Buses Of South Bengal

Buses Of South Bengal সড়ক নিরাপত্তা ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, নিরাপত্তা বাণী ছড়িয়ে দিতে যুক্ত হোন আমাদের সাথে🚦🛣

🟠 K.K Travels বহরে যুক্ত হলো নতুন চমক! 💥নোয়াখালীর অন্যতম স্বনামধন্য অপারেটর  -এর ফ্লিটে যুক্ত হয়েছে  লেলে ১ ইউনিট সম্পূ...
04/04/2026

🟠 K.K Travels বহরে যুক্ত হলো নতুন চমক! 💥

নোয়াখালীর অন্যতম স্বনামধন্য অপারেটর
-এর ফ্লিটে যুক্ত হয়েছে লেলে ১ ইউনিট সম্পূর্ণ নতুন এসি বাস। বাসটির বডি নির্মাণ করেছে **Everbright Motors (EBM)** এবং ডিজাইন করা হয়েছে জনপ্রিয় বডি ডিজাইন **Luxana SR3** - এর আদলে। বাসটির চ্যাসিস হিসেবে রয়েছে অশোক ল্যালেন্ড ঈগল ১৮০ প্রাইম ।
বাসটির বডি ফিনিশিং, ডেকোরেশন ও সামগ্রিক লুক বেশ দৃষ্টিনন্দন হয়েছে । আধুনিক পেইন্ট স্কিম ডিজাইন এবং পরিপাটি ইন্টেরিয়র বাসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এর আগে বহরে থাকা ৪ ইউনিট ইসুজু এসি বাসের মধ্যে ১ ইউনিটকে নন-এসি করা হয়েছিল তবে বর্তমানে সেটি ডাম্প করে দেওয়া হয়েছে। এছাড়া ইঞ্জিন সমস্যার কারণে আরও ২ ইউনিট ইসুজু এসি বাস দীর্ঘদিন ধরে বসে আছে।

বর্তমানে K.K Travels বহরে চলমান রয়েছে —
🔹 ১ ইউনিট ইসুজু এসি
🔹 ২ ইউনিট লেলে এসি
🔹 নতুন করে যুক্ত হয়েছে ১ ইউনিট ১জে এসি

📌 বাসটির বিস্তারিত তথ্য:
🪑 সিট সংখ্যা: ৪১ টি
🔢 রেজিস্ট্রেশন: ১২-৫৮২৭
🛣️ রুট: ঢাকা – নোয়াখালী (চৌমুহনী)

নতুন এই সংযোজনের মাধ্যমে K.K Travels-এর সার্ভিস আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। যাত্রীদের জন্য আরামদায়ক ও সুন্দর ভ্রমণের আরেকটি নতুন অপশন যুক্ত হলো তাদের বহরে। ✨

📸নতুন এ বাসটির কভারেজ করেছে : Team BSB Noakhali Zone.

☄️বাসের এমন আরো মনোমুগ্ধকর সুন্দর সব ছবি এবং তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

📍আপনার ভ্রমন নিয়ে এবং পরিবহন অপারেটর নিয়ে যেকোনো ধরনের অভিজ্ঞতা , মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে;
✔️আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

🟥২৬ মার্চ🟩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস🇧🇩আমাদের প্রিয় স্বাধীনতা অর্জনে, সম্মুখ সমরে ও সমর্থনে যাঁরা আত্মত্যাগ করে প্রজ্বল...
26/03/2026

🟥২৬ মার্চ🟩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস🇧🇩

আমাদের প্রিয় স্বাধীনতা অর্জনে, সম্মুখ সমরে ও সমর্থনে যাঁরা আত্মত্যাগ করে প্রজ্বলিত করেছেন স্বাধীনতার চেতনা, সেইসব মহান অকুতোভয় যোদ্ধা ও সহযোদ্ধাদের জানাই বিনম্র সশ্রদ্ধ সালাম।

💗আমাদের স্বাধীনতা, আমাদের গৌরব💚

🔥নোয়াখালী রুটে এবার প্যাকেট ইউনিট এর মেলা🔥 ♻️"  " এর বহরে এলো             " "💥🟩 #শাহী_সার্ভিস তাদের যাত্রীসেবাকে আরও আধ...
18/03/2026

🔥নোয়াখালী রুটে এবার প্যাকেট ইউনিট এর মেলা🔥

♻️" " এর বহরে এলো " "💥

🟩 #শাহী_সার্ভিস তাদের যাত্রীসেবাকে আরও আধুনিক ও আরামদায়ক করতে বহরে যুক্ত করেছে ব্র্যান্ড নিউ ২টি এসি বাস। দীর্ঘদিন পর আবারও চালু হয়েছে তাদের এসি সার্ভিস।

