09/03/2026
সম্মানিত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ফটিকছড়ি পেলাজিদিঘি এলাকায় একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। অনেকেই কমেন্টে বলছেন এটি চট্টগ্রাম–খাগড়াছড়ি রুটের শান্তি পরিবহন শান্তি এক্সপ্রেস বাস।
কিন্তু প্রকৃতপক্ষে দুর্ঘটনায় জড়িত বাসটি চট্টগ্রাম–বোয়ালখালী রুটের গাড়ি, শান্তি পরিবহন শান্তি এক্সপ্রেস নয়।
সবার কাছে অনুরোধ, যাচাই না করে কোনো পরিবহনের নামে ভুল তথ্য বা গুজব ছড়াবেন না। এতে অযথা বিভ্রান্তি সৃষ্টি হয়।
ধন্যবাদ।
চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মালিক সমিতি
যুগ্নসম্পাদক মোঃ শাহজাহান