Danpite - ডানপিটে

Danpite - ডানপিটে We are here to encourage eco-tourism among the community as well as to build up a traveling friendly

Look deep into nature, and then you will understand everything better... :- Einstein
15/08/2021

Look deep into nature, and then you will understand everything better...

:- Einstein

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদ উদযাপন করবেন। নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।ঈদ মুবারাক।
13/05/2021

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদ উদযাপন করবেন। নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।
ঈদ মুবারাক।

চলছে এক নিরব ধ্বংসযজ্ঞ। পাহাড়ের মাটি, গাছ, পাথরের সাথে সাথে চলছে পশুপাখি নিধনের এক মহা উৎস। যখন আর কিছু বাকি থাকবে না, ত...
12/03/2021

চলছে এক নিরব ধ্বংসযজ্ঞ। পাহাড়ের মাটি, গাছ, পাথরের সাথে সাথে চলছে পশুপাখি নিধনের এক মহা উৎস। যখন আর কিছু বাকি থাকবে না, তখন আর কথা বলেও কোন লাভ হবে না। সময় থাকতে সচেতন হই, প্রতিবাদ করি। ১৮ কোটি মানুষের এই দেশে ছোট্ট একটা পার্বত্যভূমি। এটাকে টিকিয়ে রাখতে হবে। না হয় অচিরেই শেষ হয়ে যাবে সব।
ছবিটি বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে তোলা। প্রকাশ্যে বেচাকেনা চলছে।

নারী যেন পণ্য না হয়, সেটাই প্রত্যাশা।ডানপিটের পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।
08/03/2021

নারী যেন পণ্য না হয়, সেটাই প্রত্যাশা।
ডানপিটের পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

হরিশ্চন্দ্র পাড়া,থানচি, বান্দরবান।২০১৯© মুহাম্মদ ইউনুস সায়মন
05/03/2021

হরিশ্চন্দ্র পাড়া,
থানচি, বান্দরবান।
২০১৯
© মুহাম্মদ ইউনুস সায়মন

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ডানপিটে  পরিবারের পক্ষ হতে সকল ভাষা শহীদদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। স...
20/02/2021

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ডানপিটে পরিবারের পক্ষ হতে সকল ভাষা শহীদদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

সবাইকে "আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস" এর শুভেচ্ছা

09/02/2021

মেঘে ঢাকা একটুকরো কির্সতং ফরেস্ট। এতো সুন্দর গোছানো এই ফরেস্ট, দেখে মনে হয় সাজানো বাগান।

রুংরাং তং।""""""""""""""""মুরং ভাষায় ধনেশ পাখিকে রুংরাং বলে হয়ে থাকে। ইংরেজিতে যা হর্ণবিল, সেটাই বাংলায় ধনেশ আর মুরংদের ...
24/01/2021

রুংরাং তং।
""""""""""""""""

মুরং ভাষায় ধনেশ পাখিকে রুংরাং বলে হয়ে থাকে। ইংরেজিতে যা হর্ণবিল, সেটাই বাংলায় ধনেশ আর মুরংদের ভাষায় রুংরাং। আকারে বেশ বড় আর সৌন্দর্যে অপরূপ এই পাখি উঁচু গাছে বাসা করে।

তং শব্দের অর্থ পাহাড়। অর্থ্যাৎ রুংরাং তং মানে হচ্ছে ধনেশ পাখির পাহাড়।

একটা সময় রুংরাং পাহাড়ে প্রচুর বড় বড় গাছ ছিল, তাই এখানে ধনেশ পাখিও ছিল প্রচুর। স্থানীয়রা এসব শিকার করতো। এখন তেমন বড় গাছ নেই, নেই রুংরাং পাখিও। তবে এখন রুংরাং পাখি না থাকলেও পাহাড়ের নামটি এখনও রুংরাং তং-ই রয়ে গেছে।

রুংরাংরা হয়তো বাসা গুটিয়ে চলে গেছে বনের আরো গভীরে, আলিকদমের আরো গহীন কোনো অরণ্যে। বড় কোন পাহাড়ের চূড়ায় হয়ত নতুন করে বেধে নিয়েছে নিরাপদ আবাসস্থল।

দু'বার রুংরাং-এর চূড়া জয়ের সৌভাগ্য হয়েছে আমার। সৌভাগ্য হয়েছে সেখানকার গভীর অরণ্যে বিচরণের, পাহাড়ের ভাঁজে বাস করা মুরং আদিবাসীদের সাথে থেকে তাদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার৷
কি সহজ সুন্দর আর সাবলীল তাদের জীবন!

সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার।
09/01/2021

সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার।

ডানপিটেদের বর্ষবরণ উৎসব।
07/01/2021

ডানপিটেদের বর্ষবরণ উৎসব।

 ২য় পুরষ্কারঃ সোনাদিয়া দ্বীপ।পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলা বাংলাদেশ...
20/12/2020



২য় পুরষ্কারঃ সোনাদিয়া দ্বীপ।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই মহেশখালীর একটি দ্বীপ সোনাদিয়া। মূলত মূল ভূখণ্ড থেকে একটি খাল সোনাদিয়াকে বিচ্ছিন্ন করেছে। ৯ বর্গকিলোমিটারের এই দ্বীপের তিন দিকেই সাগর। খুবই কম জনসংখ্যার এই দ্বীপটি অনেকটাই জনমানবশূন্য। তাই এখানে রয়েছে কচ্ছপের প্রজনন কেন্দ্রসহ লাল কাঁকড়া ও হারমিট ক্র‍্যাবের অভয়ারণ্য। ক্যাম্পিং এর জন্য বাংলাদেশের অন্যতম সেরা একটি জায়গা এই সোনাদিয়া।
ডানপিটে আয়োজিত ফটো কনটেস্টের দ্বিতীয় পুরষ্কার থাকছে সোনাদিয়ে দ্বীপে একটা ক্যাম্পিং ট্রিপ ফ্রী। তাই আপনার বেস্ট ছবিগুলো নিয়ে অংশ নিন ফটো কনটেস্টে। আর জিতে নিন ফ্রী সোনাদিয়া ট্রিপ।
কনটেস্টে অংশ নিতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন।
Danpite Travels & Adventures - DTA

এছাড়াও আমাদের রেগুলার ইভেন্ট আছে এই দ্বীপে। ডানপিটেদের বর্ষবরণ হবে সোনাদিয়া ক্যাম্পিং ট্রিপ দিয়ে। ছেলে মেয়ে উভয়ই জয়েন করতে পারেন আমাদের ট্রিপে।
ইভেন্টঃ নির্জন সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং।

Address

Chittagong

Telephone

+8801861019789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danpite - ডানপিটে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Danpite - ডানপিটে:

Share