নতুন ১২ মিটার লেলে চ্যাসিসের উপর বডি নির্মাণ করেছে ্জিনিয়ারিং_ওয়ার্কশপ ।
যেখানে আধুনিক ডিজাইন ও মজবুত কাঠামোর সমন্বয় রাখা হয়েছে। ফ্রন্ট ও ব্যাক—দুই দিকেই আনা হয়েছে নান্দনিক ভিন্নতা, সাথে রয়েছে নতুন আকর্ষণীয় পেইন্ট।

আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে: বাসে ব্যবহার করা হয়েছে এয়ারব্যাগ সাসপেনশন, ফলে রাস্তা ভাঙা হলেও ঝাঁকুনি অনেকটাই কম অনুভূত হবে। সম্পূর্ণ নতুন ইন্টেরিয়র ও উন্নতমানের সিট যাত্রীদের দেবে বাড়তি স্বস্তি।

💺 সিটিং ও সুবিধা:
• মোট আসন: ৪০টি
• সিট বিন্যাস: ২×২
• প্রতিটি সিটে চার্জিং পোর্ট সুবিধা
• রেজ : 12.5709 , 12.5756

🛣️ রুট: চট্রগ্রাম⇄ লক্ষ্মীপুর

"Buses Of South Bengal" -এর পক্ষ থেকে নব্য সংযোজনের প্রতি সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা রইলো ; আশা করি তারা একটি সুষ্ঠ ও সুন্দর যাত্রী পরিষেবা প্রদান করবে উক্ত রুটের যাত্রীদের ।।
📸 নতুন এ বাসটির কাভারেজ করেছেন TEAM BSB
☄️বাসের এমন আরো মনোমুগ্ধকর সুন্দর সব ছবি এবং তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
📍আপনার ভ্রমন নিয়ে এবং পরিবহন অপারেটর নিয়ে যেকোনো ধরনের অভিজ্ঞতা , মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে;
✔️আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

🔰ঈদ সংযোজনে "সারা এক্সপ্রেস"-এ স্লিপার কোচ🔵  ঢাকা-নোয়াখালী রুটের যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের নতুন সংজ্ঞা লিখতে  নব্য...
17/03/2026

🔰ঈদ সংযোজনে "সারা এক্সপ্রেস"-এ স্লিপার কোচ

🔵 ঢাকা-নোয়াখালী রুটের যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের নতুন সংজ্ঞা লিখতে নব্য অপারেটর #সারা_এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করেছে অত্যাধুনিক ৩ ইউনিট 1623 বাস।

বিশ্ববিখ্যাত জার্মান প্রযুক্তি এবং দেশীয় সেরা কারুকার্যের এক অনন্য সমন্বয় দেখা যাবে এই বাসগুলোতে।

🚩 বাসের মূল আকর্ষণ ও বৈশিষ্ট্য:

🔸চ্যাসিস ও ইঞ্জিন: এতে ব্যবহার করা হয়েছে মার্সিডিজের শক্তিশালী OF 1623 চ্যাসিস, যা দীর্ঘ পথের যাত্রায় দেয় সর্বোচ্চ স্থায়িত্ব এবং স্মুথ পারফরম্যান্স।

🔸বডি বিল্ডার্স: বাসগুলোর বডি এবং নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছে দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান । তাদের নিখুঁত ফিনিশিং বাসগুলোকে দিয়েছে এক প্রিমিয়াম লুক।

🔸সাধারণ বাসের তুলনায় এই 'স্যুট ক্লাস' বাসগুলোতে থাকছে আরামদায়ক ও প্রশস্ত সিট। দীর্ঘ ভ্রমণে যাত্রীরা যেন ক্লান্ত না হন, সেজন্য এতে পর্যাপ্ত লেগ-স্পেস , চার্জিং পয়েন্ট এবং প্রিমিয়াম কুশন ব্যবহার করা হয়েছে।

🔸নান্দনিক ডিজাইন: বাসের বাইরের নীল-সাদা লাক্সারি কালার কম্বিনেশন এবং ভেতরের আলোকসজ্জা যেকোনো ভ্রমণপিপাসুর নজর কাড়তে বাধ্য।

📍 রুট ও গন্তব্য:
সারা এক্সপ্রেসের এই নতুন ইউনিটগুলো মূলত ঢাকা - নোয়াখালী - সোনাপুর রুটে চলাচল করবে। বিশেষ করে যারা লাকসাম বা মাইজদী হয়ে যাতায়াত করেন, তাদের জন্য এটি হবে এক বিলাসবেষ্টিত যাত্রা।

