প্রথম ৬ মাস রমাদানের দু'আগুলো কবুল করে নেওয়ার জন্য বলুন। রমাদানের ত্রুটি কগুলো মাফ করে দিতে বলুন।
পরের ৬ মাস আসন্ন রমাদান যেন জীবনের সেরা হয়—তা প্রার্থনা করুন।
---
✅ ১০. বিবাহিত হলে (স্বামী/স্ত্রী)
স্বামী/স্ত্রীর জন্য নেক হায়াত, সুস্থতা, বরকতময় রিজিক, তাকওয়া, দুনিয়া–আখিরাতে সফলতা চান।আপনার সঙ্গীর চোখে আপনাকে অধিক প্রেমময়ী বানিয়ে দিতে বলুন।
সন্তান চাইলে নেক্কার,পবিত্র, বরকতময়, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ- সুন্দর, চক্ষুশীতলকারী সন্তান চান।
---
✅ ১১. দুনিয়ার কল্যাণ
আল্লাহর কাছে প্রশস্ত, শান্তিময়, ফিতনাহীন, বাগানসম বাড়ি চান।
রিজিকে বারাকাহ, বদনজর ও হিংসা থেকে নিরাপত্তা চান।
বলুন—
“হে আল্লাহ! আপনি যাদের ভালোবাসেন, আমাকে তাদের মাঝে কবুল করুন।"
---
✅ ১২. কুরআনের আখলাক
আপনার পুরো জীবন কুরআনের আলোয় সাজিয়ে দিতে বলুন।
---
✅ ১৩. মানুষকে মাফ করা
যারা কষ্ট দিয়েছে—আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মাফ করুন।
বলুন—
“হে আল্লাহ! আমি তাদের যেভাবে মাফ করেছি, আপনিও আমাকে মানুষের কাছে তেমনভাবে মাফ করিয়ে দিন।”
---
🕌 দু'আর মাঝে বেশি ডাকুন
ইয়া রহমান
ইয়া রহিম
ইয়া ওয়াহাব
ইয়া গফ্ফার
ইয়া রজজাক
ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম
আরবিতে জানা দু'আগুলি পড়ুন।
---
পারলে সারাদিন ইস্তিগফার করুন
প্রতিদিন মিনিমাম ১০০০ দরুদ পড়ুন
অন্তত ১০০ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ পড়ুন।
মনে রাখবেন...
“আল্লাহ আমার প্রতিটি কথা মনে শুনছেন। তাঁর কাছে আমার প্রতিটি আবদার দামী।”
যতক্ষণ আপনি আশা রাখবেন, দু'আর দরজা খোলা থাকবে
“আমি দু'আ করি, কিন্তু কবুল হচ্ছে না”—এটা কখনো বলবেন না।
আল্লাহ নিজেই বলেছেন.....
" তোমরা আমার কাছে দোয়া করো , আমি তোমাদের দোয়া কবুল করবো ”
সুরা আল মু'মিন - ৬৩
লেখা সংগৃহিত