Fsenterprise

Fsenterprise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fsenterprise, Cargo and freight company, FS Enterprise Singer Building(2nd Floor) 528 Sk Mujib Road Chomohani/Agrabad Chittagong. T&T : +882333316738 , +882333318593 Cell : 01711-169291, 01911-508734 E-MAIL : fsenterprisebd@gmail. com khusru, Chittagong.

Bill of Entry তে # No, C No, A No, R No, X No কীভাবে পড়ে ? কখন পড়ে ? আলোচনাঃ  # No and C No পড়াঃ আমদানিকারক কর্তৃক তার আ...
26/08/2021

Bill of Entry তে
# No,
C No,
A No,
R No,
X No কীভাবে পড়ে ? কখন পড়ে ?

আলোচনাঃ
# No and C No পড়াঃ
আমদানিকারক কর্তৃক তার আমদানিকৃত পণ্য চালান খালাসের জন্য আমদানিকারক কর্তৃক দলিল সি এন্ড এফ এজেন্টকে দেওয়া হয়। এজেন্ট পণ্য খালাসের লক্ষ্যে তার ইউজার আই,ডি দিয়ে প্রথমে ASYCUDA World প্রবেশ করে আমদানি দলিলাদির তথ্য ASYCUDA World Software System ইনপুট দিয়ে থাকেন। ইনপুট দেওয়ার পর Save করলেই বিল অব এন্ট্রিতে # No পড়ে যায়। এই হ্যাশ নম্বরে থাকাকালীন সময়ে এজেন্ট তার প্রদত্ত তথ্য ভুল করলে যতখুশি এডিট করতে পারবেন, এডজাস্ট করতে পারবেন , অতপর ফাইনালী যদি দেখেন তার প্রদত্ত তথ্য যথাযথ আছে তখন Save করা এই তথ্য Submit করলেই বিল অব এন্ট্রিতে C NO পড়ে যায়। এই C No পড়ে যাওয়ার পরে তিনি তার আর কোন তথ্য এডিট করতে পারবেন না।

C No পড়ার সাথে এই পণ্য চালান কোন সেকশন, সাবটিম, সেই সেকশনের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তার নাম ঐ বিল অব এন্ট্রিতে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে পড়ে যায়।তারপর এজেন্ট দলিলাদিসহ এই বিল অব এন্ট্রি সংশ্লিষ্ট সেকশনে সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তার কাছে উপস্থাপন করেন । সহকারী রাজস্ব কর্মকর্তা তার প্রদত্ত তথ্য যদি যথাযথ থাকে তাহলে তিনি সিস্টেমে রাজস্ব কর্মকর্তার নিকট ফরোয়ার্ড করবেন। যদি যথাযথ না থাকে তাহলে তিনি যেখানে যা এডিট/এডজাস্ট করা প্রয়োজন তা করে রাজস্ব কর্মকর্তার নিকট ফরোয়ার্ড করবেন।

A No and R No পড়াঃ
সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রেরিত বিল অব এন্ট্রি এবার রাজস্ব কর্মকর্তা কর্তৃক যথাযথ আছে বলে প্রতীয়মান হলে তিনি System এ বিল অব এন্ট্রি নং Reroute করবেন। এই Reroute করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে A No পড়ে যাবে, মানে এসেসমেন্ট সমাপ্ত হয়েছে । এবার সিস্টেম থেকে Assessment notice পাওয়া যাবে। এবার এজেন্ট Assessment notice এ উল্লেখিত পরিমাণ সরকারি রাজস্ব সরকারি কোষাগারে জমা দিলে বিল অব এন্ট্রিতে R No পড়বে মানে এবার সিস্টেম থেকে Release Order পাওয়া যাবে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যদি আমদানিকারকের পণ্য খালাসে প্রযোজ্য শুল্ককর কেটে নেওয়ার জন্য কাস্টমস হাউসের সাথে আইনের ধারা ৩৪ অনুযায়ী চলতি হিসেব (Current Account) থেকে থাকে সেক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা Reroute করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে একই সাথে A No & R No পড়ে যাবে। সেক্ষেত্রে আর রিলিজ অর্ডারের প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে Reroute করার সাথে সাথে তার চলতি হিসেব থেকে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম প্রযোজ্য শুল্ককর কেটে নেয়।

অতপর এজেন্ট বিল অব এন্ট্রি, এসেসমেন্ট নোটিশ, প্রযোজ্য ক্ষেত্রে রিলিজ অর্ডার নিয়ে তার চালানের বিপরীতে শিপিং এজেন্টের পাওনা পরিশোধ করে DO (Delivery Order) নিয়ে বন্দরে যাবেন। বন্দরে উক্ত দলিল পত্র দেখিয়ে/দাখিল করে, বন্দরের মাশুল পরিশোধ করবেন।