"বাসেস অফ সাউথ বেঙ্গল" -এর পক্ষ থেকে নব- সংযোজনের প্রতি সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা রইলো ; আশা করি তারা একটি সুষ্ঠ ও সুন্দর যাত্রী পরিষেবা প্রদান করবে উক্ত রুটের যাত্রীদের ।।
📸 নতুন এ বাসটির কাভারেজ করেছেন টিম বিএসবির অন্যতম সদস্য Monzurul Haque Rafi
☄️বাসের এমন আরো মনোমুগ্ধকর সুন্দর সব ছবি এবং তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
📍আপনার ভ্রমন নিয়ে এবং পরিবহন অপারেটর নিয়ে যেকোনো ধরনের অভিজ্ঞতা , মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে;
✔️আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

🌙  আজ , পবিত্র লাইলাতুল কদর 📿🕋লাইলাতুল কদর বা পবিত্র শবে কদর রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে অনুষ্ঠিত হাজার মাসের চেয়ে...
16/03/2026

🌙 আজ , পবিত্র লাইলাতুল কদর 📿🕋

লাইলাতুল কদর বা পবিত্র শবে কদর রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে অনুষ্ঠিত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি মহিমান্বিত রজনী [১, ১৪]। এই রাতে কুরআন নাজিল শুরু হয় এবং ফেরেশতারা অবতীর্ণ হন [১৫]। এটি ভাগ্য নির্ধারণ, গুনাহ মাফ এবং ইবাদতের মাধ্যমে জান্নাত লাভের সর্বোত্তম সুযোগ, যা পুরো বছরের ইবাদতের চেয়েও অধিক সওয়াব বহন করে [১, ৫, ৭, ১৩]।

♣️লাইলাতুল কদরের প্রধান ফজিলত ও বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরা হলো:
⚜️ ১০০০ মাসের চেয়ে উত্তম: কুরআনের সূরা আল-কদরে বলা হয়েছে, এই রাতের ইবাদত ১০০০ মাস বা ৮৩ বছর ৪ মাস (প্রায়) ইবাদতের চেয়ে বেশি কল্যাণকর [১, ১৩]।

⚜️ গুনাহ মাফ: যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এ রাতে ইবাদত করে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় [৩, ৫, ৭, ১০]।

⚜️ ফেরেশতাদের অবতরণ: এই রাতে ফেরেশতা এবং জিবরাঈল (আ.) আল্লাহর নির্দেশ নিয়ে পৃথিবীতে শান্তি ও কল্যাণের জন্য নেমে আসেন [১৪]।

⚜️ ভাগ্য নির্ধারণ: এই রাতে পরবর্তী এক বছরের ভাগ্য (রিজিক, হায়াত, আমল) মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করে দেন [৬]।

⚜️ নিরাপত্তা ও শান্তি: ভোর পর্যন্ত এ রাতে পরিবেশ শান্ত ও প্রশান্তিময় থাকে এবং আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয় [১৪]।

📌করণীয় আমল:
লাইলাতুল কদরের পূর্ণ সওয়াব পেতে রমজানের শেষ দশকে ইতেকাফ করা, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, তাসবিহ এবং বেশি বেশি তাওবা-ইসতেগফার করা উচিত [৩, ৯, ১১]।

✨ হে পরম করুণাময়,
এই রাতে আমাদের প্রতি আপনার দয়া বর্ষন করুন।
আজকের এই পরম পবিত্র দিনে বাসেস অফ সাউথ বেঙ্গলের পক্ষ থেকে সকল মেম্বার ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র লাইলাতুল "শবে বরাত মোবারক"।

♦️প্রতিনিয়ত ইনফরমেটিভ পোস্ট পেতে আমাদের পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন 🖤
🔗আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

আত্মত্যাগ, সংগ্রাম আর অমর শহীদের রক্তে রাঙানো এই বাংলা ভাষা,আমার মাতৃভাষা। আজ , মহান ২১শে ফেব্রুয়ারি || আন্তর্জাতিক মাত...
21/02/2026

আত্মত্যাগ, সংগ্রাম আর অমর শহীদের রক্তে রাঙানো এই বাংলা ভাষা,আমার মাতৃভাষা।

আজ , মহান ২১শে ফেব্রুয়ারি
|| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🇧🇩 ||

সকল ভাষাশহীদদের প্রতি রইলো অগণিত শ্রদ্ধা নিবেদন।।


🌙 পবিত্র মাহে রমজান '২০২৬ এর সময়সূচি ✨রহমত, মাগফিরাত, আর নাজাত নিয়ে রমজান এলো আমাদের দ্বারে ।।"পবিত্র মাহে রমজানের প্রত...
18/02/2026

