চলো হারাই - Cholo Harai

চলো হারাই - Cholo Harai Traveling is a hobby for someone and someone need it to keep themselves alive.Who want to find their existence in the midst of nature join with us.

🇧🇩 আমার দেখা বাংলাদেশ  🇧🇩 — ২য় পর্ববাংলাদেশের সৌন্দর্য যেন শেষ হবার নয়। পাহাড়, নদী, সাগর আর সবুজে ঘেরা অসংখ্য অজানা অচেন...
25/04/2026

🇧🇩 আমার দেখা বাংলাদেশ 🇧🇩 — ২য় পর্ব

বাংলাদেশের সৌন্দর্য যেন শেষ হবার নয়। পাহাড়, নদী, সাগর আর সবুজে ঘেরা অসংখ্য অজানা অচেনা জায়গা প্রতিবারই নতুন করে মুগ্ধ করে।
এই পর্বে থাকছে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল অঞ্চলের সাগর, বীচ, জেটি আর আশেপাশের কিছু অসাধারণ জায়গার মুহূর্তগুলো। প্রতিটি জায়গারই আলাদা গল্প আছে, আলাদা অনুভূতি আছে। কখনো নোনাজল আর ঢেউয়ের শব্দ, কখনো নিরিবিলি বীচে বসে সূর্যাস্ত দেখা। সব মিলিয়ে এক টুকরো ভ্রমণ স্মৃতি।
যার মধ্যে শ্রীমঙ্গলের নতুন দুইটি স্পটও আছে।

বাংলাদেশকে কাছ থেকে দেখার এই ছোট্ট চেষ্টা চলবে আরও।
🔗 আমার দেখা বাংলাদেশ — ১ম পর্ব:
আগের পর্বে ৮০টি ছবি দিয়ে বাংলাদেশের নানা জায়গার সৌন্দর্য তুলে ধরেছিলাম। যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন নিচের দেয়া লিংকে গিয়ে 👇
https://www.facebook.com/share/p/1GXUDh4cVa/

#আমার_দেখা_বাংলাদেশ
#ভ্রমণ
#চট্টগ্রাম
#কক্সবাজার
#বরিশাল

খেমচং পাড়া 🌿🏔️আলিকদমে পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক নীরব সৌন্দর্যের নাম। জনগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের। সকালের নরম রোদ ধীরে ধী...
15/01/2026

খেমচং পাড়া 🌿🏔️
আলিকদমে পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক নীরব সৌন্দর্যের নাম। জনগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের।

সকালের নরম রোদ ধীরে ধীরে পাহাড়ের রুংরাং চূড়ায় এসে পড়ে।সবুজ বন আর গাছপালায় আলো-ছায়ার খেলায় পাহাড় যেন নতুন করে জেগে ওঠে।
মেঘ ছুঁয়ে থাকা নীল আকাশ,চারপাশে অগণিত গাছ আর ঝোপঝাড়, প্রকৃতি এখানে একদম নিজের মতো করে সাজানো।

পাহাড়ের ঢালে বাঁশ আর কাঠের তৈরি ঘরগুলো
এই প্রকৃতির সাথেই মিশে গেছে।
কোনো কোলাহল নেই, নেই শহরের ব্যস্ততা।
শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর পাহাড়ের নিরব উপস্থিতি।খেমচং পাড়ার সৌন্দর্য চোখে দেখার চেয়েও বেশি অনুভবের। এখানে এসে মনে হয়, প্রকৃতি এখনো মানুষকে আগলে রাখে,আর মানুষ প্রকৃতির সাথে লড়াই না করে সহজভাবে বেঁচে থাকতে জানে।

এই জায়গাগুলো মনে করিয়ে দেয়
আসল সৌন্দর্য বিলাসে নয়, বরং এমন সবুজ, নীরব, পাহাড়ি জীবনের ভেতরেই লুকিয়ে থাকে।

🌿 রাঙ্গাপানি চা বাগান  🌿ফটিকছড়ি অভয়ারণ্যের ভেতরেই লুকিয়ে আছে রাঙ্গাপানি চা বাগান। পাহাড় বেষ্টিত এক অপরূপ সবুজ স্বর্গ। চা...
13/01/2026