X No পড়াঃ
বন্দরের একজন অফিসার তার প্রাপ্য মাশুল আদায় সাপেক্ষে ASYCUDA world System এ প্রবেশ করে শুল্ককর পরিশোধ বিষয় নিশ্চিত হয়ে পণ্য খালাসের জন্য Exit Note এ Submit করার সাথে সাথে বিল অব এন্ট্রিতে X No (কোন গেট দিয়ে পন্য বাহির হবে তাও পড়বে) পড়ে যাবে, এবার এজেন্ট পণ্য খালাস নিয়ে যাবেন । পণ্য খালাস নিয়ে চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট Port Gate এ দায়িত্বশীল কাস্টমস কর্মকর্তা উক্ত চালানের শুল্ককর পরিশোধ করা ও সর্বশেষ X No পড়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে পণ্য বন্দরের বাহিরে নেওয়ার সুযোগ দেবেন।

পর্যালোচনাঃ
এখানে দেখা যায় বিল অব এন্ট্রিতে যে # No, C No, A No, R No, X No পড়ে তার মধ্যে এজেন্টের কর্মকাণ্ডে # No, C No পড়ে, কাস্টমস কর্মকাণ্ডের ফলে A No, R No পড়ে আর বন্দরের কর্মকাণ্ডে X No পড়ে। এভাবেই ASYCUDA World System এ উল্লিখিত নম্বর গুলো পড়ে থাকে।

সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত।
30/07/2021

সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত।

এন,বি,আর এর বিজ্ঞপতিঃ-
26/07/2021

এন,বি,আর এর বিজ্ঞপতিঃ-

26/07/2021

বন্দরের জট সামলাতে মন্ত্রণালয় ও এনবিআরের সিদ্ধান্ত
আমদানি করা সব ধরনের পণ্য বোঝাই কন্টেনার এখন বন্দরের পাশাপাশি বেসরকারি আইসিডি থেকেও খালাস করা হবে। কন্টেনার থেকে পণ্য আনস্টাফিং কার্যক্রমও চলবে আইসিডিতে। জট থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। গত রাত থেকেই সিদ্ধান্তটি কার্যকর করে আমদানি পণ্য বোঝাই শতভাগ কন্টেনার আইসিডিতে খালাস শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্দর থেকে অন্তত ১৫ হাজার টিইইউএস আমদানি পণ্য বোঝাই কন্টেনার ১৯টি আইসিডিতে স্থানান্তর করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি এবং লকডাউন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য বোঝাই কন্টেনার খালাস কমে গেছে। বন্দর কর্তৃপক্ষ সপ্তাহের সাত দিন চব্বিশ ঘণ্টা খোলা রেখে পণ্য সরবরাহ দেওয়ার প্রস্তুতি নিলেও কন্টেনার খালাসে গতি আসেনি। আমদানিকারকরা আমদানিকৃত পণ্যের চালান খালাস না করায় বন্দরের অভ্যন্তরে বড় জট তৈরি হচ্ছে। আবার ঈদের সময় কারখানা বন্ধ থাকা এবং চলমান লকডাউনে তৈরি পোশাক কারখানাসহ সব ধরনের কারখানা বন্ধ রাখায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল খালাস শূন্যের কোটায় নেমে এসেছে। কারখানা বন্ধ থাকায় কাঁচামাল খালাস করার সুযোগ পাচ্ছেন না শিল্প মালিকেরা। এতেও বন্দরের অভ্যন্তরে কন্টেনার বাড়ছে।
বন্দরে দৈনিক সাড়ে ৪ হাজার আমদানি পণ্য বোঝাই কন্টেনার জাহাজ থেকে খালাস করে ইয়ার্ডে রাখা হয়। একই সময়ে গড়ে ৪ হাজার ৩০০ টিইইউএস রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার জাহাজিকরণ হয়। আমদানি পণ্য চালানসমূহ ডেলিভারি নেওয়া সম্ভব না হলে ১৪ দিনে ৬৩ হাজার টিইইউএস কন্টেনার বন্দরের ইয়ার্ডে জড়ো হবে। এত বিপুল সংখ্যক কন্টেনার ইয়ার্ডে রাখার মতো ধারণক্ষমতা বন্দরের নেই। বন্দর ইয়ার্ডে মোট কন্টেনার ধারণক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউএস। গতকাল বন্দরে কন্টেনারের সংখ্যা ছিল প্রায় ৪৩ হাজার। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে অনেকগুলো কন্টেনার বছরের পর বছর ধরে পড়ে থাকে। এতে করে আমদানি পণ্য সময় মতো খালাস না হলে এক সপ্তাহের সব কন্টেনার রাখার মতো জায়গাও বন্দর কর্তৃপক্ষের ইয়ার্ডে নেই।
এই অবস্থায় ১৪ দিনের লকডাউনের সময়কালে ইয়ার্ড থেকে আমদানি পণ্য খালাস না হলে আমদানি পণ্য বোঝাই কন্টেনারের জট ভয়াবহ আকার ধারণ করবে। রপ্তানি পণ্যবাহী কন্টেনারও জটলায় পড়বে। জাহাজ থেকে কন্টেনার হ্যান্ডলিং ব্যাহত হওয়ার পাশাপাশি বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।
এই শঙ্কা থেকে সব ধরনের আমদানি পণ্য বোঝাই কন্টেনার ১৯টি আইসিডিতে প্রেরণ এবং ওখান থেকে সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এলসিএল কন্টেনারগুলোর পণ্যও বেসরকারি আইসিডিতে আনস্টাফিং করে সরবরাহ দেওয়ার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরকে জট থেকে রক্ষা করতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, আগে বেসরকারি আইসিডিগুলোতে ৩৭ ধরনের পণ্য খালাস হতো। এখন সাময়িকভাবে সব ধরনের পণ্যই খালাস হবে। এতে জাহাজ থেকে খালাস হওয়ার সাথে সাথে কন্টেনারগুলোকে ভালোভাবে স্ক্যানিং করে সংশ্লিষ্ট আইসিডিতে পাঠানো হবে। কাস্টমস ফর্মালিটিজ সম্পন্ন করে চালানগুলো ওখান থেকেই খালাস করা হবে। আগেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপোস এসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেনার রাখার স্থানাভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড এবং বন্দর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক।
তিনি বলেন, বেসরকারি আইসিডিগুলোতে মোট ধারণক্ষমতা ৭৮ হাজার ৭০০ টিইইউএস। আজ (গতকাল) ১৯টি আইসিডিতে সর্বমোট কন্টেনার রয়েছে ৫৩ হাজার ৪৪৫ টিইইউএস। আমাদের সংকট রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার নিয়ে। রপ্তানির হাজার দশেক কন্টেনার ধারণক্ষমতার বিপরীতে আইসিডিতে কন্টেনার রয়েছে ১২ হাজার ৯৯৩ টিইইউএস। কিন্তু এই কন্টেনারগুলো প্রায় বিশ হাজার টিইইউএস কন্টেনার রাখার জায়গা দখল করে আছে। রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার যত বেশি আটকা পড়বে ততই স্থানাভাব প্রকট হবে।
তিনি বলেন, আমরা আজ (গতকাল) থেকেই আমদানি পণ্য বোঝাই শতভাগ কন্টেনার আনা শুরু করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত ১৫ হাজার টিইইউএস কন্টেনার আইসিডিতে নিয়ে আসব। এতে বন্দরের সংকট বহুলাংশে ঘুচে যাবে।