🌙 পবিত্র মাহে রমজান '২০২৬ এর সময়সূচি ✨

রহমত, মাগফিরাত, আর নাজাত নিয়ে রমজান এলো আমাদের দ্বারে ।।

"পবিত্র মাহে রমজানের প্রতিটি দিন হোক শুদ্ধতায় পরিপূর্ণ ;
সকলের জীবনে এই মাস বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি"

🌸 দীর্ঘদিন পর কে.কে ট্রাভেলসের রুচিশীলতার পরিচয় প্রকাশিত ! 💫📌ঢাকা - নোয়াখালী রুটের অন্যতম স্বনামধন্য অপারেটর হিসেবে সু...
07/02/2026

🌸 দীর্ঘদিন পর কে.কে ট্রাভেলসের রুচিশীলতার পরিচয় প্রকাশিত ! 💫

📌ঢাকা - নোয়াখালী রুটের অন্যতম স্বনামধন্য অপারেটর হিসেবে সুখ্যাতি প্রাপ্ত " #কে_কে_ট্রাভেলস "।।
এক সময় যাত্রীদের পছন্দের তালিকায় থাকা এই পরিবহনটি গত কয়েক বছর রোক্সানা শেইপ, লোকাল মার্কার ফ্রন্ট–ব্যাক আর অদ্ভুত বডি ডিজাইনের বাস নামানোর কারণে বেশ সমালোচনার মুখে পড়ে। যাত্রীদের নেগেটিভ রিভিউ ছিল চোখে পড়ার মতো।

হয়তোবা সেই ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে এবার
"কে.কে ট্রাভেলস" এর বহরে যুক্ত করেছে ১ ইউনিট আশোক লেল্যান্ড ব্রান্ডের ১৬১৬ মডেলের চ্যাসিসের উপর একটি দৃষ্টিনন্দন বাস।

✅এই বাসটিতে দেখা যাচ্ছে—
• মার্জিত ও ব্যালেন্সড বডি শেইপ,
• আরামদায়ক ও সুন্দর সিট ও
• পরিপাটি ডেকোরেশন সহ স্মার্ট ফিনিশিং

⚙️বাসটির বডি নির্মাণ করেছে ।
শোনা যাচ্ছে এটি তাদের গ্যারেজে তৈরি প্রথম বাস, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গ্লাসে এলইডি বোর্ডের লেখা, চোখের ডিজাইন—সবকিছুই বেশ নজরকাড়া .।লুকিং গ্লাসটাও দারুণ মানের (এখন শুধু সময়ই বলবে কতদিন টিকে 😉)

🔹 মোট সিট: ৪০টি
🔹 রুট: ঢাকা – চৌমুহনী
সব মিলিয়ে বলা যায়, এই বাসটি কে কে ট্রাভেলসের জন্য একটি ইতিবাচক বার্তা

📸নতুন এ বাসটির কভারেজ করেছে MONZURUL HAQUE RAFI

☄️বাসের এমন আরো মনোমুগ্ধকর সুন্দর সব ছবি এবং তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

📍আপনার ভ্রমন নিয়ে এবং পরিবহন অপারেটর নিয়ে যেকোনো ধরনের অভিজ্ঞতা , মতামত শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে;
✔️আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

🌙 পবিত্র শবে বরাত 🌙ক্ষমা, রহমত ও নাজাতের মহিমান্বিত রজনী।📖 রাসূলুল্লাহ (সা.) বলেছেন:“আল্লাহ তাআলা শবে বরাতে তাঁর সৃষ্টির...
03/02/2026

🌙 পবিত্র শবে বরাত 🌙

ক্ষমা, রহমত ও নাজাতের মহিমান্বিত রজনী।
📖 রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“আল্লাহ তাআলা শবে বরাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।”
— (ইবনে মাজাহ)

🤲 এই পবিত্র রাতে আসুন—
অশ্রুসজল তওবায় ধুয়ে দিই অতীতের গুনাহ,
হৃদয়কে মুক্ত করি হিংসা ও বিদ্বেষ থেকে,
নিজের জন্য, পরিবার ও সমগ্র উম্মাহর জন্য
ক্ষমা, হেদায়েত ও কল্যাণ কামনা করি।

✨ হে পরম করুণাময়,
এই রাতে আমাদের ভাগ্যে লিখে দিন রহমত ও নাজাত।
আজকের এই পরম পবিত্র দিনে বাসেস অফ সাউথ বেঙ্গলের পক্ষ থেকে সকল মেম্বার ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র লাইলাতুল "শবে বরাত মোবারক"।

♦️প্রতিনিয়ত ইনফরমেটিভ পোস্ট পেতে আমাদের পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন 🖤
🔗আমাদের গ্রুপ লিংক :-http://facebook.com/groups/busesofsouthbengal

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Buses Of South Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buses Of South Bengal:

Share