🌿 রাঙ্গাপানি চা বাগান 🌿
ফটিকছড়ি অভয়ারণ্যের ভেতরেই লুকিয়ে আছে রাঙ্গাপানি চা বাগান। পাহাড় বেষ্টিত এক অপরূপ সবুজ স্বর্গ। চারপাশে পাহাড়ের সারি, ঢেউ খেলানো চা বাগান আর মাঝ দিয়ে বয়ে চলা ঝিরির কলকল শব্দ পুরো জায়গাটাকে করে তুলেছে আরও জীবন্ত।
এই চা বাগানে হাঁটতে হাঁটতে চোখে পড়েছে বন মোরগ,বক, টিয়া থেকে নানাপাখি। আর পাহাড়ের ঢালে দৌড়ঝাঁপ করা বানরদের দল প্রকৃতি আর বন্য প্রাণীর এমন স্বাভাবিক সহাবস্থান সত্যিই চোখ জুড়ানো।
নির্মল বাতাস, নিস্তব্ধ পরিবেশ আর পাহাড়–ঝিরি–চা বাগানের অপূর্ব মেলবন্ধনে রাঙ্গাপানি চা বাগান যেন প্রকৃতির নিজস্ব এক গল্প। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চাইলে ফটিকছড়ির এই অভয়ারণ্যের ভেতরের সৌন্দর্য একবার হলেও দেখা উচিত। 🌱💚

যেখানে গাছ আছে, সেখানে শ্বাস আছেযেখানে প্রকৃতি আছে,সেখানে আশা আছেগাছ বাঁচলে, বাঁচি আমরা।  🌿📌 আলিকদম
12/01/2026

যেখানে গাছ আছে, সেখানে শ্বাস আছে
যেখানে প্রকৃতি আছে,সেখানে আশা আছে
গাছ বাঁচলে, বাঁচি আমরা। 🌿

📌 আলিকদম

🇧🇩✨ আমার দেখা বাংলাদেশ ✨🇧🇩ঘুরাঘুরি আমার ফ্যাশন! ছোট্ট এই জীবনে সামর্থ্যের ভিতর যতটুকু সম্ভব দেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়...
23/12/2025

🇧🇩✨ আমার দেখা বাংলাদেশ ✨🇧🇩
ঘুরাঘুরি আমার ফ্যাশন! ছোট্ট এই জীবনে সামর্থ্যের ভিতর যতটুকু সম্ভব দেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। পুরো বাংলাদেশ এখনো ঘুরিনি, তবে দেশকে ভালোবেসে প্রতিটি কোণে ঘুরে দেখা শখ।
এই এলবামে আমি মোটামুটি যতগুলো জায়গায় ঘুরেছি, তার প্রত্যেকটির একটি করে ছবি আপলোড করেছি। বাংলাদেশের নদী, পাহাড়, মাঠ, শহর আর গ্রামের জীবনের নানা রঙ সবই ক্যামেরার চোখে বন্দি। প্রতিটি ছবিতে একেকটি গল্প, একেকটি অনুভূতি ফুটে উঠেছে। আশা করি এগুলো দেখে আপনাদেরও দেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে।
প্রতিটি ছবিতে লোকেশন দেয়া আছে৷

📸 প্রথম ধাপ হিসেবে ৮০টি ছবি আপলোড করা হয়েছে।
🔔নোট: এলবামে ক্রমান্বয়ে আরও ছবি আসছে। চোখ রাখুন।
#আমার_দেখা_বাংলাদেশ
#বাংলাদেশ

বড় দিনের ছুটিতে ৪ দিনের ট্রিপে আন্ধারমানিক যাবেন??আন্ধারমানিক  যা এক কথায় অদ্ভুত মায়াবী একটা জায়গা। সবার কাছেই এটা একটা ...
21/12/2025

বড় দিনের ছুটিতে ৪ দিনের ট্রিপে আন্ধারমানিক যাবেন??
আন্ধারমানিক যা এক কথায় অদ্ভুত মায়াবী একটা জায়গা। সবার কাছেই এটা একটা রহস্যের নাম। এখানকার মূল আর্কষণ হচ্ছে "নারিশ্যাঝিরি"। এই নারিশ্যাঝিরির দুই পাশে ৫০-৬০ফুটের উঁচু দেওয়াল রয়েছে।

এই আন্ধারমানিকের সৌন্দর্য কাছ থেকে না থেকলে বুঝার উপায় নেই। ২৪ তারিখ রওনা হচ্ছি আমরা আন্ধারমানিকের উদ্দেশ্যে ৪ দিনের জন্য ❤️🥳
ট্রেকিং এবং এডভেঞ্চার প্রেমী যারা রয়েছেন তারা বড়দিনের ছুটি কাজে লাগিয়ে জয়েন করতে পারেন আমাদের সাথে।

