20/12/2024
সাদ সাহেব
যুবায়ের সাহেব
এদের কাউকে আমি চিনি না, চিনার প্রয়োজন মনে করি না...
দাওয়াত এ ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলীগ, মাইজভান্ডারি, আযাহারী, আহলে হাদীস, আহলে কুরআন, কওমি, পাকিস্তান থেকে যেই লোকটা আসে, কি যেনো নাম! ও আচ্ছা তাহের শাহ, আওলাদ এ রাসুল, তাহেরি হুজুর, যিনি অক্সফোর্ড এ ক্লাস নিসিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন উনার নামটা হচ্ছে তারেক মনোয়ার সাহেব, তারপর কয়দিন আগে কে জানি রাস্মিকা মান্দানা কে পৃথিবীর সব চাইতে সুন্দর মেয়ে বলসেন সেই হুজুর, মাজার পন্থী, মাজার বিরোধী, শিয়া, আরো কত কত গ্রুপ দল যারা আছে আমি তাদের কাউকে চিনি না, চিনার প্রয়োজন মনে করি না, এদের কারো ওয়াজ আমি শুনি না, শুনার প্রয়োজন মনে করি না........তাহলে কি আমি মুসলমান না?????
আমার কি ঈমান নাই????
আমি শুধু একজন কে সিজদাহ্ করি... আল্লাহ
আমি শুধু একজন কে ফলো করি...হযরত মুহাম্মাদ (সাঃ), আমার নবী....
আমি শুধু আল্লাহ সুবহানা তালার প্রদত্ত আসমানী কিতাব কুরআন এর প্রতিটি আয়াত মানি, আমি আমার প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর হাদীস মানি....কুরআন এবং হাদিস এর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি.....এবং আমি মনে করি সব মুসলিমদের তাই করা উচিত।
যারা ইসলাম এর দাওয়াত দেন তাদের আবার আলাদা মতাদর্শ কিসের??? এতো এতো গ্রুপ কিসের??? এতো এতো দল কিসের????
ভাই আমি একজন সাধারণ মুসলিম হয়ে যদি বুঝতে পারি আল্লাহ সুবহানা তালা, কুরআন এবং হাদীস ই "ইসলাম" আপনারা এতো দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে কি করতেসেন আমার মাথায় আসে না।
আরে ভাই কোনো আলেম কুরআন এর একটা শব্দ কি পরিবর্তন করতে পারবেন?? কোনো আলেম নিজে নিজে হাদীস বানাই দিতে পারবেন, তাহলে কিসের এতো বিরোধ???
দুনিয়ার কোথাও এত এত ইসলাম এর সংগঠন নাই, এইখানে শুধু নতুন নতুন হতে থাকে।
ইজতেমায় যেয়ে সাদ পন্থী, জুবায়ের পন্থী হয়ে মারামারি করে ইসলাম কায়েম হয় না, এইগুলো মুসলমান এর পরিচয় বহন করে না।