ত্যাগের মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার উৎসবই আমাদের পবিত্র ঈদ উল আযহা। তবে পরিবারের সবার সুস্থতার চেয়ে বড় আনন্দ ত...
20/07/2021

ত্যাগের মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার উৎসবই আমাদের পবিত্র ঈদ উল আযহা। তবে পরিবারের সবার সুস্থতার চেয়ে বড় আনন্দ তো আর হয় না, বিশেষ করে এই কঠিন সময়ে। সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতেই সবধরনের স্বাস্থ্যবিধি মেনে আসুন আমরা এবারের কুরবানির আনন্দ ভাগাভাগি করে নেই। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয়, উৎসব আমেজ ছড়িয়ে পড়ুক প্রাণ থেকে প্রাণে। এফ এস এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, সকল দেশবাসীর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।

সবাইকে পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।

06/07/2021
সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে এবং করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে Customs Excise & VAT Commissionerate Chattogram এর সদর...
30/06/2021

সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে এবং করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে Customs Excise & VAT Commissionerate Chattogram এর সদর দপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর, সার্কেল অফিস, কাস্টমস স্টেশন খোলা থাকবে।

30/06/2021

কঠোর লকডাউনে রোস্টারিং পদ্ধতিতে কাজ করবে বন্দরের শ্রমিকরা। অপারেশনাল কাজের মাধ্যমে পুরোপুরি সচল থাকবে দেশের প্রধান সমুদ্র বন্দর।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দরের কার্যক্রম কঠোর লকডাউনে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য পর্যাপ্ত জনবল কর্মস্থলে উপস্থিত থাকবেন। একইভাবে ১৯টি বেসরকারি ডিপোতেও সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চলবে বন্দরের সব ধরণের কর্মযজ্ঞ।

Address

FS Enterprise Singer Building(2nd Floor) 528 Sk Mujib Road Chomohani/Agrabad Chittagong. T&T : +882333316738 , +882333318593 Cell : 01711-169291, 01911-508734 E-MAIL : Fsenterprisebd@gmail. Com Khusru
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Fsenterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share