আর মাত্র ৪ টি আসন ফাকা আছে দ্রুত বুকিং দিয়ে আসন নিশ্চিত করে ফেলুন

বাজেট ৯০০০/- ( ঢাকা)
চট্টগ্রাম থেকে ৭৫০০৳

 #শিমুল_বাগান শিমুল বাগান সুনামগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় ভ্রমণস্থল।প্রায় ১০০...
14/12/2025

#শিমুল_বাগান
শিমুল বাগান সুনামগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় ভ্রমণস্থল।প্রায় ১০০ বিঘা জমি জুড়ে বিস্তৃত এই বাগানে প্রায় ৩০০০ শিমুল গাছ আছে।

সারি সারি গাছ, নরম সবুজ ঘাস, আর চারপাশে নির্ভেজাল শান্তি। এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয়,
জীবনটা আসলে খুব বেশি কিছু চায় না
একটু সবুজ, একটু নীরবতা, আর একটু খোলা আকাশ।কোলাহল থেকে দূরে,প্রকৃতির কোলে বসে নিঃশ্বাস নিলে
মন নিজেই হালকা হয়ে যায়।

কক্সবাজার নামটি এসেছে এই ক্যাপ্টেন কক্স সাহেবের নাম থেকেই, আগে তার নাম ছিলো হিরাম কক্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ...
10/12/2025

কক্সবাজার নামটি এসেছে এই ক্যাপ্টেন কক্স সাহেবের নাম থেকেই, আগে তার নাম ছিলো হিরাম কক্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম ছিলো এই হিরাম কক্স।

কক্সবাজারের আগের নাম ছিল পালংকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালংকির(কক্সবাজার) মহাপরিচালক নিযুক্ত হন।

ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরোনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন।

কিন্তু তিনি কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা (১৭৯৯) যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। আর সেই বাজার থেকেই আজকের এই কক্সবাজার।।

কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে এবং পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে। আর কক্সবাজার জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে।।

কক্সবাজার জেলার ৪৫-টি দর্শনীয় স্থান দেয়া হলো:
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. লাল দীঘির পাড়, কক্সবাজার
৪৩. নাজিরারটেক শুটকি পল্লী, কক্সবাজার
৪৪. কক্সবাজার আইকনিক রেল-স্টেশনে
৪৫. কক্স সাহেবের বাংলো, রামু উপজেলা
ধন্যবাদান্তে: Sayeed The Traveler

09/12/2025

Magical Bandarban 🌿
পাহাড়, মেঘ আর প্রিয় সাঙ্গু ❤️



#থানচি
#সাঙ্গু #সাঙ্গু_নদী

08/12/2025

Need any background Music??
সীতাকুণ্ড টু ফটিকছড়ি ট্রেক।
যেখানে চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ আর পড়ে থাকা শুকনো পাতায় হাটার কচরমচর শব্দ। প্রকৃতির ছোট্ট সিম্পনি।

সীতাকুণ্ড টু ফটিকছড়ি — একদিনে দুই রিজার্ভ ফরেস্টের রোমাঞ্চ!যারা ভিন্ন কিছু ট্রাই করতে চায়, তাদের জন্য এই ট্রেক একদম পারফ...
07/12/2025

সীতাকুণ্ড টু ফটিকছড়ি — একদিনে দুই রিজার্ভ ফরেস্টের রোমাঞ্চ!

যারা ভিন্ন কিছু ট্রাই করতে চায়, তাদের জন্য এই ট্রেক একদম পারফেক্ট। একদিনের ডে-লং হাইকে পেরোতে হয় বারইয়াঢালা ও হাজারিখীল। দুটি রিজার্ভ ফরেস্টই তার সৌন্দর্যে অনন্য। এক ট্রেকে দুই অভয়ারণ্য দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার!

ট্রেইল জুড়ে চোখে পড়বে নানান রঙের বুনোফুল, অচেনা পাখি, ঘন সবুজের গাছপালা আর বাঁকানো নান্দনিক ট্রেইল। পথের এডভেঞ্চার আর নির্জনতার অনুভূতি যেন মনে করিয়ে দেয় বান্দরবানের অফ-ট্রেইল হাইকগুলোকে।

প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চারপ্রেমী বা নতুন কিছু এক্সপ্লোর করতে চাইলে সীতাকুণ্ড টু ফটিকছড়ি ট্রেক হতে পারে ড্রিম ট্রেইল!

Address

Chittagong
4360

Telephone

+8801571771101

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো হারাই - Cholo Harai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো হারাই - Cholo Harai:

Share

Category